Read ১ শমূয়েল Chapter 8 Online
Read ১ শমূয়েল Chapter 8 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ শমূয়েল and the Holy Bible online.
Choose a Chapter
১ শমূয়েল 8
অধ্যায় 8
1. শমূয়েল বৃদ্ধ হলে সে তার পুত্রদের ইস্রায়েলের বিচারক করল|
2. শমূযেলের প্রথম পুত্রের নাম য়োয়েল| দ্বিতীয় পুত্রের নাম অবিয়| য়োয়েল ও অবিয় ছিল বের্-শেবার বিচারক|
3. পুত্ররা শমূযেলের মতো জীবনযাপন করত না| য়োয়েল ও অবিয় ঘুষ নিত, গোপনে টাকা নিয়ে বিচার সভায রায বদলে দিল| এমন কি বিচারালযে লোক ঠকাত|
4. এই কারণে ইস্রায়েলের প্রবীণরা সবাই মিলে শমূযেলের সঙ্গে দেখআ করতে রামায় গেল|
5. তারা শমূয়েলকে বলল, “আপনি বৃদ্ধ হয়েছেন, আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না| তারা আপনার মতো নয়| তাই বলছি, আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে|”
6. এই ভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল| কিন্তু শমূযেলের মনে হল এটা একটা খারাপ চিন্তা| তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন|
7. প্রভু বললেন, “লোকরা যা বলছে তাই করো| তারা তোমাকে প্রত্যাখ্যান করে নি| তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তারা রাজা হিসেবে আমাকে চায না|
8. অতীতের মত বার বার সেই একই কাজ তারা করছে| আমি ওদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলাম; কিন্তু সেই ওরা আমাকেই ছেড়ে দিয়ে অন্য সব দেবতার পূজো করেছিল| তোমার ক্ষেত্রেও এরা সেই এক কাজ করছে|
9. ঠিক আছে, ওদের কথা মতোই চলো; কিন্তু তাদের একবার সাবধান করো, ওদের বলে দিও একজন রাজা তাদের প্রতি কি ব্যবহার করবে এবং কিভাবে একজন রাজা তাদের শাসন করবে|”
10. লোকরা একজন রাজা চাইছিল| তখন শমূয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনাল|
11. শমূয়েল বলল, “যদি তোমরা রাজা চাও তাহলে সে কি কি করবে শোন| সে তোমাদের পুত্রদের তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং জোর করে তাদের দিয়ে নিজের সেবা করিযে নেবে| তাদের জোর করে সৈন্য করবে, রথ আর অশ্ববাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে লড়াই করাবে| রাজার রথকে সামলানোর জন্য সেই রথের সামনে ছুটে ছুটে তারা পাহারা দেবে|
12. রাজা তোমাদের পুত্রদের জোর করে সৈন্যবাহিনীতে ঢোকাবে| তাদের মধ্যে কেউ কেউ 1,000 জনের ওপর অধিকর্তা হবে| আবার কেউ কেউ 50 জনের ওপর অধিকর্তা হবে| তাছাড়া সে তোমাদের পুত্রদের দিয়ে জোর করে চাষ করাবে, ফসল তোলাবে| সে জোর করে যুদ্ধের জন্য অস্ত্র ও রথের জন্য জিনিসপত্র তৈরী করাবে|
13. “একজন রাজা তোমাদের কন্যাদের ধরবে এবং তাদের নিয়ে যাবে| তাদের দিয়ে রাজা নিজের জন্য সুগন্ধি দ্রব্য তৈরী করাবে| এছাড়া তাদের দ্বারা রান্নাবান্না, রুটি বানানো এইসব কাজও করিযে নেবে|
14. “রাজা তোমাদের ভাল ভাল জমি, দ্রাক্ষা আর জলপাইযের বাগান কেড়ে নিয়ে তা তার কর্মচারীদের বিলিযে দেবে|
15. তোমাদের শস্য আর দ্রাক্ষার দশভাগের একভাগ নিয়ে তার কর্মচারী আর ভৃত্যদের দিয়ে দেবে|
16. একজন রাজা তোমাদের দাস ও দাসীদের নিয়ে নেবে| সে তোমাদের সব চেয়ে সেরা গবাদি পশু ও গাধাদের নেবে| সে তার নিজের উদ্দেশ্যে তাদের ব্যবহার করবে|
17. তোমাদের পালের পশুদের দশ ভাগের একভাগ রাজা নিয়ে নেবে|“আর তোমরা সবাই হবে রাজার ক্রীতদাস|
18. এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের মনোনীত করা রাজার জন্য কাঁদবে| কিন্তু সেই সময় প্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না|”
19. কিন্তু শমূযেলের কথা লোকরা শুনল না| তারা বলল, “না, আমরা আমাদের শাসক হিসেবে একজন রাজাই চাইছি|
20. রাজা থাকলে আমরা সবাই অন্যান্য দেশের লোকদের মতো থাকতে পারব| আমাদের রাজাই আমাদের চালাবেন| যুদ্ধের সময় তিনি আমাদের আগে যাবেন এবং আমাদের যুদ্ধে লড়াই করবেন|”
21. এই শুনে শমূয়েল প্রভুর কাছে লোকের কথাগুলো সব শোনালেন|
22. প্রভু বললেন, “ওদের কথা শোন! ওদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দাও|”তখন শমূয়েল ইস্রাযেলবাসীদের বলল, “বেশ তাই হবে| তোমরা একজন নতুন রাজা পাবে| এখন তোমরা সবাই বাড়ি যাও|”
About ১ শমূয়েল Chapter 8
Read ১ শমূয়েল Chapter 8 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ১ শমূয়েল
Chapter: 8
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ১ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ১ শমূয়েল Chapter 8 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ১ শমূয়েল Chapter 8?
১ শমূয়েল Chapter 8 is part of the Book of ১ শমূয়েল in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ১ শমূয়েল Chapter 8 online for free with easy chapter navigation.
More Chapters from 1 শমূয়েল
- ১ শমূয়েল Chapter 4
- ১ শমূয়েল Chapter 1
- ১ শমূয়েল Chapter 16
- ১ শমূয়েল Chapter 5
- ১ শমূয়েল Chapter 2
- ১ শমূয়েল Chapter 30
- ১ শমূয়েল Chapter 20
Explore More from পুরাতন নিয়ম
- আদিপুস্তক Chapter 27
- লেবীয়পুস্তক Chapter 23
- হিতোপদেশ Chapter 31
- গীতসংহিতা Chapter 113
- গণনাপুস্তক Chapter 22
- গীতসংহিতা Chapter 3
- গণনাপুস্তক Chapter 26