Read ১ শমূয়েল Chapter 3 Online
Read ১ শমূয়েল Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ শমূয়েল and the Holy Bible online.
Choose a Chapter
১ শমূয়েল 3
অধ্যায় 3
1. এলির অধীনে থেকে বালক শমূয়েল প্রভুর সেবা করতে লাগল| সেই সময় প্রভু প্রাযই লোকদের সঙ্গে সরাসরি কথা বলতেন না| দর্শন ছিল বিরল|
2. এলির দৃষ্টিশক্তি এত কমে গিয়েছিল যে এক রকম অন্ধই বলা চলে| এক রাত্রিতে সে শুয়ে ছিল,
3. শমূয়েল প্রভুর পবিত্র মন্দিরে শুয়ে ছিল| সেখানেই ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিল| প্রভুর প্রদীপ তখনও জ্বলছিল|
4. প্রভু শমূয়েলকে ডাকলেন; শমূয়েল সাড়া দিল, “এই যে, আমি এখানে|”
5. শমূয়েল মনে করেছিল, এলি তাকে ডাকছে| তাই সে ছুটে এলির কাছে গেল| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?”এলি বলল, “কই, আমি তো তোমাকে ডাকি নি, তুমি ঘুমোও|”শমূয়েল চলে গেল|
6. আবার প্রভু ডাকলেন, “শমূয়েল!” শমূয়েল ছুটে গেল এলির কাছে| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?”এলি বলল, “আমি তোমাকে ডাকি নি| তুমি ঘুমোও|”
7. শমূয়েল তখনও পর্য়ন্ত প্রভুকে জানত না, চিনত না| কারণ প্রভু তখনও তার সঙ্গে সরাসরি কথা বলেন নি|
8. প্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন| আবার শমূয়েল উঠল, এলির কাছে আবার গেল| সে বলল, “এই যে আমি, আপনি আমাকে ডাকছিলেন?”তখন এলি বুঝতে পারল ছেলেটিকে আসলে বয়ং প্রভুই ডেকেছেন|
9. এলি শমূয়েলকে বলল, “এখন তুমি শোও| এবার যদি কেউ তোমাকে ডাকে, তুমি তার কাছে গিয়ে বলবে, ‘বলুন প্রভু, আপনার দাস শুনছে|”‘শমূয়েল শুতে গেল|
10. প্রভু সেখানে এসে দাঁড়ালেন| আবার তিনি আগের মতো ডাকলেন: “শমূয়েল, শমূয়েল!”এবার শমূয়েল সাড়া দিল: “বলুন প্রভু, আপনার দাস শুনছে|”
11. প্রভু শমূয়েলকে বললেন, “শোনো, আমি শীঘ্রই ইস্রায়েলে একটা কিছু ঘটাব| যারা এই সম্বন্ধে শুনবে তারা অতিশয বেদনাহত হবে|
12. এলি আর তার পরিবারের বিরুদ্ধে আমি যা যা করবার করব| আমি একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্য়ন্ত সব কিছুই করব|
13. আমি এলিকে বলেছিলাম, ওর পরিবারকে চিরকালের জন্যে আমি শাস্তি দেবই| আমি শাস্তি দেব, কারণ এলি জানত তার পুত্ররা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ করছে| কিন্তু এলি তাদের সামলায নি|
14. তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতই বলি আর শস্য নৈবেদ্য উত্সর্গ করা হোক্ না কেন, তাতে এলির পুত্রদের পাপ ঘুচবে না|”
15. ভোর পর্য়ন্ত শমূয়েল বিছানায শুয়ে রইল| ভোর হলে সে প্রভুর মন্দিরের দরজা খুলল| দর্শনে কি দেখেছ এবং কি শুনেছে তা এলিকে জানাতে শমূয়েল সাহস করল না|
16. কিন্তু এলি শমূয়েলকে বলল, “শমূয়েল, আমার পুত্র!”শমূয়েল বলল, “আমি এইখানে|”
17. এলি জিজ্ঞাসা করল, “প্রভু তোমায় কি বলেছেন? আমার কাছে কিছু লুকিও না| লুকোলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন|”
18. অগত্যা শমূয়েল এলিকে সব খুলে বলল, কিছুই গোপন করল না|এলি বলল, “তিনি প্রভু, তিনি যা ভাল বুঝবেন তাই করুন|
19. প্রভু শমূযেলের সঙ্গে ছিলেন আর শমূয়েল বড় হয়ে উঠতে লাগল| শমূযেলের একটি কথাকেও প্রভু মিথ্য়া প্রমাণিত হতে দিলেন না|
20. দান থেকে বের্-শেবা পর্য়ন্ত সমস্ত ইস্রায়েলের লোকরা জেনে গেল যে শমূয়েল প্রভুর একজন প্রকৃত ভাববাদী|
21. শীলোতে শমূযেলের সামনে প্রভু প্রাযই দেখা দিতে লাগলেন| প্রভু নিজেকে শমূযেলের কাছে প্রভুর বাক্য় হিসেবে প্রকাশ করলেন|
About ১ শমূয়েল Chapter 3
Read ১ শমূয়েল Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ১ শমূয়েল
Chapter: 3
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ১ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ১ শমূয়েল Chapter 3 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ১ শমূয়েল Chapter 3?
১ শমূয়েল Chapter 3 is part of the Book of ১ শমূয়েল in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ১ শমূয়েল Chapter 3 online for free with easy chapter navigation.