লেবীয়পুস্তক Chapter 23

For English

Read লেবীয়পুস্তক Chapter 23 Online

Read লেবীয়পুস্তক Chapter 23 online from the Holy Bible. This chapter is part of the Book of লেবীয়পুস্তক in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of লেবীয়পুস্তক and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

লেবীয়পুস্তক 23

অধ্যায় 23

1. প্রভু মোশিকে বললেন,

2. “ইস্রায়েলের লোকদের বলো: প্রভুর মনোনীত উত্সবগুলিকে তোমরা পবিত্র সভা বলে ঘোষণা কর| এইগুলি হল আমার নির্দিষ্ট ছুটির দিন:

3. “ছদিন ধরে কাজ কর, কিন্তু সপ্তম দিন কর্মবিরতির জন্য নির্দিষ্ট বিশ্রামপর্ব হবে বিশ্রামের বিশেষ দিন| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| এটা তোমাদের সকলের বাড়ীতেই প্রভুর জন্য বিশ্রামের দিন হবে|

4. “এগুলি হল প্রভুর মনোনীত নিস্তারপর্ব| তোমরা এগুলির জন্য মনোনীত সমযে পবিত্র সভার কথা ঘোষণা করবে|

5. প্রভুর নিস্তারপর্বের দিন হল প্রথম মাসের 14 দিনের দিন সূর্য়াস্তের সময়|

6. “খামিরবিহীন রুটির উত্সব হবে ঐ একই মাসের 15 দিনের দিন| তোমরা সাত দিন ধরে খামিরবিহীন রুটি খাবে|

7. এই ছুটির প্রথম দিনে তোমাদের এক বিশেষ সভা হবে| তোমরা অবশ্যই ঐ দিনটিতে কোন কাজ করবে না|

8. সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিপ্রদত্ত উত্সর্গগুলি আনবে| তারপর সপ্তমদিনে আর একটি পবিত্র সভা হবে| তোমরা অবশ্যই ঐ দিনে কোন কাজ করবে না|”

9. প্রভু মোশিকে বললেন,

10. “ইস্রায়েলের লোকদের বলো: আমি তোমাদের যে দেশ দেবো তাতে তোমরা প্রবেশ করবে| তোমরা এর শস্য ছেদন করলে শস্যের প্রথম আঁটি ইস্রায়েলেজকের কাছে আনবে|

11. যাজক প্রভুর সামনে সেই আঁটি দোলাবে যেন তোমাদের জন্য তা গ্রাহ্য হয়| যাজক রবিবার সকালে সেই শস্যের আঁটি দোলাবে|

12. “যে দিন তোমরা শস্যের আঁটি দোলাবে, সেদিন তোমরা একটি এক বছর বযসী পুরুষ মেষ উপহার দেবে| সেই মেষের মধ্যে যেন কোন দোষ না থাকে| ঐ মেষটি প্রভুর কাছে হোমবলির নৈবেদ্য হবে|

13. এছাড়া তোমরা অবশ্যই অলিভ তেল মেশানো 16 কাপ মিহি ময়দা শস্য নৈবেদ্য হিসাবে দেবে| এর সাথে দেবে1 কোযার্ট দ্রাক্ষারস| সেই নৈবেদ্যর গন্ধ প্রভুকে খুশী করবে|

14. ঈশ্বরের কাছে তা নৈবেদ্য হিসাবে না আনা পর্য়ন্ত তোমরা অবশ্যই কোন নতুন শস্য অথবা ফল বা নতুন শস্য থেকে তৈরী রুটি খাবে না| তোমরা যেখানেই বাস কর না কেন এই বিধি তোমাদের বংশ পরম্পরায চলবে|

15. “সেই রবিবারের সকাল থেকে অর্থাত্‌ (দোলনীয় নৈবেদ্যর জন্য আনীত শস্যের আঁটি আনার দিন থেকে) সাত সপ্তাহ গুনে নাও|

16. সপ্তম সপ্তাহ পরে রবিবারে (অর্থাত্‌ 50 দিন পরে) তোমরা প্রভুর কাছে একটি নতুন শস্য নৈবেদ্য আনবে|

17. ঐ দিনে তোমাদের বাড়ী থেকে দুুকরো রুটি নিয়ে আসবে| ঐ রুটি দোলনীয় নৈবেদ্যর জন্য নির্দিষ্ট হবে| ঐ রুটি তৈরী করার জন্য খামির এবং 16 কাপ ময়দা ব্যবহার কর| এটাই হবে তোমাদের প্রথম শস্য থেকে প্রভুর কাছে দেওয়া উপহার|

18. “লোকরা শস্য নৈবেদ্যর সঙ্গে একটি ষাঁড়, একটি মেষ এবং সাতটি এক বছর বযস্ক পুরুষ মেষশাবক দেবে| ঐসব প্রাণীর মধ্যে অবশ্যই কোন দোষ থাকবে না| তারা প্রভুর কাছে হোমবলির নৈবেদ্য হবে| শস্য নৈবেদ্য ও পেয নৈবেদ্যর সাথে হবে ঈশ্বরের উদ্দেশ্যে অগ্নির দ্বারা প্রদত্ত নৈবেদ্য| এর গন্ধ প্রভুকে খুশী করবে|

19. এ ছাড়াও তোমরা পাপার্থক নৈবেদ্যর জন্য একটি পুরুষ ছাগল এবং মঙ্গল নৈবেদ্য হিসেবে দুটি এক বছর বযসী পুরুষ মেষশাবক আনবে|

20. “যাজক তাদের প্রথম শস্য থেকে তৈরী রুটি সহ দোলনীয় নৈবেদ্যর দুটি মেষশাবক প্রভুর সামনে দোলাবে| তারা প্রভুর কাছে পবিত্র| তারা থাকবে ইস্রায়েলেজকের অধিকারে|

21. ঐ একই দিনে তোমরা এক পবিত্র সভা ডাকবে| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| তোমাদের সকলের বাড়ীতে এই বিধি চিরকালের জন্য চলবে|

22. “উপরন্তু যখন তোমরা তোমাদের জমিতে শস্য বপন করবে, তখন তোমাদের ক্ষেতের কোণগুলির শস্য কাটবে না| মাটির ওপর পড়ে থাকা শস্য তোমরা তুলবে না| সেই জিনিসগুলি গরীবদের জন্য এবং তোমাদের দেশে ভ্রমণকারী বিদেশীদের জন্য রেখে দেবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!”

23. প্রভু আবার মোশিকে বললেন,

24. “ইস্রায়েলের লোকদের বল: সপ্তম মাসের প্রথম দিন তোমরা বিশ্রামের বিশেষ দিন হিসেবে পালন করবে| সেই পবিত্র সভা লোকদের স্মরণ করানোর জন্য ভেরী বাজাবে|

25. সেদিন তোমরা অবশ্যই কোন কাজ করবে না এবং অগ্নি প্রদত্ত একটি নৈবেদ্য তোমরা প্রভুর কাছে আনবে|”

26. প্রভু মোশিকে বললেন,

27. “সপ্তম মাসের দশম দিনটি প্রাযশ্চিত্তের দিন, সেদিন এক পবিত্র সভা হবে| সেদিন তোমরা অবশ্যই কোন খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য প্রভুর কাছে আনবে|

28. তোমরা অবশ্যই ঐ দিন কোন কাজ করবে না, কারণ এটা হল প্রাযশ্চিত্তের দিন| ঐ দিন যাজকরা প্রভুর কাছে ইস্রায়েলেবে এবং ইস্রায়েলে তোমাদের শুচি করে সেই সব আচারানুষ্ঠান করবে|

29. “এই দিন যদি কোন মানুষ উপবাস করতে অস্বীকার করে সে অবশ্যই তার লোকদের থেকে বিচ্ছিন্ন হবে|

30. এই দিন যদি কোন ব্যক্তি কোন কাজ করে, আমি তার লোকদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব|

31. সেদিন তোমরা অবশ্যই আদৌ কোন কাজ করবে না| তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমাদের জন্য এটা হল চিরকালের বিধি|

32. এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন| তোমরা সেদিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না| বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের নবম দিনের সন্ধ্যায; এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্য়ন্ত|”

33. প্রভু আবার মোশিকে বললেন,

34. “ইস্রায়েলের লোকদের বলো: সপ্তম মাসের 15 দিনের দিন হল কুটির উত্সব পালনের দিন| প্রভুর উদ্দেশ্যে এই উত্সব সাত দিন ধরে চলবে|

35. প্রথম দিনে একটি পবিত্র সভা হবে| তোমরা অবশ্যই সেদিন কোন কাজ করবে না|

36. সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিতে প্রস্তুত একটি করে নৈবেদ্য আনবে| আট দিনের দিন তোমাদের আর একটা পবিত্র সভা হবে| তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে| এটা হবে একটা পবিত্র সভা| তোমরা অবশ্যই সেদিন কোন কাজ করবে না|

37. “ঐগুলি হল প্রভুর পর্ব| ঐ সমস্ত পর্বের দিনগুলিতে পবিত্র সভা অনুষ্ঠিত হবে| তোমরা প্রভুর কাছে হোমবলি, শস্য নৈবেদ্যসমুহ, বলিগুলি এবং পেয নৈবেদ্যসমুহ আনবে| তোমরা ঠিক ঠিক দিনে ঐ সমস্ত উপহার আনবে|

38. ঐ সমস্ত পর্বের দিনগুলির সঙ্গে প্রভুর বিশ্রামের দিনগুলি স্মরণ করে তোমরা পালন করবে| এই সমস্ত নৈবেদ্যগুলি তোমরা প্রভুর কাছে যে বিশেষ নৈবেদ্য দিতে চাও এবং বিশেষ প্রতিশ্রুতির জন্য যে উপহার দিতে চাও তার সঙ্গে য়োগ হবে|

39. “সপ্তম মাসের 15 দিনে, যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাতদিন ধরে প্রভুর উত্সব পালন করবে| তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে|

40. প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তালগাছগুলির, ঝাউগাছগুলির এবং বাইসী গাছগুলির ডালগুলি নেবে| তোমরা সাতদিন ধরে তোমাদের প্রভু ঈশ্বরের সামনে উত্সব করবে|

41. প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে| এই বিধি চিরকাল চলবে| সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে|

42. তোমরা সাতদিন ধরে অস্থায়ী কুটিরে বসবাস করবে| ইস্রায়েলে জন্ম নেওয়া সমস্ত লোক ঐ সমস্ত আবাসে বাস করবে,

43. ইস্রায়েলেতে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের মিশর থেকে বের করে আনার সময় আমি ইস্রায়েলের লোকদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!”

44. সুতরাং মোশি ইস্রায়েলের লোকদের প্রভুর পর্বগুলির কথা বললেন|

About লেবীয়পুস্তক Chapter 23

Read লেবীয়পুস্তক Chapter 23 online from the Holy Bible. This chapter is part of the Book of লেবীয়পুস্তক in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: লেবীয়পুস্তক
Chapter: 23
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading লেবীয়পুস্তক. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading লেবীয়পুস্তক Chapter 23 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is লেবীয়পুস্তক Chapter 23?

লেবীয়পুস্তক Chapter 23 is part of the Book of লেবীয়পুস্তক in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete লেবীয়পুস্তক Chapter 23 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *