Read ১ শমূয়েল Chapter 5 Online
Read ১ শমূয়েল Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ শমূয়েল and the Holy Bible online.
Choose a Chapter
১ শমূয়েল 5
অধ্যায় 5
1. পলেষ্টীয়রা এবন্-এষর থেকে অস্দোদে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেল|
2. পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুকটি দাগোনের মন্দিরে এনে সেটা দাগোনের মূর্ত্তির পাশে রাখল|
3. পরদিন সকালে অস্দোদের লোকরা দেখল দাগোনের মূর্ত্তিটা প্রভুর সিন্দুকের সামনেই মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে|অস্দোদের লোকরা মূর্ত্তিটাকে তুলে তার জায়গায় ঠিক করে রাখল|
4. কিন্তু তার পরের দিন ঘুম থেকে উঠে তারা আবার দেখল, দাগোন আবার মাটিতে পড়ে আছে| প্রভুর পবিত্র সিন্দুকের সামনে দাগোন উপুড় হয়ে পড়ে রযেছে| এবার দাগোনের মাথা এবং দুটো হাত ভাঙ্গা ছিল এবং চৌকাঠের ওপর পড়ে ছিল| শুধু দেহটাই আস্ত রযেছে|
5. এই কারণে এমনকি আজও দাগোনের মন্দিরের চৌকাঠে কি যাজক কি অন্যান্য লোকরা কেউই পা মাড়াতে চায না|
6. প্রভু এবার অস্দোদের লোকদের এবং তাদের প্রতিবেশীদের জীবন দুর্বিষহ করে তুললেন| প্রভু তাদের য়থেষ্ট বিপদে ফেললেন| তাদের গায়ে জায়গায় জায়গায় টিউমার বা অর্বুদ দেখা দিল| সবই তাঁর আঘাত| তারপর তিনি ওদের দিকে অসংখ্য় ইঁদুর ছেড়ে দিলেন| তারা জাহাজে এবং মাটিতে ছোটাছুটি করতে লাগল| শহরের লোকরা বেশ ভয় পেয়ে গেল|
7. এইসব দেখে অস্দোদের লোকরা বলাবলি করল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে, ইস্রায়েলের ঈশ্বর আমাদের আর দেবতা দাগোনকে শাস্তি দিচ্ছেন|”
8. অস্দোদের লোকরা পাঁচজন পলেষ্টীয় শাসককে ডাকল| তাদের ওরা জিজ্ঞেস করল, “ইস্রায়েলের ঈশ্বরের এই পবিত্র সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিত্?”শাসকরা বলল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাও|” সেই মতো পলেষ্টীয়রা পবিত্র সিন্দুক সেখান থেকে সরিয়ে দিল|
9. কিন্তু তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাবার পর প্রভু সেখানকার শহরের লোকদের শাস্তি দিলেন| তারা বেশ ভয় পেয়ে গেল| তারা বিপদে পড়ল| বালক বৃদ্ধ সকলের গায়েই টিউমার বা অর্বুদ দেখা গেল|
10. তাই পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল|কিন্তু সেটা ইক্রোণে এলে সেখানকার লোকরা ক্রন্দন কর, “কেন তোমরা ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক আমাদের ইক্রোণে আনলে? তোমরা কি আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলতে চাও?”
11. ইক্রোণের লোকরা পলেষ্টীয় শাসকদের ডেকে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দাও| এই সিন্দুক আমাদের এবং আমাদের লোকদের মেরে ফেলার আগেই কাজটা করে ফেল|”সারা শহরের যেখানেই ঈশ্বরের হাতের আঘাত পড়েছিল সেখানে ভয়ঙ্কর শাস্তি হয়েছিল|
12. বহু লোক মারা গেল| আর যারা বেঁচে রইল তাদের গায়ে আব দেখা দিল| স্বর্গের দিকে তাকিযে তারা খুব কাঁদতে শুরু করল|
About ১ শমূয়েল Chapter 5
Read ১ শমূয়েল Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ১ শমূয়েল
Chapter: 5
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ১ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ১ শমূয়েল Chapter 5 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ১ শমূয়েল Chapter 5?
১ শমূয়েল Chapter 5 is part of the Book of ১ শমূয়েল in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ১ শমূয়েল Chapter 5 online for free with easy chapter navigation.
More Chapters from 1 শমূয়েল
- ১ শমূয়েল Chapter 16
- ১ শমূয়েল Chapter 30
- ১ শমূয়েল Chapter 11
- ১ শমূয়েল Chapter 23
- ১ শমূয়েল Chapter 18
- ১ শমূয়েল Chapter 12
- ১ শমূয়েল Chapter 6
Explore More from পুরাতন নিয়ম
- দ্বিতীয় বিবরণ Chapter 33
- লেবীয়পুস্তক Chapter 23
- ইয়োব Chapter 11
- যিরমিয় Chapter 33
- ২ বংশাবলি Chapter 34
- ইয়োব Chapter 32
- গীতসংহিতা Chapter 124