Read গীতসংহিতা Chapter 102 Online
Read গীতসংহিতা Chapter 102 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of গীতসংহিতা and the Holy Bible online.
Choose a Chapter
গীতসংহিতা 102
অধ্যায় 102
1. যন্ত্রণা কাতর একটি মানুষের প্রার্থনা| সে যখন দুর্বল বোধ করে ও প্রভুকে তার অভিয়োগ জানাতে চায় তখনকার প্রার্থনা| প্রভু, আমার প্রার্থনা শুনুন| সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন|
2. যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না| আমার কথা শুনুন| যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন|
3. ধোঁযার মত আমার জীবন কেটে যাচ্ছে| আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে|
4. আমার শক্তি চলে গেছে| আমি শুকনো মৃত প্রায় ঘাসের মত| আমি আমার খাবার পর্য়ন্ত খেতে ভুলে গেছি|
5. দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে|
6. আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ| ধ্বংসাবশিষ্ট অট্টালিকায আমি একা পেঁচার মত বাস করছি|
7. আমি ঘুমোতে পারি না| আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মত|
8. শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে| ওরা আমাকে নিয়ে মজা করে ও ভর্ত্সনা করে|
9. আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ| আমার চোখের জল আমার পানীয়তে পড়ছে|
10. কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন| আপনিই আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনিই আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন|
11. দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে| আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত|
12. কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন| আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে|
13. আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন| কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে|
14. আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে| এই শহরের ধূলোকে পর্য়ন্ত তারা ভালোবাসে|
15. লোকরা প্রভুর নামের উপাসনা করবে| হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে|
16. প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন| লোকেরা আবার তাঁর মহিমা দেখবে|
17. য়ে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন| ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন|
18. ভবিষ্যত্ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে|
19. প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন| স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন|
20. তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন| যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন|
21. তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে| জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে|
22. সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে| প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে|
23. আমার শক্তি কমে এসেছে| আমার জীবনও ছোট হয়ে এসেছে|
24. তাই আমি বলেছিলাম, “আমি য়তক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না| ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!
25. সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন| নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!
26. এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে| এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন| ওরা সবাই পরিবর্তিত হবে|
27. কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না| আপনি চিরদিন বিরাজ করবেন!
28. আজ আমরা আপনার দাস| আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে| এমনকি তাদের উত্তরপুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে|
About গীতসংহিতা Chapter 102
Read গীতসংহিতা Chapter 102 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: গীতসংহিতা
Chapter: 102
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading গীতসংহিতা. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading গীতসংহিতা Chapter 102 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is গীতসংহিতা Chapter 102?
গীতসংহিতা Chapter 102 is part of the Book of গীতসংহিতা in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete গীতসংহিতা Chapter 102 online for free with easy chapter navigation.
More Chapters from গীতসংহিতা
- গীতসংহিতা Chapter 110
- গীতসংহিতা Chapter 51
- গীতসংহিতা Chapter 139
- গীতসংহিতা Chapter 3
- গীতসংহিতা Chapter 138
- গীতসংহিতা Chapter 119
- গীতসংহিতা Chapter 96
Explore More from পুরাতন নিয়ম
- গীতসংহিতা Chapter 140
- দ্বিতীয় বিবরণ Chapter 21
- রূথ Chapter 4
- হোশেয় Chapter 7
- গীতসংহিতা Chapter 70
- লেবীয়পুস্তক Chapter 7
- গীতসংহিতা Chapter 150