গীতসংহিতা Chapter 38

For English

Read গীতসংহিতা Chapter 38 Online

Read গীতসংহিতা Chapter 38 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of গীতসংহিতা and the Holy Bible online.

Choose a Chapter

গীতসংহিতা 38

অধ্যায় 38

1. প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না| রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না|

2. প্রভু আপনি আমায় আঘাত করেছেন| আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে|

3. আপনি আমায় শাস্তি দিয়েছেন| এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে| আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন| আমার সমস্ত হাড় ব্যথা করছে|

4. মন্দ কাজ করার দাযে আমি অপরাধী| আমার সেই পাপের এত ভার য়ে আমি লজ্জায আমার মাথা তুলতে পারছি না|

5. আমি মূর্খের মত কাজ করেছি| এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান|

6. এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি| সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই|

7. আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে|

8. আমি এমনই যন্ত্রণায় কাতর য়ে আমি কিছু অনুভব করতে পারছি না| আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!

9. হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন| আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন|

10. আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে| আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি|

11. আমার অসুস্থতার জন্য আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না| আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না|

12. শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে| ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে| সর্বদাই ওরা আমার বিষযে আলোচনা করছে|

13. কিন্তু য়ে কানে শোনে না আমি তার মতই বধির| য়ে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি|

14. আমি সেই লোকের মত য়ে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না| আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম য়ে আমার শত্রুরা মিথ্যা বলছে|

15. তাই প্রভু, আপনি আমায় বাঁচান| হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন|

16. আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে| আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে|

17. আমি জানি খারাপ করার জন্য আমি দোষী| আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না|

18. প্রভু, য়ে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি| আমার পাপের জন্য আমি দুঃখিত|

19. আমার শত্রুরা স্বাস্থ্য়বান ও বলবান| ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে|

20. আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|

21. প্রভু আমায় ছেড়ে যাবেন না! হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!

22. শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!

About গীতসংহিতা Chapter 38

Read গীতসংহিতা Chapter 38 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: গীতসংহিতা
Chapter: 38
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading গীতসংহিতা. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading গীতসংহিতা Chapter 38 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is গীতসংহিতা Chapter 38?

গীতসংহিতা Chapter 38 is part of the Book of গীতসংহিতা in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete গীতসংহিতা Chapter 38 online for free with easy chapter navigation.

More Chapters from গীতসংহিতা

  1. গীতসংহিতা Chapter 110
  2. গীতসংহিতা Chapter 51
  3. গীতসংহিতা Chapter 139
  4. গীতসংহিতা Chapter 138
  5. গীতসংহিতা Chapter 54
  6. গীতসংহিতা Chapter 39
  7. গীতসংহিতা Chapter 34

Explore More from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 46
  2. হিতোপদেশ Chapter 2
  3. ২ শমূয়েল Chapter 11
  4. বিচারকর্তৃগণ Chapter 2
  5. উপদেশক Chapter 3
  6. নেহেমিয়া Chapter 8
  7. গণনাপুস্তক Chapter 14

Related Chapters & Readings

  1. আদিপুস্তক Chapter 3
  2. লূক Chapter 6
  3. নেহেমিয়া Chapter 3
  4. মথি Chapter 3
  5. লেবীয়পুস্তক Chapter 6
  6. মথি Chapter 20
  7. যাত্রাপুস্তক Chapter 27
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *