যিরমিয় Chapter 29

For English

Read যিরমিয় Chapter 29 Online

Read যিরমিয় Chapter 29 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of যিরমিয় and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

যিরমিয় 29

অধ্যায় 29

1. যিরমিয় ইহুদীদের কাছে, যারা বাবিলে বন্দী ছিল, একটি চিঠি পাঠিয়েছিল| একই চিঠি সে বাবিলে বাস করা নেতাদের, যাজকদের, ভাব্বাদীদের এবং সাধারণ লোকদের পাঠিয়েছিল| এদের সবাইকে বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর জেরুশালেম থেকে ধরে নিয়ে গিয়েছিল|

2. (রাজা য়িকনিয, রানী মা, সভাপরিষদ, যিহূদা এবং জেরুশালেমের নেতৃবৃন্দকে, ছুতোর মিস্ত্রীদের এবং কামারদের জেরুশালেম থেকে নির্বাসিত হিসেবে নিয়ে যাবার পর এই চিঠি পাঠানো হয়েছিল| এদের সবাইকে জেরুশালেম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল|)

3. যিহূদার রাজা সিদিকিয় নবূখদ্রিত্‌সরের কাছে ইলিয়াসা এবং গমরিযকে পাঠিয়েছিল| ইলিয়াসা ছিল শাফনের পুত্র এবং গমরিয ছিল হিল্কিয়ের পুত্র| যিরমিয় ঐ দুজনকে বাবিলে পৌঁছিযে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছিল| চিঠির বক্তব্য ছিল এই:

4. ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন তাদের সবাইকে যাদের তিনি জেরুশালেম থেকে বাবিলে নির্বাসনে পাঠিয়েছিলেন:

5. “ওখানেই তোমরা স্থায়ী ভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করো| চাষ আবাদ করে নিজেদের খাদ্যশস্য নিজেরাই ফলাও|

6. ব্বিাহ করে তোমরা সন্তানদের জন্ম দাও| পুত্র কন্যাদেরও ব্বিাহ দাও| তারাও য়েন সন্তান উত্‌পাদন করে যাতে বাবিলে সংখ্যায় বৃদ্ধি পায়| প্রজন্মকে বাড়াও| কখনও সংখ্যালঘু হয়ে পোড়ো না|

7. য়ে শহরে আমি তোমাদের পাঠিয়েছি সেই শহরের উন্নতির জন্য ভালো কাজ কর| শহরের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো| কারণ শহরে যদি শান্তি বিরাজ করে তাহলে তোমরাও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে|”

8. ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বলেছেন: “ভাব্বাদীদের এবং যাদুকরদের তোমাদের ঠকাতে দিও না| তাদের স্বপ্নদর্শনের কথায় কান দিও না|

9. তারা মিথ্য়ে প্রচার করে বেড়ায| তারা নিজেদের বাণীকে আমার নামে চালায| কিন্তু আমি তাদের পাঠাই নি|” এই হল প্রভুর বার্তা|

10. প্রভু যা বলেছেন তা হল এই: “70 বছরের জন্য বাবিলের এই ক্ষমতা ও আধিপত্য থাকবে| তারপরে আমি তোমাদের কাছে যারা বাবিলে বাস করছ তাদের কাছে আসবো এবং আমার প্রতিশ্রুতি মতো তোমাদের জেরুশালেমে ফিরিয়ে নিয়ে আসব|

11. আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি| তাই এগুলো তোমাদের বললাম|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যত্‌ দিতে চাই| তোমাদের জন্য আমার ভাল ভাল পরিকল্পনা আছে| তোমাদের আঘাত করবার কোন পরিকল্পনা আমার নেই| আমি তোমাদের আশা এবং সু-ভবিষ্যত্‌ দিতে চাই|

12. তখন তোমরা লোকরা, আমার নামে মিনতি করবে, আমার কাছে এসে প্রার্থনা করবে| আমি তোমাদের কথা শুনব|

13. তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে|

14. আমি তোমাদের আমাকে খুঁজতে দেব|” প্রভু বলেন: “আমি তোমাদের নির্বাসন থেকে এই জায়গায় ফিরিয়ে আনব| আমিই সেই জন য়ে তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম| কিন্তু আমি তোমাদের সমস্ত দেশ থেকে এবং সমস্ত জায়গা থেকে যেখানে আমি তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম সকলকে একত্রিত করব|” এই হল প্রভুর বার্তা|

15. তোমরা হয়ত বলবে, “কিন্তু প্রভু তো আমাদের এই বাবিলে ভাব্বাদীদের দিয়েছেন|”

16. কিন্তু প্রভু এইগুলি বলেছেন তোমাদের আত্মীযদের সম্বন্ধে যাদের বাবিলে নিয়ে আসা হয়নি| আমি বলছি দাযূদের সিংহাসনে বসা বর্তমান রাজা এবং সেই সব লোকদের সম্বন্ধে যারা এখনও জেরুশালেমে পড়ে আছে|

17. সর্বশক্তিমান প্রভু বলেন: “জেরুশালেমে যারা রয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি তরবারি, অনাহার ও ভয়ঙ্কর রোগসমূহ পাঠাব| আমি তাদের সেই সমস্ত বাজে ডুমুরের মতো করে দেব য়েগুলো খাওয়া যায় না য়েহেতু সেগুলো পচা|

18. আমি তাদের তরবারি, অনাহার ও রোগসমূহ দিয়ে তাড়া করব| আমি তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা এমন ভযাবহ করে তুলব য়ে পৃথিবীর সমস্ত দেশগুলি বিস্ময বিহবল এবং ভীত হয়ে যাবে| তারা ধ্বংস হয়ে যাবে| তাদের নামগুলো অভিশাপ হিসেবে ব্যবহৃত হবে| সমস্ত জাতিগুলি, যেখানে আমি তাদের পাঠাব, ওদের অপমান করবে|

19. জেরুশালেমের মানুষ আমার বার্তা শোনেনি বলে আমি তাদের এই দুরবস্থা করব|” আমি আমার অনুচর এবং ভাব্বাদীদের মারফত্‌ বার বার আমার বার্তা পাঠিয়েছি| কিন্তু তারা শোনেনি|” এই হল প্রভুর বার্তা|

20. “তোমরা লোকরা যারা নির্বাসনে রয়েছ, শোন! আমিই সে জন য়ে তোমাদের জেরুশালেম ছেড়ে বাবিলে য়েতে বাধ্য করেছিলাম| সেহেতু তোমরা প্রভুর বার্তা শোন|”

21. কোলাযের পুত্র আহাব এবং মাসেযের পুত্র সিদিকিয় সম্বন্ধে সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন: “এই দুজন তোমাদের কাছে মিথ্যা প্রচার করেছে| তারা বলে বেড়াচ্ছে য়ে তারা আমার বাণী প্রচার করছে| কিন্তু তারা মিথ্যা বলছে| আমি ঐ ভাব্বাদীদের বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে দিয়ে দেব এবং নবূখদ্রিত্‌সর ঐ দুই জন ভাব্বাদীকে বাবিলে নির্বাসিত সমস্ত লোকদের সামনে হত্যা করবে|

22. সমস্ত নির্বাসিতদের কাছে এই হত্যা শাস্তির উদাহরণ হিসেবে মনে থাকবে| ঐ বন্দী যিহূদার অন্যদের বলবে: ‘প্রভু তোমাদের সঙ্গেও সিদিকিয় এবং আহাবের মতো ব্যবহার করতে পারেন| বাবিলের রাজা ওই দুজনকে আগুনে পুড়িয়ে মেরেছে|’

23. ঐ দুই ভাব্বাদী ইস্রায়েলের লোকদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল| তারা তাদের প্রতিবেশীদের স্ত্রীর সঙ্গে পাপ ও ব্যভিচারে মেতে উঠেছিল| তারা মিথ্য়ে প্রচার করে তা আমার নামে চালিযেছিল| আমি তাদের ওসব করতে বলিনি| আমি জানি তারা কি করেছিল| আমি তার এক জন সাক্ষী|” এই হল প্রভুর বার্তা|

24. শময়িয়কেও একটা বার্তা দাও| শময়িয় নিহিলামীয পরিবারের|

25. ইস্রায়েলের ঈশ্বর সর্বশক্তিমান প্রভু বললেন: “শময়িয় তুমি জেরুশালেমবাসীকে চিঠি পাঠিয়েছিলে এবং মাসেযের পুত্র যাজক সফনিয়কেও চিঠি পাঠিয়েছিলে| অন্য সমস্ত যাজকদেরও চিঠি পাঠিয়েছিলে| তুমি তোমার নামে সে সব চিঠি পাঠিয়েছিলে, প্রভুর নামে নয়|

26. শময়িয় তুমি তোমার চিঠিতে সফনিয়কে যা লিখেছিলে তা হল: ‘সফনিয়, প্রভু তোমাকে যিহোয়াদার জায়গায় যাজক হিসেবে নিয়োগ করেছেন| তুমিই প্রভুর মন্দিরের দায়িত্বে থাকবে| কেউ ভাব্বাদী হবার পাগলামি করলে তুমি তাকে বন্দী করবে| তুমি সেই বন্দীকে কাষ্ঠদণ্ডে পা বেঁধে তার ঘাড়ে লোহার শেকল পরিযে দেবে|

27. এখন যিরমিয় ভাব্বাদীদের মতো ব্যবহার করছে| সুতরাং কেন তুমি তাকে বন্দী করছো না?

28. যিরমিয় বাবিলে আমাদের কাছে এই কথাগুলি পাঠিয়েছে: “বাবিলে তোমাদের দীর্ঘদিনের জন্য বাস করতে হবে| সুতরাং তোমরা সেখানেই ঘরবাড়ি তৈরী করে থায়ী ভাবে বসবাস শুরু করো| চাষ-আবাদ করে নিজেরাই নিজেদের খাদ্যশস্য উত্‌পাদন করো|”‘

29. ভাব্বাদী যিরমিয়কে যাজক সফনিয় চিঠি পড়ে শোনাল|

30. তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো:

31. “যিরমিয় এই কথাগুলি, বাবিলে যারা নির্বাসিত, সেই সমস্ত লোকের কাছে পাঠিয়ে দাও| শময়িয় নিহিলামীযটি সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল এই: শময়িয় তোমাদের কাছে বার্তা প্রচার করেছে কিন্তু আমি তাকে পাঠাই নি| শময়িয় তোমাদের মিথ্যাকে বিশ্বাস করতে শিখিযেছিল|

32. শীঘ্রই আমি শময়িয়কে শাস্তি দেব| শময়িয়ের পরিবারকেও ধ্বংস করে দেব এবং আমি আমার লোকদের যা কিছু ভাল করব তার থেকেও সে বঞ্চিত হবে|”‘ এই হল প্রভুর বার্তা| “‘আমি শময়িয়কে শাস্তি দেব কারণ সে লোকদের প্রভুর বিরুদ্ধে যাবার শিক্ষা দিয়েছিল|”‘

About যিরমিয় Chapter 29

Read যিরমিয় Chapter 29 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: যিরমিয়
Chapter: 29
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading যিরমিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading যিরমিয় Chapter 29 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is যিরমিয় Chapter 29?

যিরমিয় Chapter 29 is part of the Book of যিরমিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete যিরমিয় Chapter 29 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *