যিরমিয় Chapter 35

For English

Read যিরমিয় Chapter 35 Online

Read যিরমিয় Chapter 35 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of যিরমিয় and the Holy Bible online.

Choose a Chapter

যিরমিয় 35

অধ্যায় 35

1. যিহূদার রাজা যখন যিহোয়াকীম তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো| যিহোয়াকীম ছিলেন য়োসিযের পুত্র| এই হল প্রভুর বার্তা:

2. “যিরমিয়, যাও রেখবীয পরিবারকে মন্দিরের পাশের ঘরগুলির কোন একটি ঘরে আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে এসো| তাদের দ্রাক্ষারস পানের প্রস্তাব দাও|”

3. সুতরাং আমি (যিরমিয়) যাসিনিয়ের কাছে গিয়েছিলাম| যাসিনিয ছিল যিরমিয়নামক এক ব্যক্তির পুত্র এবং হবত্সিনিয়ের পৌত্র| আমি যাসিনিযর অন্য ভাইদের এবং তার সব ছেলেদের রেখবীয পরিবারের সকল সদস্যদের পেয়েছিলাম|

4. তারপর আমি রেখবীয পরিবারকে প্রভুর মন্দিরে নিয়ে এলাম| আমরা হাননের পুত্রের ঘরে গেলাম| হানন ছিল ঈশ্বরের প্রিয মানুষ| তার পিতার নাম ছিল য়িগ্রলিয| পাশের ঘরে থাকতেন যিহূদার যুবরাজগণ| নীচের ঘরে থাকতো শল্লুমের পুত্র মাসেয| মাসেয ছিল মন্দিরের প্রহরী|

5. তখন আমি (যিরমিয়) রেখবীয পরিবারের আমন্ত্রিত সদস্যদের সামনে দ্রাক্ষারসের পাত্র রেখে বললাম, “সামান্য দ্রাক্ষারস পান করুন|”

6. কিন্তু তারা উত্তর দিল, “আমরা কখনও দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবীয পুত্র য়িহোনাদব আমাদের এই নির্দেশ দিয়েছিলেন: ‘তোমরা এবং তোমাদের উত্তরপুরুষ কেউ কখনো দ্রাক্ষারস পান করবে না|

7. তোমরা ঘরবাড়ি তৈরী করবে না,ফসল বুনবে না, দ্রাক্ষার চাষ করবে না| তোমরা কেবল তাঁবুতে থাকবে| তোমরা যদি এগুলি মেনে চলো তাহলে তোমরা যাযাবরের মতো স্থান পরিবর্তন করে দীর্ঘদিন জীবিত থাকবে|’

8. তাই আমরা রেখবীয পরিবারের সদস্যরা আমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলি| আমরা কেউ দ্রাক্ষারস পান করি না| আমাদের স্ত্রী, ছেলেমেযে কেউ দ্রাক্ষারস পান করে না|

9. আমরা কখনও বাস করার জন্য বাড়ি তৈরী করি না| দ্রাক্ষার চাষ করি না, ফসল ফলানোর জন্য বীজ বুনি না|

10. আমরা আমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের নির্দেশ পালন করেছি এবং আমরা তাঁবুতেই বসবাস করেছি|

11. কিন্তু যখন নবূখদ্রিত্‌সর, বাবিলের রাজা যিহূদা আক্রমণ করেছিল, আমরা বলেছিলাম, ‘বাবিলীয এবং আর্মেনীয সৈন্যদের হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের জেরুশালেম শহরে যাওয়া যাক|’ তাই আমরা জেরুশালেমে পালিয়ে গিয়েছিলাম এবং তারপর থেকে ওখানেই থেকেছি|”

12. তখন প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে|

13. প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বললেন: “যিরমিয় যাও| যিহূদা ও জেরুশালেমের লোকদের গিয়ে বলো: তোমাদের শিক্ষা হওয়া উচিত্‌ এবং তোমরা আমার বার্তা পালন করবে|”

14. “রেখব তার উত্তরপুরুষদের নির্দেশ দিয়েছিল দ্রাক্ষারস পান না করতে| এবং সেই নির্দেশ আজও রেখবীয পরিবারের সদস্যরা পালন করে আসছে| কিন্তু আমি প্রভু এবং আমি যিহূদার লোকরা, তোমাদের বারবার বার্তা পাঠানো সত্ত্বেও তোমরা আমাকে অগ্রাহ্য করেছ এবং অমান্য করেছ|

15. যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে বারবার আমার অনুচর এবং ভাব্বাদীদের পাঠিয়েছি| তারা তোমাদের বলেছে: ‘অসত্‌ হওয়া বন্ধ করো| ভালো কাজ কর| অন্য দেবতাদের অনুসরণ করো না ও তাদের সেবা করো না| তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমরা এই দেশে বসবাস করতে পারতে, য়ে দেশ তোমাদের পূর্বপুরুষকে আমি দিয়েছিলাম|’ কিন্তু তোমরা আমার বার্তাকে পাত্তাই দিলে না|

16. য়িহোনাদবের নির্দেশ তার উত্তরপুরুষরা মেনে চলেছিল কিন্তু যিহূদার লোকরা আমাকে মান্য করেনি|”

17. তাই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বললেন: “আমি বলেছিলাম যিহূদা ও জেরুশালেমে লোকেদের ওপর বহু মারাত্মক ঘটনা ঘটবে| শীঘ্রই আমি সেগুলি ঘটাবো কারণ আমি ওই লোকদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল| আমি তাদের চিত্কার করে ডেকেছিলাম কিন্তু তারা সাড়া দেয়নি|”

18. যিরমিয়, রেখবীয পরিবারকে বলেছিল, “সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের সব নির্দেশ মেনে চলেছো| তোমরা য়িহোনাদবের শিক্ষাকেই অনুসরণ করে গিয়েছো|

19. তাই সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন সেখানে সর্বদাই রেখবের পুত্র য়িহোনাদবের উত্তরপুরুষদের কোন এক জন আমাকে সেবা করবার জন্য আমার সামনে থাকবে|”‘

About যিরমিয় Chapter 35

Read যিরমিয় Chapter 35 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: যিরমিয়
Chapter: 35
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading যিরমিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading যিরমিয় Chapter 35 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is যিরমিয় Chapter 35?

যিরমিয় Chapter 35 is part of the Book of যিরমিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete যিরমিয় Chapter 35 online for free with easy chapter navigation.

More Chapters from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 110
  2. হিতোপদেশ Chapter 28
  3. গীতসংহিতা Chapter 51
  4. গীতসংহিতা Chapter 139
  5. গীতসংহিতা Chapter 3
  6. হিতোপদেশ Chapter 23
  7. হিতোপদেশ Chapter 6

Explore More from যিরমিয়

  1. যিরমিয় Chapter 32
  2. যিরমিয় Chapter 12
  3. যিরমিয় Chapter 26
  4. যিরমিয় Chapter 4
  5. যিরমিয় Chapter 2
  6. যিরমিয় Chapter 13
  7. যিরমিয় Chapter 44

Related Chapters & Readings

  1. যিহিষ্কেল Chapter 33
  2. ১ করিন্থীয় Chapter 6
  3. ১ বংশাবলি Chapter 23
  4. হিতোপদেশ Chapter 4
  5. মীখা Chapter 7
  6. আদিপুস্তক Chapter 31
  7. গণনাপুস্তক Chapter 21
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *