Read হিতোপদেশ Chapter 28 Online
Read হিতোপদেশ Chapter 28 online from the Holy Bible. This chapter is part of the Book of হিতোপদেশ in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of হিতোপদেশ and the Holy Bible online.
Choose a Chapter
হিতোপদেশ 28
অধ্যায় 28
1. মন্দ লোকরা সব কিছুকেই ভয় পায়| কিন্তু ভাল লোকরা হয় সিংহের মত সাহসী|
2. একটি বিদ্রোহী দেশে অনেক অযোগ্য নেতা থাকে যারা খুব অল্পদিনের জন্য শাসন করে| কিন্তু যদি একজন বিচক্ষণ ও জ্ঞানী মানুষ নেতা হয় তাহলে স্থায়ীত্ব বজায় থাকবে|
3. য়ে শাসক দরিদ্র প্রজাদের ওপর অত্যাচার করে সে হল সেই ভারী বৃষ্টির মতো যা শস্য নষ্ট করে|
4. তুমি যদি আইন না মানো তাহলে তুমি মন্দ লোকদের পক্ষ নাও| কিন্তু যদি তুমি আইন মানো তাহলে তুমি মন্দ লোকদের বিপক্ষে যাবে|
5. মন্দ লোক ন্যায় বোঝে না| য়ে সব মানুষ প্রভুকে ভালোবাসে তারাই শুধু এর অর্থ বোঝে|
6. ধনী ও অসত্ হওয়া অপেক্ষা দরিদ্র ও সত্ হওয়া ভাল|
7. য়ে আইন মেনে চলে সে বুদ্ধিমান| কিন্তু য়ে ব্যক্তি অপদার্থ লোকদের বন্ধু হয় সে তার পিতার লজ্জার কারণ হয়|
8. তুমি যদি দরিদ্রদের ঠকিয়ে চড়া হারে তাদের থেকে সুদ নিয়ে ধনী হও তাহলে তোমার ঐশ্বর্য় অন্য আরেক জন এসে অধিকার করে নেবে, য়ে দরিদ্রদের প্রতি দযালু|
9. য়ে ব্যক্তি ঈশ্বরের শিক্ষামালায় কান দেয় না, তার প্রার্থনা ঈশ্বর দ্বারা গ্রাহ্য হবে না|
10. এক জন মন্দ লোক একজন ভাল লোককে সংকটে ফেলবার পরিকল্পনা করতে পারে, কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়বে| ভাল লোকের ভালই হবে|
11. ধনী লোকরা সব সময় নিজেদের জ্ঞানী মনে করে| কিন্তু একজন দরিদ্র ব্যক্তি য়ে জ্ঞানী সে ঐ গর্বিত ধনী লোকটির সম্বন্ধে সত্যটি বুঝতে পারে|
12. ভালো লোক নেতা হলে সকলেই সুখী হয় কিন্তু মন্দ লোককে নেতা নির্বাচন করলে সব লোক লুকিয়ে পড়ে|
13. য়ে ব্যক্তি পাপ গোপন করে সে কখনও সফল হয় না| কিন্তু য়ে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত হয় সেই ঈশ্বরের করুণা পায়|
14. য়ে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে তার আশীর্বাদ পায়| কিন্তু য়ে ব্যক্তি প্রভুকে ভক্তি করবে না বলে জেদ ধরে থাকে তাকে সমস্যায় পড়তে হয়|
15. যখন এক জন দুষ্ট শাসক অসহায় লোকদের ওপর শাসন করে তখন সে হয়ে ওঠে একটি হিংস্র ভালুক বা একটি সিংহের মত য়ে যুদ্ধ করতে প্রস্তুত|
16. য়ে শাসক জ্ঞানী নয় তিনি তাঁর অধীনস্থ মানুষদের আঘাত করবেন| কিন্তু য়ে শাসক সত্ এবং ঠকানোকে ঘৃণা করেন তিনি দীর্ঘদিন রাজত্ব করবেন.
17. য়ে ব্যক্তি খুনের দাযে অপরাধী সে কখনও শান্তি পাবে না| তাকে কখনও সমর্থন করো না|
18. যদি এক জন মানুষ সঠিক পথে থাকে তবে সে নিরাপদে থাকবে| কিন্তু য়ে মন্দ হবে সে তার ক্ষমতা হারাবে|
19. য়ে মানুষ কঠোর পরিশ্রম করে সে প্রচুর খেতে পাবে| কিন্তু য়ে ব্যক্তি সময় নষ্ট করে সে সর্বদা দরিদ্রই থেকে যাবে|
20. য়ে ব্যক্তি ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন| কিন্তু য়ে শুধুই ঐশ্বর্য়ের পিছনে ছোটে তাকে শাস্তি পেতে হয়|
21. এক জন বিচারকের ন্যায়পরাযণ হওয়া উচিত্| তাঁর কখনও পক্ষপাতিত্ব দেখানো উচিত্ নয়| কিন্তু কিছু বিচারক অল্প টাকার জন্য তাঁদের বিচার পাল্টে ফেলেন|
22. একজন স্বার্থপর মানুষ শুধুই ধনলাভ করতে চায়| সে বুঝতে পারে না য়ে তার লোভ তাকে দরিদ্র থেকে দরিদ্রতর করে ফেলবে|
23. তুমি যদি কাউকে তার ভুল ধরিয়ে দিয়ে সাহায্য কর তাহলে সে তোমার ওপর খুশী হবে| মিথ্যে স্তোক বাক্য বলার চেয়ে এটা করা বরং শ্রেয়|
24. কিছু মানুষ তাদের পিতামাতার কাছ থেকে চুরি করে| তারা নিজেদের এই বলে প্রতিরক্ষা করে: “এটা অন্যায় নয়|” কিন্তু এরা সবচেয়ে বেশী হিংসাত্মক অপরাধীর মতই খারাপ লোক|
25. একজন স্বার্থপর মানুষ সমস্যার সৃষ্টি করে| কিন্তু য়ে প্রভুর ওপর বিশ্বাস রাখে সে পুরস্কৃত হয়|
26. য়ে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে মূর্খ| কিন্তু যদি কোন মানুষ জ্ঞানী হয়, তবে সে বিপর্য়য থেকে রক্ষা পেয়ে যাবে|
27. যদি কোন ব্যক্তি দরিদ্রদের দান করে তবে তার যা প্রয়োজন তাই সে পাবে| কিন্তু য়ে দরিদ্রদের সাহায্য করতে অস্বীকার করবে সে নানা সমস্যায় পড়বে|
28. যদি এক জন মন্দ লোককে শাসক হিসেবে নির্বাচন করা হয় তাহলে সবাই লুকিয়ে পড়ে| কিন্তু সেই মন্দ লোক পরাজিত হলে আবার ভাল লোকের কর্ত্তৃত্ব ফিরে আসে|
About হিতোপদেশ Chapter 28
Read হিতোপদেশ Chapter 28 online from the Holy Bible. This chapter is part of the Book of হিতোপদেশ in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: হিতোপদেশ
Chapter: 28
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading হিতোপদেশ. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading হিতোপদেশ Chapter 28 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is হিতোপদেশ Chapter 28?
হিতোপদেশ Chapter 28 is part of the Book of হিতোপদেশ in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete হিতোপদেশ Chapter 28 online for free with easy chapter navigation.