যিরমিয় Chapter 24

For English

Read যিরমিয় Chapter 24 Online

Read যিরমিয় Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of যিরমিয় and the Holy Bible online.

Choose a Chapter

যিরমিয় 24

অধ্যায় 24

1. প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে| বাবিলের নবূখদ্রিত্‌সর যখন য়িকনিযকে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল| রাজা যিহোয়াকীমের পুত্র য়িকনিয ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল| যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্রিত্‌সর বাবিলে নিয়ে এসেছিলেন|

2. একটা ঝুড়িতে ছিল খুব ভাল ডুমুর| ঐ ডুমুরগুলি ছিল মরশুমের শুরুতে পাকা ডুমুর| কিন্তু অপর ঝুড়িতে ছিল পচা ডুমুর| যা একেবারেই খাওয়ার অয়োগ্য|

3. প্রভু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিয়েছিলাম, “আমি ডুমুর দেখতে পাচ্ছি| ভাল ডুমুরগুলো খুবই ভাল| আর পচা ডুমুরগুলো এতোই পচা য়ে ওগুলো খাওয়া যাবে না|”

4. তারপর আমি প্রভুর কাছ থেকে বার্তা পেয়েছিলাম|

5. প্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে বলেছিলেন: “যিহূদার লোকদের তাদের দেশ থেকে শএুরা বাবিলে নিয়ে গিয়েছিল| সেই লোকগুলি হবে ঐ ভাল ডুমুরগুলোর মতো| এদের প্রতি আমি দযালু হবো|

6. আমি তাদের রক্ষা করব| আমি তাদের যিহূদায় ফিরিয়ে আনব| আমি তাদের ছিন্নভিন্ন না করে গড়ে তুলব| আমি তাদের উদ্ধার করবো| আমি তাদের প্রতিষ্ঠা করবো| যাতে তারা বেড়ে উঠতে পারে|

7. আমি তাদের একটি হৃদয় দেব য়েটা আমাকে জানতে ইচ্ছা করবে| তখন তারা জানবে য়ে আমিই প্রভু| তারা হবে আমার লোক| আমি হব তাদের ঈশ্বর| আমি এটা করবো কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণ ভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে|

8. “কিন্তু যিহূদার রাজা সিদিকিয় হবে ঐ খাওয়ার অয়োগ্য পচা ডুমুরগুলির মতো| সিদিকিয়র উচ্চপদস্থ পারিষদগণ, জেরুশালেমে পড়ে থাকা সমস্ত লোক ও মিশরে বসবাসকারী যিহূদার লোকরা হবে ঐ পচা ডুমুরের মতো|

9. “আমি ঐ লোকদের এমন একটি শাস্তি দেব য়েটা পৃথিবীর সমস্ত লোককে বিস্মযাভিভূত করবে| যিহূদার ঐ সব লোকেরা হবে অন্যদের উপহাসের সামগ্রী| আমি তাদের যেখানেই ছড়িয়ে দেব সেখানকার লোকরা তাদের শাপ দেবে|

10. তাদের বিরোধিতা করার জন্য আমি তরবারি, অনাহার এবং রোগ পাঠাব| আমি তাদের যতক্ষণ পর্য়ন্ত না প্রত্যেকে মারা যায় ততক্ষণ আক্রমণ করব| তাহলে তারা এই দেশ যা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে|”

About যিরমিয় Chapter 24

Read যিরমিয় Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of যিরমিয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: যিরমিয়
Chapter: 24
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading যিরমিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading যিরমিয় Chapter 24 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is যিরমিয় Chapter 24?

যিরমিয় Chapter 24 is part of the Book of যিরমিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete যিরমিয় Chapter 24 online for free with easy chapter navigation.

More Chapters from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 110
  2. গীতসংহিতা Chapter 51
  3. হিতোপদেশ Chapter 28
  4. গীতসংহিতা Chapter 139
  5. হিতোপদেশ Chapter 6
  6. দ্বিতীয় বিবরণ Chapter 16
  7. যাত্রাপুস্তক Chapter 1

Explore More from যিরমিয়

  1. যিরমিয় Chapter 35
  2. যিরমিয় Chapter 19
  3. যিরমিয় Chapter 50
  4. যিরমিয় Chapter 11
  5. যিরমিয় Chapter 15
  6. যিরমিয় Chapter 8
  7. যিরমিয় Chapter 25

Related Chapters & Readings

  1. ইয়োব Chapter 34
  2. নাহূম Chapter 1
  3. ২ করিন্থীয় Chapter 4
  4. প্রকাশিত বাক্য Chapter 11
  5. সফনিয় Chapter 3
  6. যিশাইয় Chapter 29
  7. যিরমিয় Chapter 41
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *