Read গীতসংহিতা Chapter 37 Online
Read গীতসংহিতা Chapter 37 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of গীতসংহিতা and the Holy Bible online.
Choose a Chapter
গীতসংহিতা 37
অধ্যায় 37
1. দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না| যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হযো না|
2. মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়|
3. যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে|
4. প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রযোজন, তিনি তোমায় তাই দেবেন|
5. প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর, যা করার তিনি তাই করবেন|
6. প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্য়্য়ের মত উজ্জ্বল করুন|
7. প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর| মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হযো না| দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না|
8. ক্রুদ্ধ হযো না! রাগে আত্মহারা হয়ে য়েও না! এতখানি হতাশ হয়ে য়েও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়|
9. কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|
10. খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!
11. বিনযী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে|
12. মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|
13. কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন| ওদের য়ে কি হবে, তা তিনি দেখতে পান|
14. মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয, ওদের তীর তাক করে| ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়| সত্ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.
15. কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে|
16. মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয কিছু সত্ লোক অনেক ভালো|
17. কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু প্রভু সত্ লোকদের প্রতি যত্ন নেন|
18. খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন| ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে|
19. সংকট এলে সত্ লোকরা হতাশ হবে না| দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে|
20. কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|
21. একজন দুষ্ট লোক খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরত্ দেয় না| কিন্তু ভালো লোক মুক্ত হাতে অপরকে দেয়|
22. একজন ভালো লোক যদি লোকদের আশীর্বাদ করে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| যদি সে অন্য়ের খারাপ চায়, তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে|
23. য়ে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন| প্রভু তাকে পড়ে য়েতে দেন না|
24. যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্য়ের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|
25. একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো মানুষের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|
26. একজন সত্ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সত্ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|
27. যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে|
28. প্রভু ন্যায় ভালবাসেন| সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না| প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন| কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন|
29. সত্ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে| সেখানে তারা চিরদিন বাস করবে|
30. একজন সত্ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|
31. তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে| তাই সে সত্ পথে বাঁচা থেকে বিরত হবে না|
32. কিন্তু দুষ্ট লোকরা সব সময় সত্ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|
33. সত্ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সত্ লোকদের ত্যাগ করেন না| ঈশ্বর কখনই সত্ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না|
34. ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর| যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন, তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে|
35. আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম য়ে ছিল ক্ষমতাশালী| তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ|
36. পরে আমি সেই পথে গিয়েছি| আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি|
37. সত্ এবং পবিত্র হও| শান্তিপ্রিয লোকরা অনেক উত্তরপুরুষ পাবে|
38. কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে| এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে|
39. প্রভু সত্ লোকেদের রক্ষা করেন| সত্ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়|
40. প্রভু সত্ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সত্ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|
About গীতসংহিতা Chapter 37
Read গীতসংহিতা Chapter 37 online from the Holy Bible. This chapter is part of the Book of গীতসংহিতা in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: গীতসংহিতা
Chapter: 37
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading গীতসংহিতা. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading গীতসংহিতা Chapter 37 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is গীতসংহিতা Chapter 37?
গীতসংহিতা Chapter 37 is part of the Book of গীতসংহিতা in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete গীতসংহিতা Chapter 37 online for free with easy chapter navigation.