বিচারকর্তৃগণ Chapter 10

For English

Read বিচারকর্তৃগণ Chapter 10 Online

Read বিচারকর্তৃগণ Chapter 10 online from the Holy Bible. This chapter is part of the Book of বিচারকর্তৃগণ in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of বিচারকর্তৃগণ and the Holy Bible online.

Choose a Chapter

বিচারকর্তৃগণ 10

অধ্যায় 10

1. অবীমেলকের মৃত্যুর পর ইস্রায়েলীয়দের বাঁচানোর জন্য ঈশ্বর আর একজন বিচারককে পাঠালেন| তার নাম তোলয| তার পিতার নাম পূযা| পূযার পিতার নাম দোদয| তোলয ইষাখর পরিবারগোষ্ঠী থেকে এসেছিল| থাকত শামীর শহরে| শহরটা ইফ্রয়িমের পাহাড়ের দেশে অবস্থিত|

2. তোলয 23 বছর ধরে ইস্রায়েলবাসীদের বিচারক ছিল| মৃত্যুর পর তাকে শামীর শহরে কবর দেওয়া হয়েছিল|

3. তোলযের মৃত্যুর পর ঈশ্বর যাযীরকে বিচারক করে পাঠালেন| যাযীর গিলিয়দে থাকতো| 22 বছর যাযীর ইস্রায়েলীয়দের বিচারক ছিল|

4. তার 30 জন পুত্র ছিল| তারা 30 টি গাধায চড়ে বেড়াত| তারা গিলিয়দের 30 শহরের দেখাশোনা করত| এমনকি আজও সবাই এই শহরগুলোকে যাযীরের শহর বলেই জানে|

5. যাযীর মারা গেলে তাঁকে কামোন শহরে কবর দেওয়া হল|

6. প্রভুর দৃষ্টিতে যা মন্দ সেই পাপকর্মে আবার ইস্রায়েলবাসীরা রত হল| তারা বাল আর অষ্টারোতের মূর্ত্তির পূজা করতে লাগল| সেই সঙ্গে তারা অরাম, সীদোন, মোযাব, অম্মোন এবং পলেষ্টীয় দেবতাদের পূজা করত| ইস্রায়েল তাদের প্রকৃত প্রভুকে ত্যাগ করল আর তাঁর সেবা বন্ধ করল|

7. তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন| তিনি পলেষ্টীয় ও অম্মোনদের ইস্রায়েলবাসীদের পরাজিত করবার জন্য অনুমতি দিলেন|

8. ঐ বছরেই যর্দন নদীর পূর্বদিকে গিলিয়দ অঞ্চলে যেসব ইস্রায়েলীয় থাকত তাদের ওরা হারিযে দিল| এই অঞ্চলেই ছিল ইমোরীয়দের বাস| এইসব ইস্রায়েলবাসীরা 18 বছর দুঃখ কষ্ট ভোগ করেছিল|

9. অম্মোনরা তারপর যর্দন পেরিযে যিহূদা, বিন্যামীন আর ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল| অম্মোনদের উত্‌পীড়নের কারণে ইস্রায়েলীয়দের প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল|

10. এখন ইস্রায়েলীয়রা সাহায্যের জন্য প্রভুকে ডাকতে লাগল| তারা বলল, “হে ঈশ্বর, আমরা আপনার বিরুদ্ধে পাপ করেছি| আমরা আমাদের প্রভুকে ত্যাগ করে বালের মূর্ত্তি পূজা করেছি|”

11. প্রভু তাদের বললেন, “যখন মিশরীয়, ইমোরীয়, অম্মোনীয় এবং পলেষ্টীয় লোকরা তোমাদের মেরে ফেলছিল, তোমরা আমার কাছে এসে কেঁদেছিলে| আর আমি তোমাদের তাদের হাত থেকে রক্ষা করেছিলাম|

12. তারপর সীদোনীয, অমালেকীয় আর মাযোনীযরা যখন তোমাদের আক্রমণ করল, তখনও তোমাদের আমি বাঁচিয়েছি|

13. কিন্তু তারপর তোমরা আমাকে ছেড়ে অন্য দেবতাদের পূজায় মেতেছিলে| তাই এবার আর তোমাদের কথা শুনব না|

14. যাও তাদের কাছেই গিয়ে সাহায্য চাও| তোমাদের বিপদে ঐসব দেবতাই এবার তোমাদের রক্ষা করুক|”

15. কিন্তু ইস্রায়েলবাসীরা প্রভুকে বলল, “আমরা পাপ করেছি| আপনি আমাদের প্রতি যা ইচ্ছা হয় করুন| কিন্তু প্রভু দয়া করুন, শুধুমাত্র আজকের জন্য আমাদের রক্ষা করুন| “

16. এই বলে তারা সমস্ত মূর্ত্তি ছুঁড়ে ফেলে দিল| আবার তারা প্রভু ঈশ্বরের উপাসনা করতে শুরু করল| অগত্যা প্রভু তাদের কষ্ট দেখলেন ও বেদনাবোধ করলেন|

17. অম্মোনরা যুদ্ধের জন্য তৈরী হল| তাদের শিবির ছিল গিলিয়দে| ইস্রায়েলবাসীরাও সব এক জায়গায় জড়ো হল| তাদের শিবির হল মিস্পা শহরে|

18. গিলিয়দের নেতারা বলল, “অম্মোনদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সেই হবে গিলিয়দবাসীদের প্রধান নেতা|”

About বিচারকর্তৃগণ Chapter 10

Read বিচারকর্তৃগণ Chapter 10 online from the Holy Bible. This chapter is part of the Book of বিচারকর্তৃগণ in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: বিচারকর্তৃগণ
Chapter: 10
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading বিচারকর্তৃগণ. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading বিচারকর্তৃগণ Chapter 10 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is বিচারকর্তৃগণ Chapter 10?

বিচারকর্তৃগণ Chapter 10 is part of the Book of বিচারকর্তৃগণ in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete বিচারকর্তৃগণ Chapter 10 online for free with easy chapter navigation.

More Chapters from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 110
  2. হিতোপদেশ Chapter 28
  3. গীতসংহিতা Chapter 51
  4. গীতসংহিতা Chapter 139
  5. হিতোপদেশ Chapter 6
  6. গীতসংহিতা Chapter 3
  7. হিতোপদেশ Chapter 23

Explore More from বিচারকর্তৃগণ

  1. বিচারকর্তৃগণ Chapter 13
  2. বিচারকর্তৃগণ Chapter 17
  3. বিচারকর্তৃগণ Chapter 12
  4. বিচারকর্তৃগণ Chapter 2
  5. বিচারকর্তৃগণ Chapter 16
  6. বিচারকর্তৃগণ Chapter 3
  7. বিচারকর্তৃগণ Chapter 1

Related Chapters & Readings

  1. আদিপুস্তক Chapter 15
  2. ২ রাজাবলি Chapter 4
  3. গণনাপুস্তক Chapter 18
  4. যোনা Chapter 2
  5. গীতসংহিতা Chapter 129
  6. ২ রাজাবলি Chapter 9
  7. যিরমিয় Chapter 20
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *