গণনাপুস্তক Chapter 26

For English

Read গণনাপুস্তক Chapter 26 Online

Read গণনাপুস্তক Chapter 26 online from the Holy Bible. This chapter is part of the Book of গণনাপুস্তক in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of গণনাপুস্তক and the Holy Bible online.

Choose a Chapter

গণনাপুস্তক 26

অধ্যায় 26

1. সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন|

2. তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর| 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ীতালিকাভুক্ত করো| এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার য়োগ্যতাসম্পন্ন|”

3. এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায শিবির স্থাপন করেছিল| এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে| সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন,

4. “তোমরা অবশ্যই 20 বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে| মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো|

5. এই সব লোকরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভূক্ত| (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র|) পরিবারগুলো ছিল:হনোক হতে হনোকীয পরিবার| পল্লু হতে পল্লুযীয পরিবার|

6. হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার| কর্ম্মি হতে র্কম্মীয পরিবার|

7. ঐ পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল|

8. পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব|

9. ইলীয়াবের তিন পুত্র নমূযেল, দাথন এবং অবীরাম| দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন| কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন|

10. সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল| এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল| সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল|

11. কিন্তু কোরহের সন্তানরা মারা যান নি|

12. এই পরিবারগুলি হল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:নমূযেল হতে নমূযেলীয পরিবার|যামীন হতে যামীনীয পরিবার| যাখীন হতে যাখীনীয পরিবার|

13. সেরহ হতে সেরহীয পরিবার| শৌল হতে শৌলীয পরিবার|

14. ঐ পরিবারগুলি ছিল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন|

15. এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:সিফোন হতে সিফোনীয পরিবার| হগি হতে হগীয পরিবার| শূনি হতে শূনীয পরিবার|

16. ওষ্ণি হতে ওষ্ণীয পরিবার| এরি হতে এরীয পরিবার|

17. আরোদ হতে আরোদীয পরিবার| অরোলি হতে অরেলীয পরিবার|

18. ঐ পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 40,500 জন পুরুষ ছিলেন|

19. এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:শেলা হতে শেলাযীয পরিবার| পেরস হতে পেরসীয পরিবার|সেরহ হতে সেরহীয পরিবার| যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন|

21. এই পরিবারগুলো হল পেরসের বংশধর:হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার| হামুল হতে হামুলীয পরিবার|

22. ঐ পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 76,500 জন|

23. ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:তোলয হতে তোলযীয পরিবার| পূয হতে পূনীয পরিবার|

24. যাশূর হতে যাশূরীয পরিবার| শিম্রোণ হতে শিম্রোনীয পরিবার|

25. ঐ পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,300 জন|

26. সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:সেরদ হতে সেরদীয পরিবার|এলোন হতে এলোনীয পরিবার|য়হলেল হতে য়হলেলীয পরিবার|

27. ঐ পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 60,500 জন|

28. য়োষেফের দুই পুত্রছিল মনঃশি এবং ইফ্রয়িম| প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন|

29. মনঃশি পরিবারগুলি ছিল:মাখীর হতে মাখীরীয পরিবার| (মাখীর ছিলেন গিলিয়দের পিতা|)গিলিয়দ হতে গিলিয়দীয পরিবার|

30. গিলিয়দের পরিবারগুলো ছিল: ঈযেষর হতে ঈযেষরীয পরিবার| হেলক হতে হেলকীয পরিবার|

31. অস্রীযেল হতে অস্রীযেলীয পরিবার| শেখম হতে শেখমীয পরিবার|

32. শিমীদা হতে শিমীদায়ীয পরিবার| হেফর হতে হেফরীয পরিবার|

33. সলফাদ ছিলেন হেফরের পুত্র| কিন্তু তার কোনো পুত্র ছিল না| কেবল কন্যারা ছিল| তার কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা|

34. ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন|

35. ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূথলহ হতে শূথলহীয় পরিবার| বেখর হতে বেখরীয় পরিবার| তহন হতে তহনীয় পরিবার|

36. শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল আর এরণ থেকে এসেছিল এরণীয পরিবার|

37. ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন| ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|

38. বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:বেলা হতে বেলাযীয় পরিবার|অস্বেল হতে অস্বেলীয় পরিবার|অহীরাম হতে অহীরামীয় পরিবার|

39. শূফম থেকে শূফমীয পরিবার| হূফম থেকে হূফমীয পরিবার|

40. বেলার পরিবারগুলি ছিল: অর্দ হতে অর্দীয় পরিবার| নামান থেকে নামানীয় পরিবার|

41. ঐ পরিবারগুলি সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,600 জন|

42. দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূহম হতে শূহমীয গোষ্ঠী|ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|

43. শূহনীয পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,400 জন|

44. আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: য়িম্ন হতে য়িম্নীয পরিবার| য়িস্বি হতে য়িস্বীয পরিবার| বরিয হতে বরিযীয পরিবার|

45. বরিয়র পরিবারগুলি ছিল:হেবর হতে হেবরীয় পরিবার| মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার|

46. (আশেরের সারহ নামের এক কন্যাও ছিল|)

47. ঐ পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 53,400 জন|

48. নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার| গুনি হতে গুনীয পরিবার|

49. যেত্‌সর হতে যেত্‌সরীয় পরিবার| শিল্লেম হতে শিল্লেমীয় পরিবার|

50. ঐ পরিবারগুলো নপ্তালির পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,500 জন|

51. সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল 6,01,730 জন|

52. প্রভু মোশিকে বললেন,

53. “দেশ ভাগ করা হবে এবং এই লোকদের সেগুলো দেওয়া হবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে|

54. বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে| যার যত লোক তাকে ততটা অধিকার দাও|

55. কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে|

56. জমি বড় বা ছোট যাম্প হোক না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে|”

57. তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল| লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল:গের্শোন হতে গের্শোনীয় পরিবার| কহাত্‌ হতে কহাতীয় পরিবার| মরারি হতে মরারীয় পরিবার|

58. এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত:লিব্নীয় পরিবার|হিব্রোনীয় পরিবার|মহলীয় পরিবার|মূশীয় পরিবার|কোরহীয় পরিবার|অম্রাম ছিলেন কহাত্‌ পরিবারের অন্তর্ভক্ত|

59. অম্রামের স্ত্রীর নাম ছিল য়োকেবদ| তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| তার জন্ম হয়েছিল মিশরে| অম্রাম এবং য়োকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি| তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল|

60. হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামরের পিতা|

61. কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল|

62. লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন| কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি| প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি|

63. মোয়াবের যর্দন উপত্যকায থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন| এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে|

64. কিন্তু বহুবছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না| ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না|

65. কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে| কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন| তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়|

About গণনাপুস্তক Chapter 26

Read গণনাপুস্তক Chapter 26 online from the Holy Bible. This chapter is part of the Book of গণনাপুস্তক in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: গণনাপুস্তক
Chapter: 26
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading গণনাপুস্তক. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading গণনাপুস্তক Chapter 26 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is গণনাপুস্তক Chapter 26?

গণনাপুস্তক Chapter 26 is part of the Book of গণনাপুস্তক in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete গণনাপুস্তক Chapter 26 online for free with easy chapter navigation.

More Chapters from গণনাপুস্তক

  1. গণনাপুস্তক Chapter 33
  2. গণনাপুস্তক Chapter 29
  3. গণনাপুস্তক Chapter 13
  4. গণনাপুস্তক Chapter 35
  5. গণনাপুস্তক Chapter 34
  6. গণনাপুস্তক Chapter 11
  7. গণনাপুস্তক Chapter 24

Explore More from পুরাতন নিয়ম

  1. ১ শমূয়েল Chapter 25
  2. ১ শমূয়েল Chapter 10
  3. গীতসংহিতা Chapter 106
  4. আদিপুস্তক Chapter 48
  5. গণনাপুস্তক Chapter 17
  6. ২ বংশাবলি Chapter 13
  7. যিরমিয় Chapter 36

Related Chapters & Readings

  1. মথি Chapter 3
  2. প্রেরিতদের কাজ Chapter 12
  3. যিশাইয় Chapter 66
  4. গীতসংহিতা Chapter 35
  5. ফিলিপ্পীয় Chapter 4
  6. ইয়োব Chapter 18
  7. সখরিয় Chapter 14
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *