গণনাপুস্তক Chapter 36

For English

Read গণনাপুস্তক Chapter 36 Online

Read গণনাপুস্তক Chapter 36 online from the Holy Bible. This chapter is part of the Book of গণনাপুস্তক in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of গণনাপুস্তক and the Holy Bible online.

Choose a Chapter

গণনাপুস্তক 36

অধ্যায় 36

1. মনঃশি ছিলেন য়োষেফের পুত্র| মনঃশির পুত্র ছিলেন মাখীর| মাখীরের পুত্র ছিলেন গিলিয়দ| মোশি এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর নেতাদের সঙ্গে কথা বলার জন্য গিলিয়দ পরিবারের নেতারা গিয়েছিলেন|

2. তাঁরা বললেন, “ঘুঁটি চেলে জমি নিতে প্রভু আমাদের আদেশ করেছিলেন| মহাশয়, প্রভু আমাদের আদেশ করেছিলেন যে সল্ফাদের জমি তার কন্যারাই পাবে| সল্ফাদ আমাদেরই ভাই ছিলেন|

3. হতে পারে, অন্যান্য পরিবারগোষ্ঠীর যে কোনো একটির থেকে একজন ব্যক্তি সল্ফাদের কন্যাদের মধ্যে কোনো একজনকে বিয়ে করবে| সেই জমি কি তাহলে আমাদের পরিবারের বাইরে চলে যাবে? সেম্প অন্য পরিবারগোষ্ঠীর লোকরা কি সেম্প জমি পাবে? ঘুঁটি চেলে আমরা যে জমি পেয়েছিলাম, সেটি কি আমরা হারাবো?

4. লোকরা তাদের জমি বিক্রি করতে পারে| কিন্তু জুবিলী বছরে সমস্ত জমি সেই পরিবারগোষ্ঠীর কাছে ফিরে আসে যারা প্রকৃতই সেটির মালিক| সেই সময়, সল্ফাদের কন্যাদের জমি কে পাবে? আমাদের পরিবার কি সেই জমি চিরকালের জন্য হারাবে?”

5. মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন| এই আদেশটি ছিল প্রভুর কাছ থেকে পাওয়া| “য়োষেফের পরিবারের লোকরা যা বলছে তা ঠিক|

6. সলফাদের কন্যাদের প্রতি প্রভুর আদেশ হল এই: যদি তোমরা কোনো ব্যক্তিকে বিয়ে করতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের গোষ্ঠীর কোনো ব্যক্তিকেই বিয়ে করবে|

7. এই প্রকারেই ইস্রায়েলের লোকদের মধ্যে এক পরিবারগোষ্ঠী থেকে অন্য পরিবারগোষ্ঠীতে জমি হস্তান্তরিত হবে না| প্রত্যেক ইস্রায়েলীয় তার পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|

8. এবং যদি কোনো স্ত্রীলোক তার পিতার জমি পায়, তাহলে সে অবশ্যই তার নিজের গোষ্ঠীর কোনো ব্যক্তিকেই বিবাহ করবে| এই প্রকারে প্রত্যেক ব্যক্তি তার পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|

9. “সুতরাং ইস্রায়েলের লোকদের মধ্যে এক গোষ্ঠী থেকে অন্য পরিবারগোষ্ঠীতে জমি অবশ্যই হস্তান্তরিত হবে না| প্রত্যেক ইস্রায়েলীয় তার নিজের পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে|”

10. সল্ফাদের কন্যারা মোশিকে দেওয়া প্রভুর আদেশ মান্য করেছিল|

11. সেই কারণে সলফাদের কন্যারা মহলা, তির্সা, হগ্লা, মিল্কা এবং নোয়া – পরিবারে তাদের পিতার দিকের, জ্ঞাতি ভাইদের বিবাহ করেছিল|

12. তাদের স্বামীরা ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই কারণে তাদের জমি তাদের পিতার পরিবার এবং পরিবারগোষ্ঠীর অধিকারেই ছিল|

13. সুতরাং ঐগুলোই হল আইন এবং আদেশ যা যিরীহোর অপর পারে, যর্দন নদীর পাশে মোয়াবের যর্দন উপত্যকায প্রভু মোশিকে দিয়েছিলেন|

About গণনাপুস্তক Chapter 36

Read গণনাপুস্তক Chapter 36 online from the Holy Bible. This chapter is part of the Book of গণনাপুস্তক in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: গণনাপুস্তক
Chapter: 36
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading গণনাপুস্তক. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading গণনাপুস্তক Chapter 36 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is গণনাপুস্তক Chapter 36?

গণনাপুস্তক Chapter 36 is part of the Book of গণনাপুস্তক in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete গণনাপুস্তক Chapter 36 online for free with easy chapter navigation.

More Chapters from গণনাপুস্তক

  1. গণনাপুস্তক Chapter 33
  2. গণনাপুস্তক Chapter 29
  3. গণনাপুস্তক Chapter 35
  4. গণনাপুস্তক Chapter 34
  5. গণনাপুস্তক Chapter 13
  6. গণনাপুস্তক Chapter 11
  7. গণনাপুস্তক Chapter 24

Explore More from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 137
  2. ২ শমূয়েল Chapter 7
  3. গণনাপুস্তক Chapter 21
  4. গীতসংহিতা Chapter 132
  5. দ্বিতীয় বিবরণ Chapter 16
  6. ১ শমূয়েল Chapter 31
  7. গীতসংহিতা Chapter 114

Related Chapters & Readings

  1. যোহন Chapter 5
  2. আদিপুস্তক Chapter 10
  3. লেবীয়পুস্তক Chapter 2
  4. যাত্রাপুস্তক Chapter 10
  5. গীতসংহিতা Chapter 19
  6. গীতসংহিতা Chapter 117
  7. ১ পিতর Chapter 1
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *