Read হোশেয় Chapter 5 Online
Read হোশেয় Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of হোশেয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of হোশেয় and the Holy Bible online.
Choose a Chapter
হোশেয় 5
অধ্যায় 5
1. “যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ! তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো| তোমরা য়েন তাবোরে জমির উপর বিছিযে থাকা জালের মতো|
2. তোমরা অনেক অনেক খারাপ কাজ করেছ| সেজন্য আমি তোমাদের সবাইকে শাস্তি দেব!
3. আমি ইফ্রয়িমকে জানি| ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না| ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর| ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে|
4. ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে| তারা সব সময় কি ভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে| তারা প্রভুকে জানে না|
5. ইস্রায়েলের অহঙ্কারই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী| ঐ ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের পাপে হোঁচট খেযেছে| যিহূদাও তাদের সঙ্গে হোঁচট খেযেছে|
6. “জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে| তারা তাদের সঙ্গে ‘মেষ’ এবং ‘গরুগুলিকেও’ নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না| কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন|
7. তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না| তাদের সন্তানরা কোন অপরিচিতজাত| কিন্তু এখন তিনি আবার তাদের এবং তাদের দেশ ধ্বংস করবেন|”
8. “গিবিযোতে ভেরী বাজাও| রামাতে তুরী বাজাও| বৈত্-আবনে সতর্কবাণী দাও| বিন্যামীন, শএু তোমার পেছনে|
9. শাস্তি দেওয়ার সময়ে ইফ্রয়িম শূন্য হয়ে যাবে| আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি য়ে, ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে|
10. যিহূদার নেতারা চোরদের মতো, যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে| সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর জলের মতো আমার রোধ ঢেলে দেব|
11. ইফ্রয়িম শাস্তি পাবে, দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে| কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে|
12. পতঙ্গ য়ে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে, সেই ভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব| একটি কাষ্ঠখণ্ড য়েমন পচনে ক্ষযপ্রাপ্ত হতে থাকে আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব|
13. ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল; সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল| তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল| কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না| তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না|
14. কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব| আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব| আমি- হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব| আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব| কেউ তাদের রক্ষা করতে পারবে না|
15. আমি আমার নিজের জায়গায় ফিরে যাব| যতক্ষণ পর্য়ন্ত না জনসাধারণ স্বীকার করছে য়ে তারা দোষী, যতক্ষণ পর্য়ন্ত না তারা আমাকে খুঁজতে আসছে| হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে|”
About হোশেয় Chapter 5
Read হোশেয় Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of হোশেয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: হোশেয়
Chapter: 5
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading হোশেয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
- 📱 Hindi Android Bible App
- 📱 Hindi Christian Songs from waytochurch
- 📖 Read on Malayalam Christian Songs – madely
Continue Reading the Bible
Continue reading হোশেয় Chapter 5 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is হোশেয় Chapter 5?
হোশেয় Chapter 5 is part of the Book of হোশেয় in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete হোশেয় Chapter 5 online for free with easy chapter navigation.
More Chapters from পুরাতন নিয়ম
- গীতসংহিতা Chapter 110
- গীতসংহিতা Chapter 51
- হিতোপদেশ Chapter 28
- গীতসংহিতা Chapter 139
- হিতোপদেশ Chapter 6
- দ্বিতীয় বিবরণ Chapter 16
- যাত্রাপুস্তক Chapter 1
Explore More from হোশেয়
- হোশেয় Chapter 11
- হোশেয় Chapter 12
- হোশেয় Chapter 13
- হোশেয় Chapter 10
- হোশেয় Chapter 8
- হোশেয় Chapter 2
- হোশেয় Chapter 1