Read ২ বংশাবলি Chapter 1 Online
Read ২ বংশাবলি Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ বংশাবলি in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ বংশাবলি and the Holy Bible online.
Choose a Chapter
২ বংশাবলি 1
অধ্যায় 1
1. প্রভু তাঁর ঈশ্বর সহায় থাকায় শলোমন রাজা হিসেবে খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন, প্রভু তাঁকে অতুল সম্পদ ও ক্ষমতার অধীশ্বর করেছিলেন|
2. শলোমন ইস্রায়েলের সেনাবাহিনীর সেনাপতি থেকে শুরু করে বিচারক এবং পরিবারসমূহের কর্ত্তাগণ, সকলের সঙ্গে কথা বললেন|
3. শলোমন সহ তাঁরা সবাই গিবিয়োনের উচ্চ স্থানে জড়ো হলেন যেখানে ঈশ্বরের সমাগম তাঁবু ছিল|প্রভুর অনুগত দাস মোশি ও ইস্রায়েলের লোকেরা যখন মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন, সে সমযে তাঁরা এই তাঁবুর প্রতিষ্ঠা করেছিলেন|
4. এখন দায়ূদ কিরিযত্-য়িযারীম থেকে ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটি জেরুশালেমে নিয়ে গিয়েছিলেন এবং এটা রাখার জন্য সেখানে একটা বিশেষ তাঁবু বানিয়েছিলেন|
5. ঊরির পুত্র বত্সলেল একটি পিতলের বেদী বানিয়েছিলেন| সেটা গিবিয়োনের এই পবিত্র তাঁবুর সামনে রাখা হয়েছিল| এ কারণে শলোমন ও লোকরা সেখানে প্রভুর পরামর্শ ও উপদেশ নিতে গিয়েছিলেন|
6. শলোমন সমাগম তাঁবুর সামনে পিতলের বেদীর ওপর গেলেন, যেটি প্রভুর সামনে ছিল এবং সেই বেদীর ওপরে 1,000 হোমবলি উত্সর্গ করলেন|
7. সেই রাতে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, “শলোমন তুমি আমার কাছে যা চাও প্রার্থনা করো|”
8. শলোমন ঈশ্বরকে বললেন, “হে প্রভু, আমার পিতা দাযূদের প্রতি আপনি আপনার অসীম করুণা বর্ষন করেছিলেন| তাঁর জায়গায় আপনি বয়ং আমাকে নতুন রাজা হিসেবে বেছে নিয়েছেন|
9. প্রভু ঈশ্বর, আপনি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাকে সুবিশাল সাম্রাজ্যের রাজা করবেন| এখন আপনি সেই প্রতিশ্রুতি রাখুন! আকাশের সহস্র তারার মত পৃথিবীর অগনিত লোক এখন আমার আজ্ঞাধীন|
10. আপনি অনুগ্রহ করে আমাকে এই সমস্ত লোকদের সঠিক পথে পরিচালনা করবার মতো বুদ্ধি ও জ্ঞান দিন| আপনার কৃপা ছাড়া কারো পক্ষেই এই সমস্ত লোকদের শাসন করা সম্ভব নয়|”
11. ঈশ্বর শলোমনকে বললেন, “তুমি সঠিক উত্তরটি দিয়েছ; যাদের আমি মনোনীত করেছি, আমার সেই লোকদের নেতৃত্ব দেবার ও শাসন করবার জন্য তুমি জ্ঞান ও বুদ্ধি চেয়েছ, বিষয সম্পত্তি, ধন ও সম্মান, তোমার শএুদের মৃত্যু এমনকি দীর্ঘ জীবনও চাওনি|
12. তাই আমি তোমাকে জ্ঞান ও বুদ্ধি তো দেবই উপরন্তু তোমায় ধনসম্পদ, খ্যাতি ও প্রতিপত্তি, নাময়শ এসবই দেবো| তুমি যা পাবে এখনো পর্য়ন্ত কোনো রাজাই তা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না|”
13. শলোমন তারপর গিবিয়োনের উপাসনাস্থানে গেলেন এবং সমাগম তাঁবু থেকে আবার ইস্রাযেল শাসন করার জন্য জেরুশালেমে ফিরে গেলেন|
14. এরপর শলোমন তাঁর সেনাবাহিনীর জন্য ঘোড়া ও রথ সংগ্রহ করতে শুরু করলেন| শলোমন 1,400 রথ এবং 12,000 অশ্বারোহী সারথী সংগ্রহের পর এইসব রথ রাখার জন্য যে বিশেষ শহরগুলি বানিয়েছিলেন সেখানে পাঠিয়ে দিলেন| কিছু রথ ও অশ্বারোহী সেনা জেরুশালেমে তাঁর প্রাসাদেও রেখে দিলেন|
15. শলোমন জেরুশালেমে সোনা এবং রূপাকে পাথরের মতো সাধারণ করে তুলেছিলেন| তিনি সাধারণ সুকমোর গাছপালার মতোই তাঁর রাজত্বের পশ্চিমের পাহাড়গুলিতে বিরল এরস গাছ লাগিয়েছিলেন|
16. শলোমনের ঘোড়াগুলি মিশর এবং কুযে থেকে আনা হয়েছিল| তাঁর বণিকরা সেগুলি কুযে থেকে কিনেছিল|
17. এই সমস্ত বণিকরা 600 শেকল রূপোর বিনিময়ে একটি রথ ও 150 শেকল রূপোর বিনিময়ে একটা ঘোড়া কিনত| সমস্ত হিত্তীয় ও অরামীয় রাজারা এইসব বণিকদের মারফত তাঁদের ঘোড়া ও রথগুলি কিনেছিলেন|
About ২ বংশাবলি Chapter 1
Read ২ বংশাবলি Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ বংশাবলি in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ২ বংশাবলি
Chapter: 1
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ২ বংশাবলি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
- 📱 Hindi Android Bible App
- 📱 Hindi Christian Songs from waytochurch
- 📖 Read on Malayalam Christian Songs – madely
Continue Reading the Bible
Continue reading ২ বংশাবলি Chapter 1 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ২ বংশাবলি Chapter 1?
২ বংশাবলি Chapter 1 is part of the Book of ২ বংশাবলি in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ২ বংশাবলি Chapter 1 online for free with easy chapter navigation.