১ শমূয়েল Chapter 15

For English

Read ১ শমূয়েল Chapter 15 Online

Read ১ শমূয়েল Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ শমূয়েল and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

১ শমূয়েল 15

অধ্যায় 15

1. একদিন শমূয়েল শৌলকে বলল, “প্রভু তোমায় ইস্রায়েলে তাঁর লোকদের রাজা হিসাবে অভিষেক করতে আমাকে পাঠিয়েছিলেন| তাই এখন প্রভুর বার্তা শোনো|

2. সর্বশক্তিমান প্রভু বলেছেন: ‘যখন ইস্রায়েলীয়রা মিশর থেকে বেরিয়ে আসছিল তখন অমালেকীয়রা তাদের কনানে যেতে বাধা দিয়েছিল| অমালেকীয়রা কি করেছে আমি সব দেখেছি|

3. এখন যাও, অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো| ওদের তোমরা একেবারে শেষ করে দাও, ওদের সব কিছু ভেঙ্গে চুরে তছনছ করে দাও| কাউকে বাঁচতে দিও না| ছেলে মেয়ে কাউকে বাদ দেবে না| তাদের সমস্ত গরু, মেষ উটও তোমরা শেষ করে দেবে|”

4. শৌল টলাযীমে সমস্ত সৈন্য জড়ো করলেন| পদাতিক সৈন্য 2,00,000 জন আর অন্যান্যরা 10,000 জন| এদের মধ্যে যিহূদার লোকরাও ছিল|

5. তারপর শৌল চলে গেলেন অমালেকীয়দের শহরে| উপত্যকায গিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন|

6. কেনীয়দের শৌল বলল, ‘তোমরা সবাই অমালেকীয়দের ছেড়ে দিয়ে চলে যাও| তাহলে আমি ওদের সঙ্গে তোমাদের বিনষ্ট করব না| যখন ইস্রায়েলীয়রা মিশর ছেড়ে চলে আসছিল, তোমরা ইস্রায়েলীয়দের দয়াদাক্ষিণ্য দেখিয়েছিল|” একথা শুনে কেনীয়রা অমালেকীয়দের ছেড়ে চলে গেল|

7. শৌল অমালেকীয়দের হারিয়ে দিলেন| তাদের তাড়িয়ে নিয়ে গেলেন সেই হবীলা থেকে শূর অবধি যেখানে মিশরের সীমানা|

8. অমালেকীয়দের রাজা ছিল অগাগ| শৌল জীবিত অবস্থায় অগাগকে বন্দী করেছিলেন এবং বাকী অমালেকীয়দের হত্যা করেছিলেন|

9. সব কিছু ধ্বংস করতে শৌলের এবং ইস্রায়েলীয়দের মন চাইল না| সেইজন্য তারা অগাগকে মেরে ফেলে নি| তাছাড়া পুষ্ট গাভী, সেরা মেষগুলোকেও তারা জীবিত রেখেছিল| সেই সঙ্গে আর যে সব জিনিস রেখে দেবার মতো, সেগুলোও রেখে দিয়েছিল| ঐগুলো তারা নষ্ট করতে চায নি| যেগুলো রাখার য়োগ্য় নয়, সেগুলোকে তারা নষ্ট করে দিয়েছিল|

10. শমূয়েল প্রভুর কাছ থেকে একটি বার্তা পেল|

11. প্রভু বললেন, “শৌল আমাকে মানছে না| ওকে রাজা করেছিলাম বলে আমার অনুশোচনা হচ্ছে| সে আমার কথামত কাজ করছে না|” শমূয়েল একথা শুনে ক্রুদ্ধ হল| সারারাত ধরে কেঁদে কেঁদে সে প্রভুর কাছে প্রার্থনা করল|

12. পরদিন খুব ভোরে শমূয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেল| কিন্তু লোকরা শমূয়েলকে বলল, “শৌল যিহূদার কর্মিল শহরে চলে গেছেন| সেখানে তিনি নিজের সম্মান বাড়াতে একটা পাথরের মূর্ত্তি তৈরী করেছেন| তিনি এখন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন| সবশেষে তিনি গিল্গলে যাবেন|”তাদের কথা শুনে শমূয়েল শৌল যেখানে ছিলেন সেখানে গেল| তখন শৌল সবে অমালেকীয়দের কাছ থেকে নেওয়া জিনিসগুলোর প্রথম অংশ প্রভুকে নিবেদন করেছিল| এগুলো সবই শৌল হোমবলি রূপে প্রভুকে উত্সর্গ করেছিল|

13. শমূয়েল শৌলের কাছে গেল| শৌল তাকে বললেন, “প্রভু তোমার মঙ্গল করুন| আমি প্রভুর নির্দেশ পালন করেছি|”

14. তখন শমূয়েল বলল, “তাহলে আমি কিসের শব্দ শুনলাম? আমি কেন মেষ আর গরুর ডাক শুনতে পেলাম?”

15. শৌল বললেন, “ওগুলো সৈন্যরা অমালেকীয়দের কাছ থেকে নিয়ে এসেছে| তারা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে হোমবলি হিসেবে উত্সর্গ করবার জন্য সবচেয়ে উত্কৃষ্ট মেষ আর গবাদি পশু প্রদান করেছিল| কিন্তু বাকি সবকিছুই আমরা শেষ করে দিয়েছি|”

16. শমূয়েল বলল, “চুপ করো| গত রাত্রে প্রভু আমাকে যা বলেছিলেন শোনো|”শৌল বললেন, “বেশ, বলো তিনি কি বলেছিলেন|”

17. শমূয়েল বলল, “অতীতে তুমি ভাবতে তুমি গুরুত্বহীন ছিলে| কিন্তু পরে তুমি হয়ে গেলে ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর নেতা| প্রভু ইস্রায়েলের রাজা হিসাবে তোমাকে মনোনীত করেছিলেন|

18. প্রভু তোমাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন| প্রভু বললেন, ‘যাও, সমস্ত অমালেকীয়দের হত্যা কর| কারণ তারা সবাই পাপী| সবাইকে শেষ করে দাও| তারা নিঃশেষে বিনষ্ট না হওয়া পর্য়ন্ত যুদ্ধ চালিযে যাও|’

19. কিন্তু তুমি প্রভুর সে কথা শোন নি| কারণ তুমি জিনিসপত্র নিজের কাছে রেখে দিতে চেয়েছিলে, তাই প্রভুর কথা অনুযায়ীকাজ করো নি| তাঁর মতে যা খারাপ, সেই কাজ তুমি করেছ!”

20. শৌল বললেন, “কিন্তু আমি তো প্রভুর কথা পালন করেছি| তিনি আমায় যেখানে যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলাম| আমি অমালেকীয়দের সবাইকে হত্যা করেছি| কেবলমাত্র একজনকেই আমি এনে রেখেছি| তিনি হচ্ছেন তাদের রাজা, অগাগ|

21. আর সৈন্যরা নিয়েছে সেরা মেষ এবং গরু| তাদের বলি দিতে হবে গিল্গলে তোমার প্রভু ঈশ্বরের কাছে|”

22. শমূয়েল বলল, “কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশী খুশী হন? হোমবলিতে না তাঁর আদেশ পালনে? বলির চেয়ে তাঁর আদেশ পালন করাই শ্রেয| ভেড়ার চর্বি উত্সর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো|

23. ঈশ্বরের অবাধ্যতা করা মাযাবিদ্য়ার পাপের মতোই খারাপ| একগুঁযেমি করা এবং তুমি যা চাও তা করা মূর্ত্তিপূজো করার পাপের মতোই ততটা খারাপ| প্রভুর আদেশ তুমি অমান্য করেছ| তাই তিনি তোমাকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন|”

24. এর উত্তরে শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি| প্রভুর আদেশ আমি শুনি নি, তোমার কথাও আমি শুনি নি| লোকদের আমি ভয় পাই, তারা যা চায আমি তাই করেছি|

25. আমার এই পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি| আমার সঙ্গে ফিরে চলো, যেন আমি প্রভুকে উপাসনা করতে পারি|”

26. শমূয়েল বলল, “না তোমার সঙ্গে যাব না| তুমি প্রভুর আদেশ মানো নি| তাই প্রভুও ইস্রায়েলের রাজা হিসাবে তোমাকে অস্বীকার করেছেন|”

27. শমূয়েল যখন যাবার জন্য পা বাড়িযেছে, এমন সময় শৌল তাঁর পোশাকটি খপ করে ধরে ফেললেন এবং সেটি ছিঁড়ে গেল|

28. শমূয়েল শৌলকে বলল, “তুমি যেভাবে আমার আলখাল্লা ছিঁড়ে নিয়েছ সেই ভাবেই প্রভু আজ ইস্রাযেল রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নিয়েছেন| তিনি এই রাজ্য দিয়েছেন তোমারই বন্ধুদের মধ্যে একজনকে| সে তোমার চেয়ে ভাল লোক|

29. প্রভু হচ্ছেন ম্পস্রাযেলের ঈশ্বর| তিনি অমর| তিনি মিথ্য়া বলেন না, মত বদলান না| তিনি মানুষের মতো নন| মানুষই ঘন ঘন মত বদলায|”

30. শৌল বললেন, “স্বীকার করছি, আমি পাপ করেছি| কিন্তু দয়া করে আমার সঙ্গে ফিরে আসুন| প্রবীণদের এবং ইস্রায়েলের লোকদের সামনে আমার সম্মান রাখুন যেন আমি আপনার প্রভু ও ঈশ্বরকে প্রণাম করতে পারি|”

31. শমূয়েল শৌলের সঙ্গে ফিরে এলে শৌল প্রভুকে উপাসনা করলেন|

32. শমূয়েল বলল, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো|”অগাগ শমূযেলের কাছে এল| তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল| অগাগ মনে করল, “সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে না|”

33. কিন্তু শমূয়েল অগাগকে বলল, “তোমার তরবারি কত মাযের কোল খালি করেছে| এবার তোমার মাযেরও সেই দশা হবে|” এই বলে শমূয়েল গিল্গলে প্রভুর সামনে অগাগকে টুকরো টুকরো করে কেটে ফেলল|

34. তারপর শমূয়েল রামাতে চলে গেল| শৌল গিবিয়ায় তাঁর বাড়িতে চলে গেলেন|

35. এরপর শমূয়েল তার জীবনে আর কখনও শৌলকে দেখতে পায় নি| সে শৌলের জন্যে খুব দুঃখ বোধ করল| এমনকি প্রভুও শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে খুব দুঃখ পেয়েছিলেন|

About ১ শমূয়েল Chapter 15

Read ১ শমূয়েল Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ১ শমূয়েল
Chapter: 15
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ১ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ১ শমূয়েল Chapter 15 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ১ শমূয়েল Chapter 15?

১ শমূয়েল Chapter 15 is part of the Book of ১ শমূয়েল in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ১ শমূয়েল Chapter 15 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *