হোশেয় Chapter 2

For English

Read হোশেয় Chapter 2 Online

Read হোশেয় Chapter 2 online from the Holy Bible. This chapter is part of the Book of হোশেয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of হোশেয় and the Holy Bible online.

Choose a Chapter

হোশেয় 2

অধ্যায় 2

1. “তখন তোমরা তোমাদের ভাইদের বলবে, ‘তোমরা আমার লোক|’ এবং তোমরা তোমাদের বোনেদের বলবে, ‘তিনি তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করেছেন|”‘

2. “তোমার মাযের সঙ্গে তর্ক কর| তর্ক কর! কেন? কারণ সে আমার স্ত্রী নয়! আমি তার স্বামী নই! তাকে বেশ্যার মত হতে বারণ কর| তার স্তন দুটির মধ্য থেকে তার প্রেমিকদের সরিয়ে নিতে বল|

3. যদি সে তার ব্যভিচার বন্ধ করতে অস্বীকার করে, তাহলে আমি তার সাজপোশাক খুলে তাকে নগ্ন করে দেব| তার জন্মের দিনে সে য়েমন ছিল সেই অবস্থায় আমি তাকে ত্যাগ করব| আমি তার লোকদের নিয়ে যাব এবং সে জনহীন শুষ্ক মরুভূমির মতো হয়ে যাবে| তৃষ্ণায যাতে সে মরে আমি সেই ব্যবস্থা করব|

4. আমি তার সন্তানদের প্রতি কোন রকম করুণা করব না| কারণ তারা পতিতার সন্তান|

5. তাদের মা পতিতার মতো ব্যবহার করে| তার কাজের জন্য তাদের মাযের লজ্জা পাওয়া উচিত| সে বলেছিল, ‘আমি আমার প্রেমিকদের কাছে যাব| আমার প্রেমিকরা আমাকে খাবার এবং জল দেয়| তারা আমাকে পশম এবং সিল্কের কাপড় দেয়| তারা আমাকে দ্রাক্ষারস এবং জলপাই তেল দেয়|’

6. “সেজন্য আমি (প্রভু) তোমার (ইস্রায়েলের) রাস্তা কাঁটা দিয়ে আটকে দেব| আমি একটি দেওয়াল তৈরী করব| তখন সে আর তার পথ খুঁজে পাবে না|

7. সে তার প্রেমিকদের পেছনে ছুটবে, কিন্তু তাদের ধরতে সমর্থ হবে না| সে তার প্রেমিকদের খুঁজে বেড়াবে, কিন্তু তাদের খুঁজে পাবে না| তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর (ঈশ্বর) কাছে ফিরে যাব| যখন আমি তাঁর সঙ্গে ছিলাম তখন আমার জীবনটা খুবই ভাল ছিল| এখনকার চেয়ে তখন জীবনটা খুবই ভালো ছিল|’

8. “সে (ইস্রায়েল) জানত না য়ে আমিই হচ্ছি সেই প্রভু য়ে তাকে শস্য, দ্রাক্ষারস এবং তেল দিতাম| আমি তাকে অনেক বেশী করে রূপো এবং সোনা দিয়ে গেছি| কিন্তু ইস্রায়েলবাসীরা বালের মূর্ত্তি করার সময় ওই সব রূপো এবং সোনা ব্যবহার করেছিল|

9. সেজন্য আমি (ঈশ্বর) ফিরে আসব| ফসল কাটার সময়ে আমি আমার শস্য-কণাগুলিকে ফিরিয়ে নেব| দ্রাক্ষাগুলো তৈরি হবার সময়ে আমি আমার দ্রাক্ষারস ফিরিয়ে নেব| আমি আমার পশম এবং মসীনা বস্ত্রও নিয়ে নেব| সে যাতে তার নগ্ন দেহ আচ্ছাদিত করতে পারে সেজন্য আমি তাকে ওই জিনিসগুলি দিয়েছিলাম|

10. এখন আমি তার সাজ-পোশাক খুলে দেব| সে নগ্ন হবে- যাতে তার সব প্রেমিকরা তাকে দেখতে পায়| আমার শক্তির আওতা থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না|

11. আমি (ঈশ্বর) তার সব আমোদ কেড়ে নেব| আমি তার ছুটি, তার অমাবস্যার উত্সব, তার বিশ্রামের দিনগুলিকে থামিযে দেব| তার সব বিশেষ ভোজন উত্সবগুলোকে থামিযে দেব|

12. আমি তার দ্রাক্ষা এবং ডুমুর গাছগুলোকে ধ্বংস করব| সে বলেছিল, ‘আমার প্রেমিকরা এই জিনিসগুলো দিয়েছিল|’ কিন্তু আমি তার বাগানগুলোকে বদলে দেব| বাগানগুলো গভীর জঙ্গলে পরিণত হবে| বন্য পশুরা আসবে এবং ওই জঙ্গলের গাছপালা থেকেই আহার সংগ্রহ করবে|

13. “সে বাল-দের পরিচর্য়া করেছিল| সেজন্য আমি তাকে শাস্তি দেব| সে বাল-দের ধূপ নিবেদন করেছিল| সে নিজেকে অলঙ্কার ও নাকের গযনা দিয়ে সাজিয়ে ছিল| তারপর সে তার প্রেমিকদের কাছে গিয়েছিল এবং আমাকে ভুলে গিয়েছিল|” প্রভু এই কথাগুলো বলেছেন|

14. “সুতরাং আমি (প্রভু) তার সঙ্গে কল্পনাপ্রসূত কথা বলব| আমি তাকে মরুভূমির দিকে নিয়ে যাব এবং সেখানে তার সঙ্গে নরম সুরে কথা বলব|

15. সেখানে আমি তাকে দ্রাক্ষার ক্ষেতগুলি দেব| আমি তাকে আশার তোরণ হিসাবে আখোর উপত্যকা দেব| তখন সে তার য়ৌবনকালে য়েমন ভাবে আমার সঙ্গে কথা বলত এবং সে যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল সেই ভাবে আমার সঙ্গে কথা বলবে|”

16. প্রভু এই কথাগুলি বলেছেন|“সেই সময়ে তুমি ‘আমার স্বামী’ বলে আমাকে সম্বোধন করবে| তুমি আমাকে ‘আমার বাল’ বলে ডাকবে না|

17. আমি তার মুখ থেকে বাল-দের নাম কেড়ে নেব| তখন লোকে আর বালের নাম উচ্চারণ করবে না|

18. “সেই সময়, আমি ইস্রায়েলীয়দের জন্য মাঠের জন্তুদের সঙ্গে, আকাশের পক্ষীসমূহের সঙ্গে এবং মাটিতে হামাগুড়ি দেওয়া প্রাণীদের সঙ্গে একটি চুক্তি করব| আমি যুদ্ধের ধনুক, তরবারি এবং অস্ত্র-শস্ত্র ভেঙ্গে দেব| দেশের মধ্যে কোন অস্ত্র-শস্ত্রই পড়ে থাকবে না| আমি দেশটাকে বিপদমুক্ত করব, যাতে ইস্রায়েলের লোক শান্তিতে ঘুমোতে পারে|

19. এবং আমি (প্রভু) চিরকালের জন্য তোমাকে আমার নব্বধূ করব| আমি ধার্মিকতায, ন্যায়বিচারে প্রেমে ও কৃপায় তোমাকে আমার নব্বধূ হিসাবে তৈরি করব|

20. আমি তোমাকে আমার বিশ্বস্ত নব্বধূ হিসাবে তৈরি করব| তখন তুমি প্রভুকে যথার্থভাবে জানতে পারবে|

21. এবং সেই সময়ে, আমি উত্তর দেব|” প্রভু এই কথাগুলো বলেছেন|“আমি আকাশের সঙ্গে কথা বলব, এবং তারা পৃথিবীতে বৃষ্টি এনে দেবে|

22. পৃথিবী ভুট্টা দ্রাক্ষারস এবং তেল উত্পাদন করবে| তারা য়িষ্রিযেলের প্রযোজন মেটাবে|

23. আমি তার জমিতে বহু বীজ বপন করব| লো-রুহামাকে আমি কৃপা দেখাবো| লো-অম্মিকে, আমি বলব, ‘তুমি আমার লোক’ এবং তারা আমাকে বলবে, ‘আপনি আমাদের ঈশ্বর|”‘

About হোশেয় Chapter 2

Read হোশেয় Chapter 2 online from the Holy Bible. This chapter is part of the Book of হোশেয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: হোশেয়
Chapter: 2
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading হোশেয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading হোশেয় Chapter 2 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is হোশেয় Chapter 2?

হোশেয় Chapter 2 is part of the Book of হোশেয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete হোশেয় Chapter 2 online for free with easy chapter navigation.

More Chapters from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 110
  2. গীতসংহিতা Chapter 51
  3. হিতোপদেশ Chapter 28
  4. গীতসংহিতা Chapter 139
  5. হিতোপদেশ Chapter 6
  6. দ্বিতীয় বিবরণ Chapter 16
  7. যাত্রাপুস্তক Chapter 1

Explore More from হোশেয়

  1. হোশেয় Chapter 8
  2. হোশেয় Chapter 7
  3. হোশেয় Chapter 9
  4. হোশেয় Chapter 10
  5. হোশেয় Chapter 11
  6. হোশেয় Chapter 3
  7. হোশেয় Chapter 1

Related Chapters & Readings

  1. গীতসংহিতা Chapter 68
  2. আদিপুস্তক Chapter 44
  3. গণনাপুস্তক Chapter 32
  4. ১ শমূয়েল Chapter 9
  5. যাত্রাপুস্তক Chapter 21
  6. গীতসংহিতা Chapter 35
  7. গীতসংহিতা Chapter 126
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *