যিশাইয় Chapter 62

For English

Read যিশাইয় Chapter 62 Online

Read যিশাইয় Chapter 62 online from the Holy Bible. This chapter is part of the Book of যিশাইয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of যিশাইয় and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

যিশাইয় 62

অধ্যায় 62

1. “সিয়োনকে আমি ভালবাসি, তাই আমি তার জন্য কথা বলে যাব| জেরুশালেমকে আমি ভালবাসি, তাই আমি কথা বন্ধ করব না| যতক্ষণ না ধার্মিকতা উজ্জ্বল আলোর মতো কিরণ দেয় ততক্ষণ আমি কথা বলে যাব| অগ্নিশিখার মত পরিত্রাণ জ্বলে না ওঠা পর্য়ন্ত আমি কথা বলব|

2. তখন সব জাতি তোমার ধার্মিকতা দেখতে পাবে| সমস্ত রাজারা তোমাকে সম্মান দেখাবে| তখন তোমার নতুন নাম হবে| প্রভু নিজেই সেই নাম দেবেন|

3. প্রভু তোমার জন্য গর্বিত হবেন| তুমি হবে প্রভুর হাতের সুন্দর মুকুটের মত|

4. তোমাকে আর কেউ ত্যাজ্য লোক বলবে না| তোমার ভূমিকে কেউ ‘ধ্বংসস্থান’ বলবে না| তারা তোমাকে বলবে, ‘ভালোবাসার লোক|’ তোমার দেশকে বলা হবে, ‘কনে|’ কেন? কারণ ঈশ্বর তোমাদের ভালবাসেন| তোমাদের দেশ ব্বিাহিত হবে|

5. যখন কোন যুবক কোন যুবতীকে ভালবাসে তখন সে তাকে বিয়ে করে এবং যুবতীটি বিয়ের পর তার স্ত্রী হয়| একই পথে তোমার জমি হবে তোমার শিশুদের| এক জন লোক তার নতুন স্ত্রীকে পেয়ে খুব খুশী হয়| একই রকম ভাবে, ঈশ্বরও তোমাদের নিয়ে খুব সুখী হবেন|”

6. “জেরুশালেম, তোমার প্রাচীরে আমি রক্ষী মোতাযেন করব| সেই রক্ষীরা নীরব থাকবে না| তারা দিন রাত প্রার্থনা করবে|” রক্ষীরা, তোমরা প্রভুর প্রতি প্রার্থনা অব্যাহত রেখো| তোমরা অবশ্যই তাকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিযে দেবে| কখনই প্রার্থনা থামাবে না|

7. যতক্ষণ না প্রভু জেরুশালেমকে লোকের প্রশংসার শহর করে তুলছেন ততক্ষণ তুমি প্রার্থনা চালাবে| প্রভু একটি প্রতিশ্রুতি করেছেন| প্রভু প্রমাণ হিসেবে তাঁর নিজের ক্ষমতা প্রযোগ করবেন| এবং প্রতিশ্রুতি পালনে নিজের ক্ষমতা ব্যবহার করবেন|

8. প্রভু বলেছেন, “আমি আর কখনও তোমার খাদ্য শএুদের দেবো না| আমি প্রতিশ্রুতি করছি তোমার তৈরি দ্রাক্ষারস শএুরা আর নেবে না|

9. যে সব লোকরা শস্য সংগ্রহ করবে তারাই তা খাবে এবং এই সব লোকরা প্রভুর প্রশংসা করবে| যে সব লোকরা দ্রাক্ষা সংগ্রহ করবে তারাই দ্রাক্ষা থেকে উত্পন্ন দ্রাক্ষারস পান করতে পারবে| এই সবই আমার পবিত্রস্থানে ঘটবে|”

10. ফটক দিয়ে এসো! পথটাকে লোকদের জন্য পরিষ্কার করো| রাস্তা প্রস্তুত করো| রাস্তার পাথর সরিয়ে দাও| মনুষ্যজাতির জন্য প্রতীক হিসাবে ধ্বজাটি ওড়াও|

11. শোন, প্রভু দূরবর্তী দেশগুলির লোকদের বলেছেন, “সিয়োনের লোকদের বল: দেখ, তোমাদের পরিত্রাতা আসছেন| তিনি তোমাদের পুরস্কার আনছেন| তিনি সেই পুরস্কার সঙ্গে করে আনছেন|”

12. তাঁর লোকদের বলা হবে “পবিত্র লোক|” “প্রভুর রক্ষা করা মানুষ|” জেরুশালেমকে বলা হবে, “আকাঙ্খিত শহর|” “সেই শহর যা পরিত্যাগ করা হয়নি|”

About যিশাইয় Chapter 62

Read যিশাইয় Chapter 62 online from the Holy Bible. This chapter is part of the Book of যিশাইয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: যিশাইয়
Chapter: 62
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading যিশাইয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading যিশাইয় Chapter 62 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is যিশাইয় Chapter 62?

যিশাইয় Chapter 62 is part of the Book of যিশাইয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete যিশাইয় Chapter 62 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *