Read দ্বিতীয় বিবরণ Chapter 20 Online
Read দ্বিতীয় বিবরণ Chapter 20 online from the Holy Bible. This chapter is part of the Book of দ্বিতীয় বিবরণ in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of দ্বিতীয় বিবরণ and the Holy Bible online.
Choose a Chapter
দ্বিতীয় বিবরণ 20
অধ্যায় 20
1. “তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ য়ে তোমাদের থেকেও তাদের অনেক বেশী ঘোড়া, রথ এবং লোক রয়েছে, তবে ভয় পেও না| কেন? কারণ প্রভু যিনি তোমাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তিনি তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন|
2. “যখন তোমরা যুদ্ধে যাও তখন যাজক অবশ্যই সৈন্যদের কাছে যাবে এবং তাদের সঙ্গে কথা বলবে|
3. যাজক বলবে, ‘ইস্রায়েলের লোকরা আমার কথা শোন! আজ তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছ| তোমরা সাহস হারিও না! তোমরা চিন্তিত এবং ভীত হয়ো না! শত্রুদের সম্পর্কে ভীত হয়ো না!
4. কেন? কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সঙ্গে যাচ্ছেন| তিনি তোমাদের জন্য তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তোমাদের বিজয়ী করবেন!’
5. “ঐ লেবীয় গোষ্ঠীভুক্ত পদাধিকারী সৈন্যদের বলবে, ‘তোমাদের মধ্যে কি এমন কোনও ব্যক্তি আছে য়ে নতুন বাড়ী তৈরী করেছে, কিন্তু সেটিকে এখনও নিবেদন করেনি? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিত্| নয় তো সে যুদ্ধে নিহত হলে অন্য একজন ব্যক্তি তার বাড়ী নিবেদন করবে|
6. এখানে কি এমন কোনও ব্যক্তি আছে য়ে ক্ষেতে দ্রাক্ষার চারা রোপণ করেছে, কিন্তু এখনও পর্য়ন্ত কোন দ্রাক্ষা একত্রিত করেনি? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিত্| কারণ যদি সেই ব্যক্তি যুদ্ধে মারা যায়, তাহলে অপর একজন ব্যক্তি তার ক্ষেতের ফল ভোগ করবে|
7. এখানে কি এমন কোনও ব্যক্তি আছে য়ে বিবাহের জন্য বাগ্দত্ত? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিত্| কারণ যদি সে যুদ্ধে মারা যায়, তাহলে সে যার বাগ্দত্ত ছিল সেই স্ত্রীলোককে অপর একজন ব্যক্তি বিবাহ করবে|’
8. “সেই লেবীয় পদাধিকারীরা সৈন্যদের একথাও জিজ্ঞাসা করবে, ‘তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে য়ে উত্সাহ হারিযেছে এবং ভীত হয়েছে? সে অবশ্যই বাড়ী ফিরে যাবে| তাহলে সে অন্যান্য সৈন্যদেরও নিরুত্সাহ করতে পারবে না|’
9. পরে সৈন্যদের সঙ্গে পদাধিকারীরা যখন কথাবার্তা শেষ করবে তখন তারা অবশ্যই সেনাধ্যক্ষদের নির্বাচিত করবে| যারা সৈন্যদের নেতৃত্ব দেবে|
10. “যখন তোমরা কোন শহর আক্রমণ করতে যাবে, তখন প্রথমে সেখানকার লোকদের শান্তির আবেদন জানাবে|
11. যদি তারা তোমাদের প্রস্তাব স্বীকার করে এবং দরজা খুলে দেয়, তাহলে সেই শহরের সমস্ত লোকরা তোমাদের ক্রীতদাসে পরিণত হবে এবং তোমাদের জন্য কাজ করতে বাধ্য হবে|
12. কিন্তু যদি শহরের লোকরা তোমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা অবশ্যই শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলবে|
13. এবং যখন শহরটিকে অধিগ্রহণ করতে প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সাহায্য করবেন, তখন তোমরা অবশ্যই সেখানকার সমস্ত পুরুষদের হত্যা করবে|
14. কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য স্ত্রীলোকদের, শিশুদের, গোরু এবং শহরের যাবতীয় জিনিস নিতে পার| তোমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পার| প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের এই জিনিসগুলি দিয়েছেন|
15. তোমাদের থেকে অনেক দূরের সমস্ত শহরগুলোর প্রতি তোমরা এই কাজ করবে – তোমরা য়ে দেশে বাস কর সেখানকার শহরগুলো বাদ দেবে|
16. “কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের য়ে দেশ দিচ্ছেন তোমরা যখন সেই দেশের শহরগুলো অধিগ্রহণ করবে, তখন সেখানে শ্বাস নেয় এমন কাউকে জীবিত রাখবে না|
17. তোমরা অবশ্যই প্রভুর আদেশ অনুসারে হিত্তীয়, ইমোরীয়, কনানীয় পরিষীয়, হিব্বীয় এবং য়িবুষীযদের পুরোপুরি ধ্বংস করবে|
18. কারণ তা না হলে তারা প্রভু, তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে শেখাবে; তারা তাদের দেবতাদের পূজা করার সময় য়ে সাংঘাতিক কাজগুলি করে সেগুলো তোমাদের শেখাবে|
19. “যখন তোমরা একটি শহরের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা দীর্ঘকাল ধরে সেই শহরটিকে ঘিরে রাখতে পার| সেই শহরের চারদিকের ফলগাছগুলো তোমরা কখনই কাটবে না| তোমরা এই গাছগুলোর ফল খেতে পার কিন্তু তোমরা কখনই তাদের কাটবে না| এই গাছগুলো শত্রু নয়, সুতরাং তাদের নষ্ট করো না!
20. কিন্তু তোমরা য়ে গাছগুলোকে ফলের গাছ নয় বলে জানো, সেগুলোকে কাটতে পারো| সেই শহরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরীতে এই গাছগুলো ব্যবহার করতে পারো| শহরটির পতন না হওয়া পর্য়ন্ত তোমরা ঐ জিনিসগুলি ব্যবহার করতে পারো|
About দ্বিতীয় বিবরণ Chapter 20
Read দ্বিতীয় বিবরণ Chapter 20 online from the Holy Bible. This chapter is part of the Book of দ্বিতীয় বিবরণ in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: দ্বিতীয় বিবরণ
Chapter: 20
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading দ্বিতীয় বিবরণ. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading দ্বিতীয় বিবরণ Chapter 20 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is দ্বিতীয় বিবরণ Chapter 20?
দ্বিতীয় বিবরণ Chapter 20 is part of the Book of দ্বিতীয় বিবরণ in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete দ্বিতীয় বিবরণ Chapter 20 online for free with easy chapter navigation.
More Chapters from দ্বিতীয় বিবরণ
- দ্বিতীয় বিবরণ Chapter 16
- দ্বিতীয় বিবরণ Chapter 27
- দ্বিতীয় বিবরণ Chapter 15
- দ্বিতীয় বিবরণ Chapter 6
- দ্বিতীয় বিবরণ Chapter 34
- দ্বিতীয় বিবরণ Chapter 32
- দ্বিতীয় বিবরণ Chapter 23
Explore More from পুরাতন নিয়ম
- ইয়োব Chapter 37
- গীতসংহিতা Chapter 121
- গণনাপুস্তক Chapter 19
- যোয়েল Chapter 1
- ২ বংশাবলি Chapter 26
- হোশেয় Chapter 7
- যিশাইয় Chapter 34