Read ২ রাজাবলি Chapter 15 Online
Read ২ রাজাবলি Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ রাজাবলি in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ রাজাবলি and the Holy Bible online.
Choose a Chapter
২ রাজাবলি 15
অধ্যায় 15
1. যারবিয়ামের রাজত্বের 27 তম বছরে অমত্সিযের পুত্র অসরিয় যিহূদার নতুন রাজা হয়েছিলেন|
2. অসরিয় যখন রাজা হন, তাঁর বয়স ছিল মাত্র 16 বছর| তিনি 52 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| অসরিয়ের মা ছিলেন য়িথলিযা থেকে|
3. অসরিয় তাঁর পিতা অমত্সিযের মত, প্রভুর চোখে য়েগুলো ঠিক সেই কাজগুলো করেছিলেন|
4. কিন্তু তিনি উঁচু বেদীগুলো ধ্বংস করেন নি| তখনও পর্য়ন্ত এই সব বেদীতে লোকেরা বলিদান করত ও ধূপধুনো দিত|
5. প্রভু রাজা অসরিয়কে কুষ্ঠরোগীতে পরিণত করেছিলেন এবং অসরিয় কুষ্ঠরোগী হিসেবেই শেষ পর্য়ন্ত মারা যান| তিনি একটা আলাদা ঘরে বাস করতেন এবং রাজপুত্র য়োথম রাজপ্রাসাদের দায়িত্ব পালন করা ছাড়াও লোকদের বিচার করতেন|
6. অসরিয় য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সমস্তই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
7. অসরিয়র মৃত্যুর পর তাঁকে দায়ূদ নগরীতে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়| তাঁর মৃত্যুর পর নতুন রাজা হলেন তাঁর পুত্র য়োথম|
8. যারবিয়ামের পুত্র সখরিয, ইস্রায়েলের শমরিয়ায ছ’মাস রাজত্ব করেছিলেন| তিনি অসরিয়ের যিহূদায় রাজত্ব কালের 38 তম বছরে শমরিয়ার শাসক হয়েছিলেন|
9. প্রভু যা কিছু বারণ করেছিলেন সখরিয সে সবই করেন| নবাটের পুত্র যারবিয়াম ইস্রায়েলের বাসিন্দাদের য়ে সমস্ত পাপাচরণে বাধ্য করেছিলেন, তিনি তা বন্ধ করেন নি|
10. যাবেশের পুত্র শল্লুম চএান্ত করে সখরিযকে ইবলিযমে হত্যা করে নিজে নতুন রাজা হয়ে বসলেন|
11. সখরিয আর য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সব ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
12. প্রভু ‘য়েহূর উত্তরপুরুষরা চারপুরুষ ধরে ইস্রায়েলে শাসন করবে’ বলে য়ে ভবিষ্যত্বাণী করেছিলেন, তা এই ভাবে সত্যে পরিণত হল|
13. যিহূদায় উষিযের রাজত্বের 39 তম বছরে যাবেশের পুত্র শল্লুম ইস্রায়েলের রাজা হন| তিনি এক মাস শমরিয়ায রাজত্ব করেছিলেন|
14. গাদির পুত্র মনহেম তির্সা থেকে শমরিয়ায এসে যাবেশের পুত্র শল্লুমকে হত্যা করে তাঁর জায়গায় নতুন রাজা হয়ে বসলেন|
15. শল্লুম যা কিছু করেছিলেন, এমন কি সখরিযের বিরুদ্ধে তাঁর চএান্তের কথা এ সবই ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
16. শল্লুমের মৃত্যুর পর মনহেম তিপ্সহ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন| সেখানকার নাগরিকরা শহরের দরজা খুলে দিতে অস্বীকার করায মনহেম তাদের পরাজিত করে জোর করে শহরে ঢুকে সেখানকার সমস্ত গর্ভবতী মহিলাদের কেটে ফেলেন|
17. যিহূদায় অসরিয়ের রাজত্বের 39 বছরের মাথায় ইস্রায়েলের রাজা হবার পর গাদির পুত্র মনহেম 10 বছরের জন্য শমরিয়ায রাজত্ব করেছিলেন|
18. প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন মনহেম সে সমস্ত কাজই করেছিলেন| নবাটের পুত্র যারবিয়ামের মতোই তিনি ইস্রায়েলের লোকদের পাপাচরণ করতে বাধ্য করেছিলেন|
19. অশূর-রাজ পূল ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে এলে মনহেম তাঁকে 75,000 পাউণ্ড রূপো দিয়ে নিজের পক্ষে আনার চেষ্টা করেন|
20. ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের কাছ থেকে কর আদায করে মনহেম এই টাকা তুলেছিলেন| তিনি প্রত্যেকের কাছ থেকে প্রায় 20 আউন্স করে রূপো কর হিসেবে আদায করে, তারপর সেই অর্থ অশূর রাজের হাতে তুলে দিলে, অশূর রাজ ইস্রায়েল ছেড়ে চলে যান|
21. মনহেম যা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সবই ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
22. মনহেমের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়| এরপর মনহেমের পুত্র পকহিয় তাঁর জায়গায় নতুন রাজা হন|
23. যিহূদায় অসরিয়ের রাজত্বের 50 তম বছরে মনহেমের পুত্র পকহিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হয়েছিলেন এবং তিনি দু বছর রাজত্ব করেছিলেন|
24. পকহিয় সে সমস্ত কাজই করেছিলেন, য়েগুলো ছিল প্রভুর দ্বারা নিষিদ্ধ| নবাটের পুত্র যারবিয়ামের মতই তিনিও ইস্রায়েলের লোকদের পাপাচরণের পথে ঠেলে দিয়েছিলেন|
25. পকহিয়র সেনাপতি ছিলেন রমলিযের পুত্র পেকহ| পেকহ অর্গব এবং অরিযি সমেত গিলিয়দের 50 জন ব্যক্তিকে তাঁর সঙ্গে নিয়েছিলেন এবং রাজপ্রাসাদের মধ্যে পকহিয়কে হত্যা করেছিলেন|
26. পকহিয় য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেসব ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
27. রাজা অসরিয়ের যিহূদায় রাজত্বের 52 তম বছরে রমলিয়ের পুত্র পেকহ শমরিয়ায় ইস্রায়েলের রাজা হন| পেকহ 20 বছর রাজত্ব করেছিলেন|
28. এবং প্রভু যা কিছু বারণ করেছিলেন পেকহ সে সবই করেছিলেন| নবাটের পুত্র যারবিয়ামের মত পেকহও ইস্রায়েলের লোকেদের পাপাচরণে বাধ্য করেন|
29. অশূররাজ তিগ্লত্পিলেষর এসে ইযোন, আবেল-বৈত্-মাখা, যানোহ, কেদশ, হাত্সোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমগ্র অঞ্চল দখল করে এখানকার লোকদের অশূরে বন্দী করে নিয়ে যান| এটা হয়েছিল যখন পেকহ ইস্রায়েলের রাজা ছিলেন|
30. উষিযের পুত্র য়োথমের যিহূদায় রাজত্বকালের 20 বছরের মাথায় এলার পুত্র হোশেয, রমলিযর পুত্র রাজা পেকহের বিরুদ্ধে চএান্ত করে তাঁকে হত্যা করেন এবং নিজে নতুন রাজা হয়ে বসেন|
31. পেকহ যা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সবই ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
32. রমলিয়র পুত্র পেকহর ইস্রায়েলে রাজত্বের দ্বিতীয় বছরে উষিযের পুত্র য়োথম যিহূদার নতুন রাজা হলেন|
33. য়োথম যখন রাজা হন তাঁর বয়স ছিল 25 বছর| তিনি 16 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মা ছিলেন সাদোকের কন্যা য়িরূশা|
34. য়োথম তাঁর পিতা উষিয়ের মতোই প্রভু নির্দেশিত কাজকর্ম করেছিলেন|
35. কিন্তু তিনিও মূর্ত্তি পূজোর জন্য নির্মিত উঁচু বেদীগুলো ধ্বংস করেন নি| তখনও পর্য়ন্ত এইসব বেদীতে লোকেরা বলিদান করত ও ধুপধূনো দিত| য়োথম প্রভুর মন্দিরের ওপরের দরজাটি তৈরী করেছিলেন|
36. য়োথম য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সবই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|
37. তাঁর রাজত্বকালে, অরামের রাজা রত্সীনকে এবং রমলিযর পুত্র পেকহকে প্রভু যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন|
38. য়োথমের মৃত্যু হলে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে দায়ূদ নগরীতে সমাধিস্থ করার পর তাঁর পুত্র আহস নতুন রাজা হলেন|
About ২ রাজাবলি Chapter 15
Read ২ রাজাবলি Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ রাজাবলি in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ২ রাজাবলি
Chapter: 15
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ২ রাজাবলি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ২ রাজাবলি Chapter 15 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ২ রাজাবলি Chapter 15?
২ রাজাবলি Chapter 15 is part of the Book of ২ রাজাবলি in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ২ রাজাবলি Chapter 15 online for free with easy chapter navigation.
More Chapters from 2 রাজাবলি
- ২ রাজাবলি Chapter 14
- ২ রাজাবলি Chapter 1
- ২ রাজাবলি Chapter 12
- ২ রাজাবলি Chapter 8
- ২ রাজাবলি Chapter 5
- ২ রাজাবলি Chapter 3
- ২ রাজাবলি Chapter 2
Explore More from পুরাতন নিয়ম
- পরমগীত Chapter 5
- যাত্রাপুস্তক Chapter 24
- যিশাইয় Chapter 17
- আদিপুস্তক Chapter 7
- গীতসংহিতা Chapter 45
- যিশাইয় Chapter 39
- ২ শমূয়েল Chapter 23