Read ৩ যোহন Chapter 1 Online
Read ৩ যোহন Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ৩ যোহন in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ৩ যোহন and the Holy Bible online.
Choose a Chapter
৩ যোহন 1
অধ্যায় 1
1. আমার প্রিয় বন্ধু গায়েরকে, যাকে আমি সত্যে ভালবাসি, তার প্রতি এই প্রাচীনের পত্র৷
2. প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভাল আছ; আর তাই আমি প্রার্থনা করি য়েন তোমার সবকিছু ভালভাবে চলে এবং তুমি সুস্থ থাক৷
3. আমি খুব খুশী হলাম, কারণ আমাদের ভাইদের মধ্যে কয়েকজন এসে, তুমি য়ে সত্য ধরে রয়েছ ও য়ে সত্য পথে চলেছ সে বিষয়ে জানাল৷
4. আমার সন্তানরা য়ে সত্যের পথে চলছে, এই খবর শুনে আমার য়ে আনন্দ হয়, এর থেকে বেশী আনন্দ আমার আর কিছুতে হয় না৷
5. প্রিয় বন্ধু, আমাদের ভাইদের, এমন কি যাঁরা অপরিচিত, তাদের সকলকে তুমি য়ে সাহায্য করে থাক এ অতি উত্তম৷
6. তাঁদের প্রতি তোমার ভালবাসার কথা তাঁরা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন৷ তাঁদের যাত্রা পথে সাহায্য করলে তুমি ভালোই করবে৷ এমনভাবে সাহায্য করো য়েন ঈশ্বর খুশী হন,
7. কারণ তাঁরা খ্রীষ্টের পরিচর্য়ার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছেন; আর তাঁরা এর জন্য যাঁরা খ্রীষ্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না৷
8. তাই এই ধরণের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, য়েন আমরা সত্যের পক্ষে সহকর্মীরূপে কাজ করি৷
9. আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি য়ে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য় করে না৷
10. এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব৷ সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশী নয়৷ এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে৷ এমনকি যাঁরা সেই ভাইদের সাহায্য করতে চায়, দিয়ত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বের করে দেয়৷
11. প্রিয় বন্ধু, যা কিছু মন্দ তার অনুকরণ করো না, কিন্তু যা কিছু ভাল তার অনুকরণ করো৷ য়ে ভাল কাজ করে সে ঈশ্বরের লোক, য়ে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখে নি৷
12. সকলেই দীমীত্রিয়ের উচ্চ প্রশংসা করে, এমনকি সত্যও তার সাক্ষী, আমরাও সেই একই কথা বলব৷ তুমি জান য়ে আমরা যা বলি তা সত্য৷
13. তোমাকে লেখবার অনেক কথাই আমার ছিল; কিন্তু কালি কলমে তা লিখতে ইচ্ছা করে না৷
14. আশা করি শিগ্গিরই তোমাকে দেখব, তখন আমরা সামনা-সামনি কথাবার্তা বলব৷ [15] তোমার শান্তি হোক্৷ তোমার সব বন্ধুরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছে৷ আমাদের বন্ধুদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও৷
About ৩ যোহন Chapter 1
Read ৩ যোহন Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ৩ যোহন in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ৩ যোহন
Chapter: 1
Testament: New Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ৩ যোহন. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ৩ যোহন Chapter 1 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ৩ যোহন Chapter 1?
৩ যোহন Chapter 1 is part of the Book of ৩ যোহন in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ৩ যোহন Chapter 1 online for free with easy chapter navigation.