২ করিন্থীয় Chapter 3

For English

Read ২ করিন্থীয় Chapter 3 Online

Read ২ করিন্থীয় Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ করিন্থীয় in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ করিন্থীয় and the Holy Bible online.

Choose a Chapter

২ করিন্থীয় 3

অধ্যায় 3

1. আমরা এসব বলে কি আবার নিজেদের বিষয়ে প্রশংসা করতে শুরু করেছি? অথবা কোন কোন লোক য়েমন করে থাকে তেমনি তোমাদের কাছে আমাদেরও কি কোন পরিচয় পত্র নিয়ে য়েতে হবে, বা তোমাদের সুপারিশের কি আমাদের কোন প্রযোজন আছে?

2. তোমরাই আমাদের পরিচয় পত্র, যা আমাদের হৃদয়ে লেখা আছে, যা সমস্ত মানুষ জানতে ও পড়তে পারে৷

3. তোমরা য়ে খ্রীষ্টের লেখা পত্র এবং আমরাই তা পৌঁছে দিয়েছি তা তো দেখতেই পাওয়া যাচ্ছে৷ তা কালি দিয়ে লেখা নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা; পাথরের ফলকে লেখা নয়, মানুষের হৃদয়ের ফলকের ওপরই লেখা৷

4. খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের ওপর আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস হয়েছে৷

5. কিন্তু তার অর্থ এই নয় য়ে আমরা নিজেরা নিজেদের য়োগ্যতায় একাজ করতে পারি, তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন৷

6. তিনিই আমাদের নতুন চুক্তির সেবক করেছেন৷ এই নতুন চুক্তি কোন লিখিত বিধি-ব্যবস্থা নয় কিন্তু আত্মিক ব্যবস্থা, কারণ লিখিত য়ে বিধি-ব্যবস্থা তা মৃত্যু নিয়ে আসে কিন্তু আত্মা জীবন দান করে৷

7. যদি পাথরের ফলকেরওপর লেখা ব্যবস্থা, যার পরিণতি মৃত্যু, তা দেবার সময় এমন ঔজ্জ্বল্যের সাথে এসেছিল য়ে ইস্রায়েলের লোকেরা ঔজ্জ্বল্যের জন্য মোশির মুখের দিকে সোজা তাকাতে পারছিল না, যদিও সেই উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছিল,

8. তবে আত্মার কাজ কি অনেক বেশী মহিমামণ্ডিত হবে না?

9. য়ে বিধি-ব্যবস্থায় মানুষ দোষী প্রতিপন্ন হচ্ছিল তা যদি মহিমামণ্ডিত হয়ে থাকে, তবে য়ে বিধি-ব্যবস্থা মানুষকে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন করে তার মহিমা আরও কত না বেশী হবে৷

10. বাস্তবিক তুলনায় নতুন বিধি-ব্যবস্থার মহিমার উজ্জ্বলতার কাছে পুরানো বিধি-ব্যবস্থার মহিমা ম্লান হয়ে যায়৷

11. য়ে বিধি-ব্যবস্থা অল্প দিনের মধ্যে লোপ পেয়ে গেল তার মহিমা যদি এত উজ্জ্বল হয়ে থাকে, তবে য়ে বিধি-ব্যবস্থা চিরস্থাযী তার মহিমা আরও কত না বেশী উজ্জ্বল হবে!

12. অতএব আমাদের এই ধরণের প্রত্যাশা থাকাতে আমরা খুব নির্ভীক হতে পারি৷

13. আমরা মোশির মত নই৷ মোশি তো নিজের মুখ ঢেকে রাখতেন যাতে ইস্রায়েলীয়রা সেই উজ্জ্বলতা দেখতে না পায়, কারণ সেই মহিমা কমতে কমতে মিলিয়ে যাচ্ছিল৷

14. তাদের মন কঠোর হয়ে গিয়েছিল, কারণ যখন শাস্ত্র পড়া হয় তখন মনে হয় আজও তাদের সেই আবরণ রয়েই গেছে৷ সেই আবরণ এখনও সরে নি, একমাত্র খ্রীষ্টের মাধ্যমেই সেই আবরণ সরিয়ে দেওয়া সন্ভব৷

15. হ্যাঁ, আজও মোশির বিধি-ব্যবস্থার পুস্তক পড়ার সময় তাদের হৃদয়ের ওপরে আবরণ থাকে৷

16. কিন্তু যখনই কেউ প্রভুর দিকে ফেরে তখন সেই আবরণ সরে যায়৷

17. এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা য়েখানে সেখানেই স্বাধীনতা৷

18. তাই, যখন আমরা অনাদৃত মুখে আয়নায় দেখা ছবির মত করে প্রভুর মহিমা দেখতে থাকি, তখন তা দেখতে দেখতে আমরা সকলেই তাঁর সেই (মহিমাময়) রূপে রূপান্তরিত হতে থাকি৷ সেই রূপান্তর আমাদের মহিমা থেকে উজ্জ্বলতর মহিমার মধ্যে নিয়ে যায়৷ এই মহিমা আমরা প্রভু, যিনি আজ্ঞা করেন তাঁর কাছ থেকে লাভ করি৷

About ২ করিন্থীয় Chapter 3

Read ২ করিন্থীয় Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ করিন্থীয় in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ২ করিন্থীয়
Chapter: 3
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ২ করিন্থীয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ২ করিন্থীয় Chapter 3 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ২ করিন্থীয় Chapter 3?

২ করিন্থীয় Chapter 3 is part of the Book of ২ করিন্থীয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ২ করিন্থীয় Chapter 3 online for free with easy chapter navigation.

More Chapters from 2 করিন্থীয়

  1. ২ করিন্থীয় Chapter 11
  2. ২ করিন্থীয় Chapter 9
  3. ২ করিন্থীয় Chapter 4
  4. ২ করিন্থীয় Chapter 2
  5. ২ করিন্থীয় Chapter 12
  6. ২ করিন্থীয় Chapter 7
  7. ২ করিন্থীয় Chapter 6

Explore More from নতুন নিয়ম

  1. মথি Chapter 17
  2. প্রকাশিত বাক্য Chapter 17
  3. ২ করিন্থীয় Chapter 5
  4. মথি Chapter 28
  5. প্রেরিতদের কাজ Chapter 19
  6. ১ তীমথিয় Chapter 3
  7. মার্ক Chapter 5

Related Chapters & Readings

  1. এজরা Chapter 9
  2. যোশুয়া Chapter 18
  3. ২ রাজাবলি Chapter 24
  4. প্রেরিতদের কাজ Chapter 7
  5. রোমীয় Chapter 10
  6. হবক্কূক Chapter 1
  7. আদিপুস্তক Chapter 11
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *