২ তীমথিয় Chapter 1

For English

Read ২ তীমথিয় Chapter 1 Online

Read ২ তীমথিয় Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ তীমথিয় in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ তীমথিয় and the Holy Bible online.

Choose a Chapter

২ তীমথিয় 1

অধ্যায় 1

1. আমি পৌল, খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত৷ আমি একজন প্রেরিত কারণ ঈশ্বর তাই চেয়েছিলেন৷ লোকদের কাছে ঈশ্বর আমাকে পাঠালেন যাতে খ্রীষ্ট যীশুতে জীবন লাভের য়ে প্রতিশ্রুতি রয়েছে, সেই কথা আমি তাদের বলি৷

2. তীমথিয়ের কাছে লিখছি৷ তুমি আমার প্রিয় পুত্রের মত৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর কাছ থেকে তোমাদের ওপর অনুগ্রহ, দযা ও শান্তি বর্তুক৷

3. দিনে বা রাতে প্রার্থনার সময় আমি তোমাকে স্মরণ করে থাকি৷ প্রার্থনার সময় তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷ আমার পিতৃপুরুষরা য়াঁর সেবা করতেন তিনি সেই ঈশ্বর৷ শুদ্ধ বিবেকে আমি সর্বদাই তাঁর সেবা করে আসছি৷

4. তুমি য়ে আমার জন্যে চোখের জল ফেলেছিলে সে কথা আমার মনে আছে৷ আমি তোমাকে দেখতে খুবই আকাঙ্খা করছি যাতে আমার অন্তরটা আনন্দে ভরে ওঠে৷

5. তোমার আন্তরিক বিশ্বাসের কথাও আমার মনে আছে৷ ঐ ধর্ম বিশ্বাস প্রথমে ছিল তোমার দিদিমা লোযীর ও তোমার মা উনীকীর৷ আমি জানি য়ে সেই একই বিশ্বাস তোমার অন্তরে অটুট রয়েছে৷

6. সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি য়ে, তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশেষ দান রয়েছে৷ আমি যখন তোমার ওপর হস্তার্পন করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন৷ এখন আমি চাই য়ে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও; য়েমন করে সামান্য অগ্নি শিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে৷

7. ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেন নি৷ ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন৷

8. তাই আমাদের প্রভু যীশুর কথা লোকদের কাছে বলতে লজ্জা পেও না৷ আমার বিষয়েও লজ্জা বোধ করো না৷ আমি তো প্রভুর জন্য কারাগারে আছি৷ কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখভোগ কর৷ ঐ কাজ করার জন্য শক্তি ঈশ্বরই আমাদের দেন৷

9. ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন এবং তাঁর পবিত্র প্রজা করেছেন, আমাদের কাজের কারণে নয়, কিন্তু তাঁর নিজ অনুগ্রহ এবং সংকল্প অনুসারে করেছেন৷ সৃষ্টির বহু পূর্বে ঈশ্বর, খ্রীষ্ট যীশুতে সেই অনুগ্রহ আমাদের দেন;

10. কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশু না আসা পর্যন্ত প্রকাশিত হয় নি৷ যীশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন৷

11. সেই সুসমাচার প্রচার করার জন্য আমাকে মনোনীত করা হল; আমাকে প্রেরিতরূপে ও সেই সুসমাচারের শিক্ষকরূপে মনোনীত করা হল৷

12. সেই সুসমাচার প্রচার করি বলে আমি কষ্টভোগ করছি; কিন্তু তাতে আমি লজ্জা বোধ করি না৷ য়াঁকে আমি বিশ্বাস করেছি তাঁকে আমি জানি৷ তিনি যা কিছুর ভার আমার ওপর তুলে দিয়েছেন, তা য়ে তিনি সেই মহাদিনটি পর্যন্ত রক্ষা করতে পারেন এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই৷

13. তুমি য়ে সত্য শিক্ষা আমার কাছে পেয়েছ সেই অনুসারে চল৷ খ্রীষ্ট যীশুতে য়ে ভালবাসা ও বিশ্বাস তুমি পেয়েছ তা দৃঢ়ভাবে ধরে থাক৷ ঐসব শিক্ষা তোমার সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে, সে অনুসারে তোমাকে শিক্ষা দিতে হবে৷

14. য়ে মূল্যবান সত্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা তুমি আমাদের অন্তরে বাসকারী পবিত্র আত্মার সাহায্যে রক্ষা কর৷

15. তুমি তো জান, এশিয়াতে যাঁরা আছে, তারা সকলে আমায় ছেড়েচলে গেছে, তাদের মধ্যে ফুগিল্ল ও র্হম্মগিনিও আছে৷

16. প্রভু অনীষিফরের পরিবারকে দয়া করুন, কারণ অনীষিফর বহুবার আমায় সুস্থির হতে সাহায্য করেছিলেন৷ আমি কারাগারে রয়েছি বলে তিনি কোনদিনই লজ্জাবোধ করেন নি,

17. বরং তিনি রোমে এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে আমার সঙ্গে দেখা করেছিলেন৷

18. প্রভু তাঁকে এই বর দিন য়েন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান; আর ইফিষে তিনি কিভাবে আমায় সাহায্য করেছিলেন, তা তুমি ভাল করেই জান৷

About ২ তীমথিয় Chapter 1

Read ২ তীমথিয় Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ তীমথিয় in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ২ তীমথিয়
Chapter: 1
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ২ তীমথিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ২ তীমথিয় Chapter 1 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ২ তীমথিয় Chapter 1?

২ তীমথিয় Chapter 1 is part of the Book of ২ তীমথিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ২ তীমথিয় Chapter 1 online for free with easy chapter navigation.

More Chapters from 2 তীমথিয়

  1. ২ তীমথিয় Chapter 4
  2. ২ তীমথিয় Chapter 3
  3. ২ তীমথিয় Chapter 2

Explore More from নতুন নিয়ম

  1. মার্ক Chapter 10
  2. লূক Chapter 4
  3. মথি Chapter 25
  4. ১ তীমথিয় Chapter 3
  5. প্রকাশিত বাক্য Chapter 18
  6. প্রেরিতদের কাজ Chapter 17
  7. মার্ক Chapter 16

Related Chapters & Readings

  1. বিচারকর্তৃগণ Chapter 17
  2. ১ করিন্থীয় Chapter 3
  3. যিরমিয় Chapter 23
  4. ১ পিতর Chapter 5
  5. নেহেমিয়া Chapter 12
  6. ১ করিন্থীয় Chapter 9
  7. গীতসংহিতা Chapter 15
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *