১ তীমথিয় Chapter 4

For English

Read ১ তীমথিয় Chapter 4 Online

Read ১ তীমথিয় Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ তীমথিয় in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ তীমথিয় and the Holy Bible online.

Choose a Chapter

১ তীমথিয় 4

অধ্যায় 4

1. পবিত্র আত্মা স্পষ্টই বলছেন, শেষের দিকে কিছু লোক বিশ্বাস থেকে সরে পড়বে৷ য়ে মন্দ আত্মা মিথ্যা বলে, তারা সেই মন্দ আত্মাকে আনুগত্য দেখাবে এবং ভূতদের শিক্ষায় মন দেবে৷

2. যাঁরা মিথ্যা বলে ও লোকদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে৷ তারা ভাল ও মন্দের মধ্যে বিচার করতে পারে না৷

3. এরাই মানুষকে বিবাহ করতে নিষেধ করে ও কোন কোন খাদ্য় খেতে নিষেধ করে৷ কিন্তু সেই খাদ্য় সামগ্রী ঈশ্বর সৃষ্টি করেছেন এবং যাঁরা বিশ্বাসী ও যাঁরা সত্যকে জানে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই খাবার খেতে পারে৷

4. বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভাল, ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য় নয়৷

5. কারণ ঈশ্বরের বাক্য অনুসারে ও প্রার্থনা দ্বারা তা শুচিশুদ্ধ হয়৷

6. এইসব কথা ওখানকার ভাই ও বোনেদের মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম সেবকরূপে গন্য হবে৷ বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি য়ে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে৷

7. ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোন সম্পর্ক রেখো না৷ ঈশ্বরের এক ভক্তিমান সেবক হয়ে নিজেকে শিক্ষিত কর৷

8. শরীর চর্চায় কিছু উপকার হয় বটে; কিন্তু ঈশ্বরের সেবা সব দিক দিয়েই কল্য়াণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যত্ জীবনে লাভের প্রতিশ্রুতি প্রদান করে৷

9. যা আমি বলি তা সত্য ও সম্পূর্ণ গ্রহণয়োগ্য৷

10. এই জন্য আমরা প্রাণপন পরিশ্রম ও সংগ্রাম করছি, কারণ আমরা সেই জীবন্ত ঈশ্বরের ওপর প্রত্যাশা রেখেছি, যিনি সমস্ত মানুষের ত্রাণকর্তা, বিশেষ করে তাদের যাঁরা তাঁর ওপর বিশ্বাস রাখে৷

11. তুমি এই সব বিষয় পালনের জন্য আদেশ কর ও শিক্ষা দাও৷

12. তুমি যুবক বলে কেউ য়েন তোমায় তুচ্ছ না করে৷ কিন্তু তোমার কথা, স্বভাব, ভালোবাসা, বিশ্বাস ও পবিত্রতার দ্বারা বিশ্বাসীদের সামনে দৃষ্টান্ত রাখ৷

13. লোকদের কাছে শাস্ত্র পাঠ করে যাও, তাদের শক্তিশালী কর ও শিক্ষা দাও৷ আমি যতদিন না আসি তুমি এইসব কাজ করবে৷

14. তোমার মধ্যে য়ে আত্মিক বরদান রয়েছে তা ব্যবহার করতে ভুলো না৷ এক সময় মণ্ডলীর প্রাচীনরা তোমার ওপর হস্তার্পণ করেছিলেন, সেই সময় ভাববাদীর দ্বারা সেই দান তোমাতে অর্পিত হয়েছিল৷

15. ঐসব কাজ করে যাও৷ ঐ কাজের উদ্দেশ্যে তোমার জীবন উত্‌সর্গ কর৷ তাতে সব লোক দেখতে পাবে তোমার কাজ কেমন এগোচ্ছে৷

16. নিজের জীবন ও তুমি যা শিক্ষা দাও সে সম্বন্ধে সাবধান থেকো৷ তোমার ঐ সব দাযিত্ব তুমি পালন করেই চল; কারণ তা করলে তুমি নিজেকে ও যাঁরা তোমার কথা শোনে, তাদেরও উদ্ধার করতে পারবে৷

About ১ তীমথিয় Chapter 4

Read ১ তীমথিয় Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ তীমথিয় in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ১ তীমথিয়
Chapter: 4
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ১ তীমথিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ১ তীমথিয় Chapter 4 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ১ তীমথিয় Chapter 4?

১ তীমথিয় Chapter 4 is part of the Book of ১ তীমথিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ১ তীমথিয় Chapter 4 online for free with easy chapter navigation.

More Chapters from 1 তীমথিয়

  1. ১ তীমথিয় Chapter 1
  2. ১ তীমথিয় Chapter 2
  3. ১ তীমথিয় Chapter 5
  4. ১ তীমথিয় Chapter 3
  5. ১ তীমথিয় Chapter 6

Explore More from নতুন নিয়ম

  1. ১ থিষলনীকীয় Chapter 3
  2. ১ যোহন Chapter 3
  3. প্রকাশিত বাক্য Chapter 20
  4. যোহন Chapter 14
  5. যোহন Chapter 3
  6. লূক Chapter 23
  7. ইফিষীয় Chapter 5

Related Chapters & Readings

  1. নেহেমিয়া Chapter 13
  2. ইব্রীয় Chapter 7
  3. আদিপুস্তক Chapter 46
  4. যোহন Chapter 5
  5. প্রকাশিত বাক্য Chapter 19
  6. ইয়োব Chapter 37
  7. ইব্রীয় Chapter 2
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *