মথি Chapter 28

For English

Read মথি Chapter 28 Online

Read মথি Chapter 28 online from the Holy Bible. This chapter is part of the Book of মথি in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of মথি and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

মথি 28

অধ্যায় 28

1. বিশ্রামবারেরশেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাত্, ববিবার খুব ভোরে মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন৷

2. তখন হঠাত্ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন৷

3. তাঁর চেহারা বিদ্যুত ঝলকের মতো উজ্জ্বল ও তাঁর পোশাক তুষারশুভ্র৷

4. তাঁর ভয়ে পাহারাদাররা কাঁপতে কাঁপতে মড়ার মতো হয়ে গেল৷

5. সেই স্বর্গদূত ঐ স্ত্রীলোকদের বললেন, ‘তোমরা ভয় পেও না, আমি জানি তোমরা, য়াঁকে ক্রুশে দিয়েছিলে তাঁকে খুঁজছ৷

6. কিন্তু তিনি এখানে নেই৷ তিনি য়েমন বলেছিলেন, তেমনি পুনরুত্থিত হয়েছেন৷ এস, য়েখানে তাঁকে শুইয়ে রাখা হয়েছিল তা দেখ;

7. আর তাড়াতাড়ি গিয়ে তাঁর শিষ্যদের বল, ‘তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন৷ তিনি তোমাদের আগে আগে গালীলে যাচ্ছেন, তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে৷'" আমি তোমাদের য়ে কথা বললাম তা মনে রেখো৷

8. তখন সেইস্ত্রীলোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন৷ তাঁরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তবু তাঁদের মন আনন্দে ভরে গিয়েছিল, তাঁরা যীশুর শিষ্যদের একথা বলার জন্য দৌড়ালেন৷

9. হঠাত্ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাত্ করে বললেন, ‘শুভেচ্ছা নাও!’ তখন তাঁরা যীশুর কাছে গিয়ে তাঁর পা জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন৷

10. যীশু তাঁদের বললেন, ‘ভয় করো না, তোমরা যাও, আমার ভাইদের গিয়ে বল, তারা য়েন গালীলে যায়, সেখানেই আমার দেখা পাবে৷’

11. সেই মহিলারা যখন যাচ্ছিলেন, তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গিয়ে যা যা ঘটেছিল তা প্রধান যাজকদের বলল৷

12. প্রধান যাজকরা ইহুদী নেতাদের সঙ্গে দেখা করে একটা ফন্দি আঁটলো৷ তারা সেই পাহারাদারদের অনেক টাকা দিয়ে বলল,

13. ‘তোমরা লোকদের বলো, ‘আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম সেইসময় যীশুর শিষ্যরা এসে তাঁর দেহটা চুরি করে নিয়ে গেছে৷

14. আর একথা যদি রাজ্যপালের কানে যায়, আমরা তাঁকে বোঝাব আর তোমাদের ঝামেলার হাত থেকে দূরে রাখব৷’

15. তারা সেইটাকা নিয়ে তাদের য়েমন বলতে শেখানো হয়েছিল তেমনই বলল৷ ইহুদীদের মধ্যে আজও এই গল্পটাই প্রচলিত আছে৷

16. এবার সেই এগারো জন শিষ্য গালীলে ফিরে গিয়ে যীশু তাঁদের য়েমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন৷

17. তাঁরা যীশুকে দেখে ভুমিষ্ঠ হয়ে তাঁকে প্রণাম করলেন৷ তবে তাঁদের কয়েকজনের মধ্যে সন্দেহ দেখা দিল,

18. তখন যীশু কাছে এসে তাদের বললেন, ‘স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্ত্তৃত্ব আমাকে দেওযা হয়েছে৷

19. তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য কর৷ পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও৷

20. আমি তোমাদের য়েসব আদেশ দিয়েছি, সেসব তাদের পালন করতে শেখাও আর দেখ যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাইতোমাদের সঙ্গে সঙ্গে আছি৷’

About মথি Chapter 28

Read মথি Chapter 28 online from the Holy Bible. This chapter is part of the Book of মথি in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: মথি
Chapter: 28
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading মথি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading মথি Chapter 28 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is মথি Chapter 28?

মথি Chapter 28 is part of the Book of মথি in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete মথি Chapter 28 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *