২ রাজাবলি Chapter 24

For English

Read ২ রাজাবলি Chapter 24 Online

Read ২ রাজাবলি Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ রাজাবলি in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ রাজাবলি and the Holy Bible online.

Choose a Chapter

২ রাজাবলি 24

অধ্যায় 24

1. যিহোয়াকীমের রাজত্বকালে বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর যিহূদায় আসেন| তিন বছর তাঁর বশ্যতা স্বীকার করার পর যিহোয়াকীম তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন|

2. প্রভু বাবিলীয, অরামীয়, মোয়াবীয়, অম্মোনীয়দের দলকে যিহোয়াকীমের বিরুদ্ধে যুদ্ধ করিযে তাঁকে ধ্বংস করতে পাঠিয়েছিলেন| প্রভু তাঁর সেবক ভাব্বাদীদের মুখ দিয়ে করা ভবিষ্যত্‌বাণী অনুযায়ীএই সমস্ত শএুদের যিহূদা ধ্বংস করার জন্য পাঠান|

3. এই ভাবেই প্রভু যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন| মনঃশির পাপাচরণের জন্যই প্রভু এ সিদ্ধান্ত নিয়েছিলেন|

4. মনঃশি বহু নিরীহ লোককে হত্যা করে জেরুশালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন যা প্রভু কখনও ক্ষমা করেন নি|

5. যিহোয়াকীম অন্যান্য য়ে সমস্ত কাজ করেছিলেন সে সবই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে|

6. যিহোয়াকীমের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়| তাঁর পরে, তাঁর পুত্র যিহোয়াখীন নতুন রাজা হলেন|

7. এদিকে বাবিল-রাজ মিশরের খাঁড়ি থেকে শুরু করে ফরাত্‌ নদী পর্য়ন্ত সমস্ত অঞ্চল দখল করায মিশর-রাজ তাঁর দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেন নি| এই সমস্ত অঞ্চলই আগে তাঁর শাসনাধীন ছিল|

8. যিহোয়াখীন 18 বছর বযসে রাজা হবার পর মাত্র তিন মাস জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মা ছিলেন জেরুশালেমের ইল্নাথনের কন্যা নহুষ্টা|

9. যিহোয়াখীন তাঁর পিতার মতই প্রভু য়ে সমস্ত কাজ করতে বারণ করেছিলেন, সেই সব কাজ করেছিলেন|

10. সেই সময়, নবূখদ্নিত্‌সরের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুশালেম ঘিরে ফেলেছিলেন|

11. তারপর নবূখদ্নিত্‌সর বয়ং শহরে আসেন|

12. যিহূদার রাজা যিহোয়াখীন তাঁর মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে বাবিলরাজ তাঁকে বন্দী করেন| নবূখদ্নিত্‌সরের শাসন কালের অষ্টম বছরে এই ঘটনা ঘটেছিল|

13. নবূখদ্নিত্‌সর জেরুশালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান| রাজা শলোমন প্রভুর মন্দিরে য়ে সমস্ত সোনার থালা বসিযেছিলেন, প্রভুর ভবিষ্যত্‌বাণী অনুযাযীই নবূখদ্নিত্‌সর মন্দির থেকে সে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন|

14. নবূখদ্নিত্‌সর নেতা ও ধনীলোক সহ জেরুশালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান| হতদরিদ্র লোক ছাড়া, কারিগর থেকে শ্রমিক সমস্ত লোককেই তিনি বন্দী করেন|

15. রাজা যিহোয়াখীন ও তাঁর মা, স্ত্রীদের, আধিকারিক ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন|

16. মোট 7,000 দক্ষ সৈনিক ও 1,000 কুশলী কারিগরকে বাবিলরাজ নবূখদ্নিত্‌সর বাবিলে বন্দী করে নিয়ে যান|

17. বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর, যিহোয়াখীনের কাকা মত্তনিয়ের নাম পালেট সিদিকিয় রেখে তাঁকে রাজা করেছিলেন|

18. সিদিকিয় 21 বছর বযসে রাজা হয়ে 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন| তাঁর মা ছিলেন লিব্নার য়িরমিযের কন্যা হমূটল|

19. যিহোয়াখীনের মতই সিদিকিয়, প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন সে সমস্ত কাজই করেছিলেন|

20. জেরুশালেম ও যিহূদার ওপর প্রভু এত রুদ্ধ হয়েছিলেন য়ে প্রভু এই দুই দেশকে তাঁর চোখের সামনে থেকে মুছে ফেলেন|সিদিকিয় বাবিল-রাজের কর্ত্তত্ব অস্বীকার করেছিলেন|

About ২ রাজাবলি Chapter 24

Read ২ রাজাবলি Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ রাজাবলি in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ২ রাজাবলি
Chapter: 24
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ২ রাজাবলি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ২ রাজাবলি Chapter 24 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ২ রাজাবলি Chapter 24?

২ রাজাবলি Chapter 24 is part of the Book of ২ রাজাবলি in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ২ রাজাবলি Chapter 24 online for free with easy chapter navigation.

More Chapters from 2 রাজাবলি

  1. ২ রাজাবলি Chapter 14
  2. ২ রাজাবলি Chapter 5
  3. ২ রাজাবলি Chapter 2
  4. ২ রাজাবলি Chapter 1
  5. ২ রাজাবলি Chapter 13
  6. ২ রাজাবলি Chapter 12
  7. ২ রাজাবলি Chapter 3

Explore More from পুরাতন নিয়ম

  1. ১ শমূয়েল Chapter 19
  2. ইয়োব Chapter 41
  3. যিরমিয় Chapter 25
  4. যিশাইয় Chapter 62
  5. গণনাপুস্তক Chapter 21
  6. যিশাইয় Chapter 19
  7. পরমগীত Chapter 2

Related Chapters & Readings

  1. ইব্রীয় Chapter 12
  2. গীতসংহিতা Chapter 33
  3. গণনাপুস্তক Chapter 2
  4. যিশাইয় Chapter 25
  5. প্রকাশিত বাক্য Chapter 18
  6. গীতসংহিতা Chapter 21
  7. ২ শমূয়েল Chapter 14
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *