Read ১ বংশাবলি Chapter 15 Online
Read ১ বংশাবলি Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ বংশাবলি in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ বংশাবলি and the Holy Bible online.
Choose a Chapter
১ বংশাবলি 15
অধ্যায় 15
1. দায়ূদ নগরে নিজের জন্য প্রাসাদ বানানোর পর দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য একটি বিশেষ তাঁবু নির্মাণ করে বললেন,
2. “শুধুমাত্র লেবীয়রাই এই সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে য়েতে পারবে কারণ কেবলমাত্র প্রভু তাদেরই এই কাজের জন্য এবং চিরদিন তাঁর সেবার জন্য বেছে নিয়েছেন|”
3. সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য য়ে জায়গাটি তৈরী হয়েছিল সেখানে সাক্ষ্যসিন্দুকটি আনবার জন্য দায়ূদ ইস্রায়েলের সমস্ত লোকদের জেরুশালেমে জড়ো হতে ডাক দিলেন|
4. এরপর দায়ূদ হারোণ ও লেবীয় বংশের সমস্ত উত্তরপুরুষদের ডেকে পাঠালেন|
5. এঁদের মধ্যে 120 জন ছিলেন কহাতের পরিবারগোষ্ঠীর সদস্য, ঊরীযেল তাঁদের নেতা|
6. মরারি পরিবারগোষ্ঠী থেকে অসাযের নেতৃত্বে এসেছিলেন 220 জন,
7. গের্শোন পরিবারগোষ্ঠী থেকে য়োয়েলের নেতৃত্বে 130 জন,
8. শময়িয়র নেতৃত্বে ইলীষাফণ পরিবারগোষ্ঠী থেকে 200 জন,
9. হিব্রোণ পরিবারগোষ্ঠী থেকে ইলীযেলের নেতৃত্বে 80 জন আর
10. অম্মীনাদবের নেতৃত্বে উষীযেল পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 112 জন ব্যক্তি|
11. এরপর দায়ূদ যাজক সাদোক আর অবিযাথর ছাড়াও, লেবীয়দের মধ্যে ঊরীযেল, অসায, য়োয়েল, শময়িয়, ইলীযেল ও অম্মীনাদবকে ডেকে পাঠিয়ে
12. তাঁদের বললেন, “তোমরা সকলেই লেবীয় পরিবারগোষ্ঠীর নেতা| তোমরা প্রথমে নিজেদের পবিত্র করে তারপর সাক্ষ্যসিন্দুকটা রাখার জন্য আমি য়ে জায়গা তৈরী করেছি সেখানে নিয়ে এস|
13. গতবার আমরা প্রভুর কাছে সাক্ষ্যসিন্দুকটা কি ভাবে নেওয়া হবে তা জিজ্ঞেসও করিনি এবং তোমরা লেবীয়রাও সাক্ষ্যসিন্দুকটা বহন কর নি| তাই প্রভু আমাদের শাস্তি দিয়েছিলেন|”
14. তখন যাজকগণ ও লেবীয়রা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটা বহন করার জন্য নিজেদের পবিত্র করলেন|
15. এবং মোশি য়ে ভাবে ঈশ্বরের কথা অনুযায়ীসাক্ষ্যসিন্দুক বহন করার নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই লেবীয়রা বিশেষ ধরণের খুঁটি ব্যবহার করে কাঁধে করে সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে এলেন|
16. দায়ূদ লেবীয় নেতাদের সঙ্গে তাঁদের সতীর্থ গায়কদেরও ডেকে পাঠিয়ে বীণা, বাঁশি, খোল, কর্তাল, ভেঁপু বাজিযে আনন্দের গান গাইতে বললেন|
17. লেবীয়রা তখন য়োয়েলের পুত্র হেমন ও তার ভাই আসফ ও এথনকে নির্বাচিত করল| আসফ ছিল বেরিখিয়র পুত্র| এথন ছিল কূশাযার পুত্র| এই সব পুরুষরা ছিল মরারি পরিবারগোষ্ঠীর লোক|
18. তাদের সঙ্গে ছিল তাদের সাহায্যকারীরা, তাদের আত্মীয়স্বজন, সখরিয়, যাসীযেল, শমীরামোত্, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল| এরা ছিল লেবীয় দ্বাররক্ষীগণ|
19. হেমন, আসফ আর এথন বাজালেন কর্তাল|
20. সখরিয়, অসীযেল, শমীরামোত্, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, মাসেয আর বনায় বাজালেন বীণা,
21. মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল আর অসসিয় নীচু সুরে বীণা বাজালেন|
22. লেবীয় নেতা কননিয ছিলেন গানের দায়িত্বে কারণ তিনি ছিলেন গানে পারদর্শী|
23. সাক্ষ্যসিন্দুকের জন্য দুই রক্ষী ছিলেন বেরিথিয আর ইল্কানা|
24. শবনিয়, য়িহোশাফট, নথলেন, অমাসয়, সখরিয়, বনায় আর ইলীযেষর যাজকেরা শিঙা বাজিযে সাক্ষ্যসিন্দুকের সামনে হাঁটতে লাগলেন| ওবেদ-ইদোম ও য়িহিযও সাক্ষ্যসিন্দুক পাহারা দেবার কাজে নিযুক্ত ছিলেন|
25. দায়ূদ, ইস্রায়েলের নেতৃবর্গ ও সেনাধ্যক্ষরা সকলে সাক্ষ্যসিন্দুকটা ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনতে গেলেন, সকলেই তখন উল্লসিত|
26. য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করছিলেন ঈশ্বর অন্তরাল থেকে তাদের সহায় হলেন| সাতটা ষাঁড় ও মেষকে এই উপলক্ষ্যে উত্সর্গ করা হল|
27. য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করেছিলেন তাঁরা সকলেই মিহি মসীনার তৈরী বিশেষ পরিচ্ছদ পরেছিলেন| কনানিয যিনি গানের এবং সমস্ত গায়কদের দায়িত্বে ছিলেন তিনি এবং দায়ূদও মিহি মসীনার তৈরী পোশাক পরেছিলেন| দায়ূদ মিহি মসীনার তৈরী এফোদও পরেছিলেন|
28. আনন্দে চিত্কার করতে করতে ভেড়ার শিঙা, তূরী-ভেরী বাজাতে বাজাতে, বীণা, বাদ্যযন্ত্র এবং খঞ্জনীর বাজনার সঙ্গে ইস্রায়েলের লোকরা সাক্ষ্য-সিন্দুকটা নিয়ে এলেন|
29. সাক্ষ্যসিন্দুকটা দায়ূদ নগরীতে এসে পৌঁছনোর পর দায়ূদ যখন নাচছিলেন এবং উদযাপন করছিলেন তখন শৌলের কন্যা মীখল একটা জানলা দিয়ে দেখছিল| দায়ূদের প্রতি তার যাবতীয় শ্রদ্ধা অন্তর্হিত হল কারণ সে ভাবল দায়ূদ বোকার মতো আচরণ করছে|
About ১ বংশাবলি Chapter 15
Read ১ বংশাবলি Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ বংশাবলি in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ১ বংশাবলি
Chapter: 15
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ১ বংশাবলি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ১ বংশাবলি Chapter 15 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ১ বংশাবলি Chapter 15?
১ বংশাবলি Chapter 15 is part of the Book of ১ বংশাবলি in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ১ বংশাবলি Chapter 15 online for free with easy chapter navigation.
More Chapters from 1 বংশাবলি
- ১ বংশাবলি Chapter 27
- ১ বংশাবলি Chapter 21
- ১ বংশাবলি Chapter 20
- ১ বংশাবলি Chapter 19
- ১ বংশাবলি Chapter 17
- ১ বংশাবলি Chapter 5
- ১ বংশাবলি Chapter 29
Explore More from পুরাতন নিয়ম
- আদিপুস্তক Chapter 8
- যিরমিয় Chapter 46
- যিহিষ্কেল Chapter 44
- যিশাইয় Chapter 62
- লেবীয়পুস্তক Chapter 25
- গণনাপুস্তক Chapter 7
- গীতসংহিতা Chapter 126