Read ১ পিতর Chapter 5 Online
Read ১ পিতর Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ পিতর in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ পিতর and the Holy Bible online.
Choose a Chapter
১ পিতর 5
অধ্যায় 5
1. যাঁরা মণ্ডলীর প্রাচীন তাদের কাছে এখন আমার এই বক্তব্য, আমি নিজেও একজন প্রাচীন হিসেবে খ্রীষ্টের দুঃখভোগের একজন সাক্ষী৷ সেই সঙ্গে ভবিষ্যতে য়ে ঐশীমহিমা প্রকাশিত হবে আমি হব তার একজন অংশীদার৷ আমি তোমাদের অনুরোধ করছি,
2. তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের য়ে পাল আছে তাদের দেখাশোনা কর৷ স্বেচ্ছায় তাদের পরিচর্য়া কর, বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশায়ও নয়, বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে, ঈশ্বর য়েমন চান৷
3. যাদের দাযিত্বভার তোমরা পেয়েছ তাদের ওপর প্রভুত্ব চালিও না; কিন্তু পালের আদর্শ স্বরূপ হও৷
4. য়েদিন প্রধান পালক (খ্রীষ্ট) দেখা দেবেন সেদিন তোমরা নিশ্চয়ই সেই অম্লান মহিমাময় মুকুট লাভ করবে৷
5. যুবকরা, তোমরা প্রাচীনদের অনুগত হও, আর নতনম্র হয়ে একে অপরের সেবা কর, কারণ‘ঈশ্বর অহঙ্কারীদের বিরোধিতা করেন; কিন্তু নতনম্রদের অনুগ্রহ করেন৷’হিতোপদেশ 3:34
6. তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের নীচে অবনত থাক, য়েন ঠিক সময়ে তিনি তোমাদের উন্নীত করেন৷
7. তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাঁকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন৷
8. তোমরা সংযত ও সতর্ক থাক, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মত কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে৷
9. তোমরা দিয়াবলের প্রতিরোধ কর, বিশ্বাসে বলবান হও৷ তোমরা জান, সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইরাও এই রকম দুঃখ কষ্টের মধ্য দিয়েই দিন কাটাচ্ছে৷
10. হ্যাঁ, তোমাদের দুঃখভোগ অল্পকালের জন্য; কিন্তু তারপর ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন৷ তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন৷ তিনিই সেই ঈশ্বর যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন৷ যীশু খ্রীষ্টে তাঁর অনন্ত মহিমার ভাগীদার হবার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন৷
11. যুগে যুগে তাঁরই পরাক্রম হোক্৷ আমেন৷
12. সীল, যাকে আমি খ্রীষ্টে বিশ্বস্ত ভাই বলে জানি তার মাধ্যমে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত চিঠি পাঠাচ্ছি; য়েন তোমরা আশ্বস্ত ও উত্সাহিত হও৷ আমি একথা বলতে চাই, এই হচ্ছে ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ এবং সেই অনুগ্রহে দৃঢ়ভাবে স্থির থাক৷
13. বাবিলের মণ্ডলী, যাকে ঈশ্বর তোমাদের সাথে মনোনীত করেছেন, তারা তাদের শুভেচ্ছা তোমাদের পাঠাচ্ছে এবং আমার পুত্র মার্কও শুভেচ্ছা জানাচ্ছে৷
14. প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলাবাদ কর৷ তোমরা যাঁরা খ্রীষ্টে আছ তাদের সবার প্রতি শান্তি নেমে আসুক৷
About ১ পিতর Chapter 5
Read ১ পিতর Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ পিতর in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: ১ পিতর
Chapter: 5
Testament: New Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading ১ পিতর. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading ১ পিতর Chapter 5 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is ১ পিতর Chapter 5?
১ পিতর Chapter 5 is part of the Book of ১ পিতর in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete ১ পিতর Chapter 5 online for free with easy chapter navigation.
More Chapters from 1 পিতর
Explore More from নতুন নিয়ম
- রোমীয় Chapter 12
- প্রেরিতদের কাজ Chapter 5
- গালাতীয় Chapter 6
- মথি Chapter 6
- ১ থিষলনীকীয় Chapter 4
- প্রকাশিত বাক্য Chapter 22
- প্রেরিতদের কাজ Chapter 16