সখরিয় Chapter 8

For English

Read সখরিয় Chapter 8 Online

Read সখরিয় Chapter 8 online from the Holy Bible. This chapter is part of the Book of সখরিয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of সখরিয় and the Holy Bible online.

Choose a Chapter

সখরিয় 8

অধ্যায় 8

1. সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা এল|

2. প্রভু সর্বশক্তিমান বলেছেন, “আমি সিয়োন পর্বতকে ভালোবাসি| আমি তাকে এতোই ভালোবাসি য়ে সে আমার প্রতি বিশ্বস্ত না হলে আমি তার ওপর খুব রেগে উঠলাম|”

3. প্রভু বলেছেন, “আমি সিয়োনে ফিরে এসেছি| আমি জেরুশালেমে বাস করছি| জেরুশালেমকে বলা হবে বিশ্বস্ত শহর| প্রভুর পর্বতকে বলা হবে পবিত্র পর্বত|”

4. প্রভু সর্বশক্তিমান বলেছেন, “প্রবীন ব্যক্তিদের আবার জেরুশালেমের রাস্তায় ঘাটে দেখা যাবে| দীর্ঘ জীবন লাভ করবে বলে লোকেদের হাঁটার জন্য লাঠির প্রযোজন হবে|

5. ছোট ছোট ছেলেমেযেদের খেলাধূলার কোলাহলে রাস্তাগুলো ভরে থাকবে|

6. অবশিষ্ট যারা থাকবে তারা এটাকে বিস্মযকর বলে গণ্য করবে!” প্রভু সর্বশক্তিমান এ কথা বলেছেন!”

7. প্রভু সর্বশক্তিমান বলেন, “দেখ পূর্ব ও পশ্চিমের দেশগুলি হতে আমি আমার লোকেদের উদ্ধার করব|

8. আমি তাদের এখানে ফিরিয়ে আনব, তারা জেরুশালেমে বাস করবে| তারা আমার লোক হবে এবং আমি তাদের বিশ্বস্ত ঈশ্বর হব|”

9. সর্বশক্তিমান প্রভু বলেছেন, “শক্তিমান হও! সর্বশক্তিমান প্রভুর মন্দিরের প্রস্তর স্থাপন করবার সময় ভাব্বাদীরা এই বার্তা প্রচার করেছিলেন| আজও তোমরা সেই একই বার্তা শুনছ|

10. সেই সময়ের পূর্বে লোকেদের মজুর বা গবাদি পশু ভাড়া করবার টাকা ছিল না| লোকেদের পক্ষে ভ্রমণ বা যাতাযাত করাও নিরাপদ ছিল না| সংকট থেকে লোকে কোন সময়েই নিস্তার পেত না| আমি প্রতিটি লোককে অন্য লোকেদের বিরোধী করে তুলেছিলাম|

11. কিন্তু এখন সেইরকম নয়| অবশিষ্ট যারা রয়েছে তাদের জন্য সেরকম হবে না|” প্রভু সর্বশক্তিমান এইসব কথা বলেন|

12. “এই লোকেরা শান্তিতে রোপণ করবে| দ্রাক্ষাও ফলানো হবে| দেশে ভাল ফসল হবে এবং জমি পর্য়াপ্ত পরিমাণ বৃষ্টি পাবে| আমি এই সব কিছুই আমার লোকেদের দেব|

13. “অন্য জাতিগণ অভিশাপ দেবার জন্য ইস্রায়েল ও যিহূদার নাম উদাহরণস্বরূপ ব্যবহার করত| কিন্তু আমি ইস্রায়েল ও যিহূদাকে রক্ষা করব এবং তাদের নাম আশীর্বাদজনক হয়ে উঠবে| সুতরাং ভয় পেও না, শক্তিমান হও!”

14. সর্বশক্তিমান প্রভু বলেছেন, “তোমার পূর্বপুরুষেরা আমায় রুদ্ধ করেছিল, তাই আমি তাদের ধ্বংস করব স্থির করেছিলাম| আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি|” সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন|

15. “এখন আমি আমার মন পরিবর্তন করেছি আর জেরুশালেম ও যিহূদার লোকেদের মঙ্গল করবার বিষয় স্থির করেছি| সুতরাং ভয় পেও না|

16. কিন্তু তোমাদের অবশ্যই এগুলো করতে হবে: তোমার প্রতিবেশীকে সত্য কথা বলো| আদালতে লোকের বিচার করবার সময় এমন সিদ্ধান্ত নেবে যা সত্য, ঠিক এবং যা লোকেদের মধ্যে শান্তি আনে|

17. তোমার প্রতিবেশীকে আঘাত করার জন্য কোন পরিকল্পনা করো না| মিথ্যা প্রতিশ্রুতি কোর না! এইসব কাজ করে আনন্দ পেও না কারণ আমি এইসব জিনিষ ঘৃণা করি!” প্রভু এইসব কথা বলেছেন|

18. আমি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা পেলাম|

19. সর্বশক্তিমান প্রভু বলেন, “চতুর্থ, পঞ্চম ও দশম মাসের বিশেষ দিনে তোমরা উপবাস করতে থাকো| সেইসব শোকের দিন আনন্দের দিনে পরিণত হবে| সেইসব দিন, আনন্দের হবে ও আশীর্বাদ ধন্য হয়ে উঠবে| সত্য ও শান্তিকে তোমাদের ভালোবাসা উচিত্‌!”

20. সর্বশক্তিমান প্রভু বলেন, “ভবিষ্যতে বহু শহর থেকে লোকেরা জেরুশালেমে আসবে|

21. বিভিন্ন শহরের লোকেরা একে অপরকে অভ্য়র্থনা জানাবে| তাদের মধ্যে কেউ কেউ বলবে, ‘আমরা সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করতে ও তাঁর উপাসনা করতে যাচ্ছি|’ অন্যরা বলবে, ‘তোমাদের সঙ্গে আমরাও কি য়োগদান করতে পারি?”‘

22. অনেক লোক এবং অনেক বলবান জাতি জেরুশালেমে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করতে ও তাঁর অনুগ্রহের অন্বেষণ করতে আসবে|

23. প্রভু সর্বশক্তিমান বলেছেন, “সেই সময়, বিদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী দশজন বিদেশী একজন ইহুদীর কাছে এসে তার কাপড় টেনে ধরে বলবে, ‘আমরা শুনেছি য়ে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন| আমরা কি এসে আপনার সঙ্গে উপাসনা করতে পারি?”‘

About সখরিয় Chapter 8

Read সখরিয় Chapter 8 online from the Holy Bible. This chapter is part of the Book of সখরিয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: সখরিয়
Chapter: 8
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading সখরিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading সখরিয় Chapter 8 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is সখরিয় Chapter 8?

সখরিয় Chapter 8 is part of the Book of সখরিয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete সখরিয় Chapter 8 online for free with easy chapter navigation.

More Chapters from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 110
  2. হিতোপদেশ Chapter 28
  3. গীতসংহিতা Chapter 51
  4. গীতসংহিতা Chapter 139
  5. হিতোপদেশ Chapter 6
  6. ১ রাজাবলি Chapter 6
  7. হিতোপদেশ Chapter 23

Explore More from সখরিয়

  1. সখরিয় Chapter 9
  2. সখরিয় Chapter 2
  3. সখরিয় Chapter 10
  4. সখরিয় Chapter 1
  5. সখরিয় Chapter 3
  6. সখরিয় Chapter 12
  7. সখরিয় Chapter 7

Related Chapters & Readings

  1. গীতসংহিতা Chapter 87
  2. লূক Chapter 13
  3. গীতসংহিতা Chapter 107
  4. ২ বংশাবলি Chapter 33
  5. যিহিষ্কেল Chapter 12
  6. আদিপুস্তক Chapter 7
  7. প্রকাশিত বাক্য Chapter 20
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *