১ শমূয়েল Chapter 24

For English

Read ১ শমূয়েল Chapter 24 Online

Read ১ শমূয়েল Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ শমূয়েল and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

১ শমূয়েল 24

অধ্যায় 24

1. শৌল পলেষ্টীয়দের হারিয়ে দিলেন| এরপর লোকরা তাঁকে জানাল, “দায়ূদ ঐন্-গদীর কাছাকাছি একটা মরুভূমি অঞ্চলে রযেছে|”

2. তখন শৌল ইস্রাযেল থেক 3,000 জন পুরুষ বেছে নিলেন| শৌল তাদের সঙ্গে ‘বুনো ছাগলের শিলার’ কাছে দায়ূদ ও তাঁর সঙ্গীদের খোঁজ করতে লাগলেন|

3. শৌল রাস্তার ধারে একটা মেষের গোযালে এসে পড়লেন| কাছাকাছি একটা গুহা ছিল| শৌল হাল্কা হতে গুহাটির ভিতর গেলেন| দায়ূদ এবং তাঁর লোকরা গুহার ভিতরে অনেক দূরে লুকিয়ে ছিল|

4. সঙ্গীরা দায়ূদকে বলল, “প্রভু আজকের দিনটার কথাই বলেছিলেন| তিনি আপনাকে বলেছিলেন, ‘আমি আপনার কাছে আপনার শত্রুকে এনে দেব| তারপর আপনি একে নিয়ে যা খুশি তাই করুন|”দায়ূদ হামাগুড়ি দিয়ে এসে ক্রমে শৌলের বেশ কাছে এসে পড়লেন| তারপর তিনি শৌলের জামার একটা কোণ কেটে ফেললেন| শৌল দায়ূদকে দেখতে পান নি|

5. পরে এর জন্য দাযূদের মন খারাপ হয়ে গেল|

6. দায়ূদ তাঁর সঙ্গীদের বললেন, “আমি আশা করি আমার মনিবের বিরুদ্ধে এই ধরণের কাজ প্রভু আর আমায় করতে দেবেন না| শৌল হচ্ছেন প্রভুর মনোনীত রাজা| আমি তাঁর বিরুদ্ধে কিছু করব না|”

7. এই কথা বলে দায়ূদ তাঁর সঙ্গীদের থামিয়ে দিলেন| তাদের শৌলকে আঘাত করতে তাদের নিষেধ করে দিলেন|শৌল গুহা ছেড়ে নিজ রাস্তায় চললেন|

8. দায়ূদ গুহা থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে শৌলকে ডাকলেন, “হে রাজা, হে মনিব|”শৌল পেছন ফিরে তাকালেন| দায়ূদ আভূমি মাথা নোযালেন|

9. তিনি শৌলকে বললেন, “লোকরা যখন বলে, ‘দায়ূদ আপনাকে হত্যা করতে চায, তখন সে কথায় আপনি কান দেন কেন?’

10. আমি আপনাকে মারতে চাই না| আপনি নিজের চোখেই দেখে নিন| এই গুহাতে আজ প্রভু আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন| কিন্তু আমি আপনাকে হত্যা করতে চাই না| আমি আপনার ওপর সদয ছিলাম| আমি বললাম, ‘আমি আমার মনিবকে হত্যা করতে চাই না| শৌল হচ্ছেন প্রভুর অভিষিক্ত রাজা|’

11. আমার হাতের এই টুকরো কাপড়টার দিকে চেয়ে দেখুন| আপনার পোশাক থেকে আমি এটা কেটে নিয়েছিলাম| আমি আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু করিনি| একটা ব্যাপার আমি আপনাকে বোঝাতে চাই| আপনার বিরুদ্ধে আমি কোন ষড়যন্ত্র করি নি| আপনার প্রতি আমি কোন অন্যায় করি নি বরং আপনিই আমাকে খুঁজে বেড়াচ্ছেন, আমায় হত্যা করার জন্য|

12. বয়ং প্রভুই এর বিচার করবেন| তিনিই আমার ওপর অবিচার করার জন্য আপনাকে শাস্তি দেবেন| আমি নিজে আপনার সঙ্গে যুদ্ধ করব না|

13. একটা পুরানো প্রবাদ আছে:‘মন্দ লোকদের কাছ থেকেই মন্দ জিনিসগুলো আসে|’আমি আপনার ওপর কোনো মন্দ কাজ করি নি, আমি আপনার ক্ষতি করবো না|

14. কার পেছনে আপনি ধাওযা করছেন? কার সঙ্গে ইস্রায়েলের রাজা যুদ্ধ করতে চলেছেন? আপনাকে আঘাত করবে এমন কারোর পেছনে আপনি ছুটছেন না| মনে হচ্ছে আপনি যেন একটা মৃত কুকুর অথবা একটা নীল মাছির পেছনে তাড়া করছেন|

15. প্রভু এর সুবিচার করুন| তিনিই ঠিক করুন আপনার এবং আমার মধ্যে কে ভাল, কে খারাপ| প্রভু আমাকে সমর্থন করবেন এবং প্রমাণ করবেন যে আমি ঠিক কাজটি করেছি| প্রভু আপনার হাত থেকে আমাকে রক্ষা করবেন|”

16. দায়ূদ থামলেন| শৌল জিজ্ঞেস করলেন, “দায়ূদ পুত্র আমার, এ কি তোমার স্বর? এ কার স্বর শুনছি?” এই বলে শৌল কাঁদতে শুরু করলেন| তিনি খুব কাঁদতে লাগলেন|

17. শৌল বললেন, “তুমিই ঠিক, আমি ভুল করেছি| তুমি আমার সঙ্গে ভাল ব্যবহার করলেও আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি|

18. যা যা ভালো তুমি করেছ সবই আমাকে বলেছ| প্রভু আমাকে তোমার কাছে এনে দিয়েছিলেন, কিন্তু তুমি আমাকে হত্যা করো নি|

19. এতেই প্রমাণ হয় যে আমি তোমার শত্রু নই| একবার শত্রুকে ধরলে কেউ আবার তাকে ছেড়ে দেয? শত্রুর জন্য সে কখনও ভালো কাজ করে না| আজ তুমি আমায় যে অনুগ্রহ করলে তার জন্য প্রভু তোমায় পুরস্কৃত করবেন|

20. আমি জানি তুমি ইস্রায়েলের রাজা হবে| আমি জানি যে তুমি ইস্রাযেল রাজ্যের ওপর শাসন করবে|

21. আমাকে তুমি কথা দাও, প্রভুর নামে এই শপথ করো, কথা দাও আমার উত্তরপুরুষদের কাউকে তুমি হত্যা করবে না| কথা দাও, আমার নাম আমাদের বংশ থেকে তুমি মুছে দেবে না|”

22. দায়ূদ শৌলকে প্রতিশ্রুতি দিলেন| তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি শৌলের পরিবারের কাউকে হত্যা করবেন না| তারপর শৌল ফিরে গেলেন| দায়ূদ এবে তাঁর সঙ্গীরা দুর্গে চলে গেলো|

About ১ শমূয়েল Chapter 24

Read ১ শমূয়েল Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ১ শমূয়েল
Chapter: 24
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ১ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ১ শমূয়েল Chapter 24 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ১ শমূয়েল Chapter 24?

১ শমূয়েল Chapter 24 is part of the Book of ১ শমূয়েল in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ১ শমূয়েল Chapter 24 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *