প্রকাশিত বাক্য Chapter 4

For English

Read প্রকাশিত বাক্য Chapter 4 Online

Read প্রকাশিত বাক্য Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of প্রকাশিত বাক্য in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of প্রকাশিত বাক্য and the Holy Bible online.

Choose a Chapter

প্রকাশিত বাক্য 4

অধ্যায় 4

1. এরপর আমি একটি দর্শন পেলাম; আর দেখতে পেলাম আমার সামনে স্বর্গে একটা দরজা খোলা রয়েছে৷ এর আগে য়ে কন্ঠস্বর আমার সঙ্গে কথা বলেছিল, সেই একই স্বর আর তূরীর আওয়াজ শুনতে পেলাম, তা আমাকে বলছে, ‘এখানে উঠে এস, এরপর যা কিছু অবশ্যই ঘটবে তা আমি তোমাকে দেখাব৷’

2. মুহূর্তের মধ্যে আমি আত্মাবিষ্ট হলাম, আমার সামনে স্বর্গে এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের ওপর একজন বসেছিলেন৷

3. যিনি সেখানে বসেছিলেন, তাঁর দেহ সূর্য়কান্ত ও সার্দীয় মণির মত অত্য়ুজ্জ্বল৷ সেই সিংহাসনের চারদিকে পান্নার মতো ঝলমলে মেঘধনুক ছিল৷

4. সেই সিংহাসনের চারদিকে চব্বিশটি সিংহাসন ছিল৷ সেইসব সিংহাসনে চব্বিশ জন প্রাচীনবসেছিলেন, তাঁরা সকলে শুভ্র পোশাক পরেছিলেন; আর তাঁদের মাথায় সোনার মুকুট ছিল৷

5. সেই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি, গুরু গুরু শব্দ ও বজ্রধ্বনি নির্গত হচ্ছিল; আর সেই সিংহাসনের সামনে সাতটি মশাল জ্বলছিল৷ সাতটি আগুনের মশাল ঈশ্বরের সেই সপ্ত আত্মার প্রতীক;

6. আর সেই সিংহাসনের সামনে ছিল কাঁচের মতো সমুদ্র, যা স্ফটিকের মতো স্বচ্ছ৷সিংহাসনের সামনে এবং সিংহাসনের চারদিকে চারজন প্রাণী ছিল যাদের সামনে ও পেছনে সর্বাঙ্গ চোখে ভরা ছিল৷

7. প্রথম প্রাণীটি দেখতে সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি ষাঁড়ের মতো, তৃতীয় প্রাণীটির মুখ মানুষের মুখের মতো৷ চতুর্থ প্রাণীটি উড়ন্ত ঈগলের মতো৷

8. এই চারটি প্রাণীর প্রত্যেকের ছটি করে পাখা ছিল, সেই প্রাণীগুলির সর্বাঙ্গে, ভেতরে ও বাইরে ছিল চোখ, আর তাঁরা দিন-রাত সব সময় বিরত না হয়ে এই কথা বলছিলেন:‘পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন৷’

9. যিনি সিংহাসনে বসে আছেন সেই জীবন্ত প্রাণীরা তাঁর মহিমা, সম্মান ও ধন্যবাদ কীর্তন করেন৷ ইনি হলেন সেই চিরজীবি৷ আর এইরকম ঘটলে প্রত্যেকবার,

10. যিনি সিংহাসনে বসে আছেন তাঁর সামনে ঐ চব্বিশজন প্রাচীন ভূমিষ্ট হয়ে প্রণাম করেন; আর যিনি চিরজীবি তাঁর উপাসনা করেন আর নিজের নিজের মাথার মুকুট সিংহাসনের সামনে রেখে বলেন:

11. ‘আমাদের প্রভু ও ঈশ্বর! তুমি মহিমা, সম্মান ও পরাক্রম পাবার য়োগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ৷ তোমার ইচ্ছাতেই সব কিছু সৃষ্টি হয়েছে ও সব কিছুর অস্তিত্ব আছে৷’

About প্রকাশিত বাক্য Chapter 4

Read প্রকাশিত বাক্য Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of প্রকাশিত বাক্য in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: প্রকাশিত বাক্য
Chapter: 4
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading প্রকাশিত বাক্য. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading প্রকাশিত বাক্য Chapter 4 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is প্রকাশিত বাক্য Chapter 4?

প্রকাশিত বাক্য Chapter 4 is part of the Book of প্রকাশিত বাক্য in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete প্রকাশিত বাক্য Chapter 4 online for free with easy chapter navigation.

More Chapters from নতুন নিয়ম

  1. যোহন Chapter 3
  2. প্রেরিতদের কাজ Chapter 17
  3. প্রকাশিত বাক্য Chapter 22
  4. ১ তীমথিয় Chapter 1
  5. ১ থিষলনীকীয় Chapter 5
  6. ১ থিষলনীকীয় Chapter 2
  7. প্রেরিতদের কাজ Chapter 28

Explore More from প্রকাশিত বাক্য

  1. প্রকাশিত বাক্য Chapter 15
  2. প্রকাশিত বাক্য Chapter 1
  3. প্রকাশিত বাক্য Chapter 18
  4. প্রকাশিত বাক্য Chapter 16
  5. প্রকাশিত বাক্য Chapter 22
  6. প্রকাশিত বাক্য Chapter 19
  7. প্রকাশিত বাক্য Chapter 6

Related Chapters & Readings

  1. যিরমিয় Chapter 16
  2. ইয়োব Chapter 27
  3. ২ বংশাবলি Chapter 18
  4. ২ রাজাবলি Chapter 25
  5. গীতসংহিতা Chapter 82
  6. দ্বিতীয় বিবরণ Chapter 29
  7. ২ শমূয়েল Chapter 5
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *