Read আমোস Chapter 1 Online
Read আমোস Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of আমোস in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of আমোস and the Holy Bible online.
Choose a Chapter
আমোস 1
অধ্যায় 1
1. আমোষের বার্তা| তকোয় শহরে আমোষ নামে একজন মেষপালক ছিলেন| উষিয় যখন যিহূদার রাজা ছিলেন এবং যোয়াশের পুত্র যারবিয়াম যখন ইস্রায়েলের রাজা ছিলেন সেই সময়ে আমোষ ইস্রায়েল সম্পর্কে দর্শন পেয়েছিলেন| ঘটনাটা ভূমিকম্প হবার দু’বছর আগেকার কথা|
2. আমোষ বললেন: সিয়োনে প্রভু সিংহের মতো গর্জন করবেন| জেরুশালেম থেকে তাঁর কণ্ঠের উচ্চস্বর গর্জিত হবে| মেষপালকদের সবুজ তৃণভূমি শুকিয়ে বাদামী হয়ে যাবে| এমনকি কর্ম্মিলের শিখর শুকিয়ে যাবে|
3. প্রভু এই কথাগুলো বলেন: “আমি অবশ্যই দম্মেশকবাসীদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কিন্তু কেন? কারণ তারা লোহার তৈরী শস্য মাড়াইয়ের যন্ত্র দিয়ে গিলিয়দকে মর্দন করেছিল|
4. সেই জন্য আমি হসায়েলের বাড়ীতে (অরাম) আগুন লাগিয়ে দেব এবং সেই আগুন বিনহদদের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে|
5. “তাছাড়াও, আমি দম্মেশকের গেটের শক্ত শিকগুলো ভাঙব| আবনের উপত্যকাতে য়ে ব্যক্তি সিংহাসনে বসে আছে তাকে আমি সরিয়ে দেব| বৈত্-এদনে য়ে রাজা রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| অরামের লোকরা পরাস্ত হবে এবং জনসাধারণ তাদের কীর রাজ্যে নিয়ে যাবে|” প্রভু ঐ কথাগুলোই বলেছিলেন|
6. প্রভু এই কথাটি বলেন: “আমি সত্যিই ঘসাবাসীদের তাদের বহু অন্যায় কাজের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা একটি দেশের সমস্ত লোককে নিয়েছিল এবং তাদের এীতদাস হিসাবে ইদোমে পাঠিয়েছিল|
7. সে জন্যে আমি ঘসার দেওয়ালে আগুন পাঠাব| এই আগুন ঘসার উঁচু মিনার ধ্বংস করবে|
8. এবং আমি অস্দোদের সিংহাসনে য়ে ব্যক্তি বসে আছে তাকে সরিয়ে দেব| অস্কিলোনে য়ে রাজাটি রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| আমি ইএোণর সাধারণ মানুষদের শাস্তি দেব| তখন পলেষ্টীয়দের মধ্যে যারা এখনও পর্য়ন্ত জীবিত অবস্থায় বেঁচে আছে তারা মরবে|” প্রভু ঈশ্বর ঐ কথাগুলো বলেছিলেন|
9. প্রভু এই কথাগুলো বলছেন: “আমি অবশ্যই সোরের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেবো| কেন? কারণ তারা একটি সমগ্র জাতিকে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং এীতদাস হিসেবে তাদের ইদোমে পাঠিয়েছিল| তারা তাদের ভাইদের (ইস্রায়েল) সঙ্গে মিলিত হয়ে য়ে চুক্তি করেছিল তা তারা মনে রাখেনি|
10. সে জন্যে আমি সোরের দেওয়ালে আগুন দেব| সেই আগুন সোরের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে|”
11. প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই ইদোমের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ ইদোম তরবারি নিয়ে তার ভাইদের (ইস্রায়েল) পেছনে তাড়া করে ছাটে ছিল| ইদোম কোন কৃপা দেখায়নি| ইদোমের রোধ সারা জীবন ধরে অব্যাহত ছিল| বন্য পশুর মত ইস্রায়েলকে সে কেবল ছিঁড়েই চলেছে|
12. সে জন্য আমি তৈমনে আগুন দেব| সেই আগুন বস্রারের উঁচু মিনারগুলো ধ্বংস করবে|”
13. প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই অম্মোনের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা গিলিয়দে গর্ভবতী নারীদের হত্যা করেছিল| অম্মোনবাসীরা এই কাজগুলো করেছিল এই জন্য যাতে তারা তাদের রাজ্য নিতে পারে এবং তাদের রাজ্যকে আরো বড় করতে পারে|
14. সে জন্য আমি রব্বার দেওয়ালে আগুন দেব| সেই আগুন রব্বার উঁচু মিনার ধ্বংস করবে| ঘূর্ণী ঝড়ের মত তাদের রাজ্যের মধ্যে বিপদ এসে ঢুকবে|
15. তখন তাদের রাজা এবং নেতাদের নির্বাসনে নিয়ে যাওয়া হবে| তাদের সবাইকে এক সঙ্গে নিয়ে যাওয়া হবে|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
About আমোস Chapter 1
Read আমোস Chapter 1 online from the Holy Bible. This chapter is part of the Book of আমোস in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: আমোস
Chapter: 1
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading আমোস. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading আমোস Chapter 1 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is আমোস Chapter 1?
আমোস Chapter 1 is part of the Book of আমোস in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete আমোস Chapter 1 online for free with easy chapter navigation.
More Chapters from আমোস
Explore More from পুরাতন নিয়ম
- যিহিষ্কেল Chapter 45
- ২ বংশাবলি Chapter 32
- যিশাইয় Chapter 50
- আদিপুস্তক Chapter 50
- গীতসংহিতা Chapter 9
- ওবদিয়া Chapter 1
- হোশেয় Chapter 2