Read আদিপুস্তক Chapter 43 Online
Read আদিপুস্তক Chapter 43 online from the Holy Bible. This chapter is part of the Book of আদিপুস্তক in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of আদিপুস্তক and the Holy Bible online.
Choose a Chapter
আদিপুস্তক 43
অধ্যায় 43
1. দুর্ভিক্ষের সময়টা সেই দেশের পক্ষে খারাপ হল|
2. মিশর থেকে আনা সব শস্যই লোকেরা খেয়ে শেষ করে ফেলল| যখন সেইসব শস্য শেষ হল, যাকোব তার দুটি পুত্রকে বলল, “মিশরে গিয়ে খাবার জন্য আরও শস্য কিনে আনো|”
3. কিন্তু যিহূদা যাকোবকে বলল, “কিন্তু সেই দেশের রাজ্যপাল আমাদের সাবধান করে দিয়ে বলেছেন, ‘তোমরা তোমাদের ভাইকে নিয়ে না এলে আমি তোমাদের সঙ্গে কথা বলব না|’
4. আপনি বিন্যামীনকে আমাদের সঙ্গে পাঠালে আমরা আবার শস্য কিনতে য়েতে পারি|
5. কিন্তু বিন্যামীনকে না পাঠালে আমরা যাব না| সেই রাজ্যপাল আমাদের সাবধান করে দিয়ে বলেছে তাকে না নিয়ে আসা চলবে না|”
6. ইস্রায়েল বললেন, “কেন তোমরা তাকে বললে য়ে তোমাদের আরেক ভাই রয়েছে? কেন তোমরা আমায় এই রকম বিপদ এনে দিলে|”
7. ভাইরা উত্তরে বলল, “লোকটি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন| তিনি আমাদের ও আমাদের পরিবার সম্বন্ধে সব কিছু জানতে চাইছিলেন| তিনি এও জিজ্ঞাসা করলেন, “তোমাদের পিতা কি এখনও জীবিত আছেন? তোমাদের বাড়ীতে কি আর কোন ভাই রয়েছে?’ আমরা কেবল তার প্রশ্নের উত্তর দিয়েছি| আমরা জানতাম না য়ে তিনি ছোট ভাইকে নিয়ে আসতে বলবেন|”
8. তখন যিহূদা তার পিতা ইস্রায়েলকে বলল, “বিন্যামীনকে আমার সঙ্গে য়েতে দিন| আমি তার যত্ন নেব| আমাদের মিশরে য়েতেই হবে, না গেলে আমরা সবাই মারা যাব, এমনকি আমাদের সন্তানরাও মরবে|
9. আমি নিশ্চিতভাবে তার নিরাপত্তার দিকে নজর রাখব| আমিই তার দায়িত্ব নেব| আমি যদি তাকে ফেরত না আমি তবে চিরকাল তোমার কাছে অপরাধী থাকব|
10. আমাদের যদি আগে য়েতে দিতে তবে আমরা দ্বিতীয়বার খাবার নিয়ে আসতে পারতাম|”
11. তখন তাদের পিতা ইস্রায়েল বললেন, “এই যদি সত্যি হয় তবে বিন্যামীনকে তোমাদের সঙ্গে নাও| কিন্তু রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে য়েও| সেই সমস্ত জিনিস যা আমরা আমাদের দেশে সংগ্রহ করেছি তা নিয়ে যাও| তার জন্য মধু, পেস্তা, বাদাম, ধূনো, আঠা এবং সুগন্ধদ্রব্য এইসব নিয়ে যাও|
12. এইবার তোমাদের সঙ্গে দ্বিগুন টাকা নিও| গতবার দাম মেটাবার পর য়ে টাকা তোমাদের কাছে ফেরত্ এসেছিল তা সঙ্গে নাও| হতে পারে রাজ্যপালের ভুল হয়েছিল|
13. বিন্যামীনকে নিয়েই তার কাছে যাও|
14. আমার প্রার্থনা তোমরা যখন রাজ্যপালের সামনে দাঁড়াবে তখন য়েন সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সাহায্য করেন| প্রার্থনা করি সে য়েন বিন্যামীন ও শিমিয়োনকে নিরাপদে ফিরে আসতে দেয| যদি তা না হয় তবে আমি পুত্র হারানোর শোকে আবার মুষড়ে পড়ব|”
15. তাই রা রাজ্যপালকে দেবার জন্য উপহারগুলো নিল আর সঙ্গে আগে যা নিয়েছিল তার দ্বিগুন টাকা নিল| এইবার বিন্যামীনও তার ভাইদের সাথে মিশরে গেল|
16. মিশরে য়োষেফ বিন্যামীনকে তার ভাইদের সঙ্গে দেখতে পেয়ে ভৃত্যদের বললেন, “ঐ লোকদের আমার বাড়ী নিয়ে এস| পশু মেরে রান্না কর| এই লোকরা আজ দুপুরে আমার সঙ্গে খাবে|”
17. ভৃত্যটি কথা মত কাজ করল| সে ঐ লোকদের য়োষেফের বাড়ীর ভিতর নিয়ে এল|
18. য়োষেফের বাড়ী যাবার সময় ভাইরা ভয় পেয়ে গেল| তারা বলল, “গতবার য়ে টাকা আমাদের বস্তায় ফেরত্ দেওয়া হয়েছিল তার জন্যই বোধহয় আমাদের এখানে আনা হচ্ছে| ঐ বিষযটিকেই আমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করে তারা আমাদের গাধা কেড়ে নিয়ে আমাদের দাস করে রাখবে|”
19. তাই ভাইরা য়োষেফের বাড়ীর প্রধান ভৃত্যের কাছে গেল|
20. তারা বলল, “সত্যি বলছি গতবার আমরা শস্য কিনতে এসেছিলাম|
21. বাড়ী ফেরার পথে আমরা বস্তা খুলে প্রত্যেক বস্তায় আমাদের টাকা খুঁজে পেলাম| আমরা জানি না টাকা সেখানে কি করে এলো| কিন্তু আমরা সেই টাকা ফেরত্ দেবার জন্য নিয়ে এসেছি| আর এবারের শস্য কেনার জন্যও টাকা এনেছি|”
23. কিন্তু সেই ভৃত্য বলল, “ভয় পেও না, আমায় বিশ্বাস কর| তোমাদের ঈশ্বর, তোমাদের পিতার ঈশ্বর নিশ্চয়ই উপহার হিসাবে সেই টাকা তোমাদের বস্তায় ফেরত্ দিয়েছেন| আমার মনে আছে তোমরা গতবার শস্যের জন্য দাম দিয়েছিলে|”তারপর সেই ভৃত্যটি শিমিয়োনকে কারাগার থেকে বের করে আনল|
24. ভৃত্যটি তাদের য়োষেফের বাড়ী নিয়ে গেল| সে তাদের জল দিলে তারা পা ধুয়ে নিল| তারপর সে তাদের গাধাদের খাবার খেতে দিল|
25. ভাইরা শুনতে পেল য়ে তারা য়োষেফের সঙ্গে খাবে| তাই তারা দুপুর পর্য্ন্ত তাদের উপহার সাজাল|
26. য়োষেফ বাড়ী ফিরলে ভাইয়েরা তাদের সঙ্গে করে আনা উপহার তাকে দিল| তারপর তারা হাঁটু গেড়ে তাকে প্রণাম করল|
27. য়োষেফ তারা কেমন আছে জিজ্ঞেস করলেন| তারপর বললেন, “তোমাদের বৃদ্ধ পিতা যার সম্বন্ধে আমাকে বলেছিলে তিনি কেমন আছেন? তিনি কি এখনও জীবিত আছেন?”
28. ভাইরা উত্তর দিল, “হ্যাঁ, মহাশয়, আমাদের পিতা এখনও জীবিত আছেন|” তারপর তারা আবার য়োষেফের সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করল|
29. তখন য়োষেফ বিন্যামীনকে দেখতে পেলেন| (বিন্যামীন ও য়োষেফ ছিলেন এক মায়ের সন্তান|) য়োষেফ বললেন, “এই কি তোমাদের ছোট ভাই যার সম্বন্ধে তোমরা আমায় বলেছিলে?” তারপর য়োষেফ বিন্যামীনকে বললেন, “বত্স, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন|”
30. সেই সময় য়োষেফ ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলেন| য়োষেফ তাঁর ভাই বিন্যামীনকে য়ে ভালবাসেন তা প্রকাশ করতে চাইলেন| তাঁর কান্না পেল, কিন্তু তিনি চাইলেন না য়ে তাঁর ভাইরা তাকে কাঁদতে দেখুক| তাই য়োষেফ দৌড়ে তাঁর ঘরে গিয়ে কাঁদতে লাগলেন|
31. তারপর য়োষেফ তাঁর মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলেন| নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, “এখন খাবার সময় হয়েছে|”
32. ভৃত্যেরা য়োষেফের জন্য একটা টেবিলে ব্যবস্থা করল| অন্য টেবিলে তার ভাইদের বসার ব্যবস্থা হল, এছাড়া মিশরীযদের জন্য আলাদা আরেকটা টেবিলে ব্যবস্থা করা হল| মিশরীযরা মনে মনে বিশ্বাস করত য়ে ইব্রীয়দের সঙ্গে বসে তাদের খাওয়াটা উচিত কাজ নয়|
33. য়োষেফের ভাইরা তার সামনের টেবিলেই বসল| ভাইরা ছোট থেকে বড়জন পরপর বসেছিল| কি ঘটছিল তাই ভেবে ভাইরা বিস্মযে একে অপরের দিকে চাইল|
34. ভৃত্যরা য়োষেফের টেবিল থেকে খাবার এনে তাদের দিচ্ছিল| তবে ভৃত্যরা বিন্যামীনকে অন্যদের চাইতে পাঁচগুণ বেশী খাবার দিল| ভাইরা য়োষেফের সঙ্গে খেল, পান করল য়ে পর্য্ন্ত না তারা প্রায় মত্ত হয়ে গেল|
About আদিপুস্তক Chapter 43
Read আদিপুস্তক Chapter 43 online from the Holy Bible. This chapter is part of the Book of আদিপুস্তক in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: আদিপুস্তক
Chapter: 43
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading আদিপুস্তক. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading আদিপুস্তক Chapter 43 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is আদিপুস্তক Chapter 43?
আদিপুস্তক Chapter 43 is part of the Book of আদিপুস্তক in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete আদিপুস্তক Chapter 43 online for free with easy chapter navigation.