২ শমূয়েল Chapter 4

For English

Read ২ শমূয়েল Chapter 4 Online

Read ২ শমূয়েল Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ শমূয়েল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ২ শমূয়েল and the Holy Bible online.

Choose a Chapter

২ শমূয়েল 4

অধ্যায় 4

1. শৌলের পুত্র ইশ্বোশত্‌ শুনলেন যে হিব্রোণে অব্নের মারা গেছেন| ঈশ্বোশত্‌ এবং তাঁর লোকরা ভীষণ ভয় পেয়ে গেল|

2. দুজন লোক শৌলের পুত্র ঈশ্বোশতের সঙ্গে দেখা করতে গেল| ঐ দুজন লোক সৈন্যবাহিনীর প্রধান ছিল| তারা ছিল বেরোতীয রিম্মোণের পুত্র রেখব এবং বানা| (এরা ছিল বিন্যামীনীয যেহেতু বেরোত শহর বিন্যামীন পরিবারগোষ্ঠীর ছিল|

3. কিন্তু বেরোতের সব লোক গিত্তযিমে পালিয়ে গিয়েছিল এবং এখনও পর্য়ন্ত তারা সেখানেই বসবাস করছে|)

4. শৌলের পুত্র য়োনাথনের মফীবোশত্‌ নামে একটি পুত্র ছিল| শৌল এবং য়োনাথন নিহত হয়েছেন এই খবর যখন য়িষ্রিযেল থেকে এল তখন মফীবোশতের বয়স পাঁচ বছর| মফীবোশত্‌কে যে মহিলা দেখাশোনা করতো এই সংবাদে সে অত্যন্ত ভীত হল এবং শত্রুরা আসছে এই ভেবে সে মফীবোশত্‌কে নিয়ে পালিয়ে গেল| কিন্তু দৌড়ে পালাবার সময়, সে ছেলেটিকে ফেলে দিল, তাই তার দুটো পা-ই পঙ্গু|

5. রিম্মোণের পুত্ররা রেখব ও বানা বিরোত থেকে দুপুর বেলায ঈশ্বোশতের বাড়ী গিয়েছিল| প্রচণ্ড গরম ছিল বলে ঈশ্বোশত্‌ বিশ্রাম করছিলেন|

6. রেখব ও বানা এমন ভাবে বাড়ীতে এল যেন তারা কিছু গম নিতে এসেছে| ঈশ্বোশত্‌ শোযার ঘরে তাঁর বিছানায শুয়েছিলেন| রেখব ও বানা ছুরি বিদ্ধ করে তাঁকে হত্যা করল| তারা তাঁর মাথা কেটে সঙ্গে নিয়ে নিল| এরপর সারারাত তারা যর্দন উপত্যকার মধ্য দিয়ে হাঁটল|

8. তারা হিব্রোণে এলো এবং মাথাটি দায়ূদকে দিল|রেখব এবং বানা রাজা দায়ূদকে বলল, “এই যে আপনার শত্রু শৌলের পুত্র ঈশ্বোশতের মাথা| সে আপনাকে হত্যার চেষ্টা করছিল| আপনার জন্য, শৌল এবং তার পরিবারকে প্রভু আজ শাস্তি দিলেন|”

9. কিন্তু দায়ূদ রেখব এবং তার ভাই বানাকে বললেন, “এ কথা জীবিত প্রভুর মতই সত্য যে তিনি সব সমস্যা থেকে আমাকে রক্ষা করেছেন|

10. এর আগে একবার এক ব্যক্তি ভেবেছিল সে আমার কাছে সুসংবাদ আনবে| সে বলেছিল, ‘দেখুন শৌল মারা গেছে|’ সে ভেবেছিল যে আমার কাছে এই খবর আনার জন্য আমি তাকে পুরস্কার দেব| কিন্তু আমি এই লোকটিকে ধরে ফেলেছিলাম এবং তাকে সিক্লগে হত্যা করি|

11. সেই মত আমি তোমাদের হত্যা করে এই দেশ থেকে সরিয়ে দেব| কেন? কারণ একজন সত্‌ লোককে তার বাড়ীতে, তার বিছানায ঘুমন্ত অবস্থায়, তোমরা মন্দ লোকরা হত্যা করেছ|”

12. তখন দায়ূদ রেখব ও বানাকে হত্যা করার জন্য তরুণ সেনাদের আদেশ দিলেন| সেনারা রেখব ও বানার হাত পা কেটে নিল এবং হিব্রোণের একটি পুকুরের পাড়ে তাদের দেহ ঝুলিয়ে দিল| তারপর তারা ঈশ্বোশতের মাথাটি নিয়ে হিব্রোণে ঠিক সেখানেই কবর দিল যেখানে অব্নেরকে কবর দেওয়া হয়েছিল|

About ২ শমূয়েল Chapter 4

Read ২ শমূয়েল Chapter 4 online from the Holy Bible. This chapter is part of the Book of ২ শমূয়েল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ২ শমূয়েল
Chapter: 4
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ২ শমূয়েল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ২ শমূয়েল Chapter 4 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ২ শমূয়েল Chapter 4?

২ শমূয়েল Chapter 4 is part of the Book of ২ শমূয়েল in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ২ শমূয়েল Chapter 4 online for free with easy chapter navigation.

More Chapters from 2 শমূয়েল

  1. ২ শমূয়েল Chapter 9
  2. ২ শমূয়েল Chapter 15
  3. ২ শমূয়েল Chapter 23
  4. ২ শমূয়েল Chapter 12
  5. ২ শমূয়েল Chapter 8
  6. ২ শমূয়েল Chapter 7
  7. ২ শমূয়েল Chapter 5

Explore More from পুরাতন নিয়ম

  1. গীতসংহিতা Chapter 103
  2. যিহিষ্কেল Chapter 17
  3. গীতসংহিতা Chapter 90
  4. ১ বংশাবলি Chapter 19
  5. সখরিয় Chapter 7
  6. এজরা Chapter 5
  7. লেবীয়পুস্তক Chapter 4

Related Chapters & Readings

  1. আদিপুস্তক Chapter 21
  2. যোশুয়া Chapter 9
  3. গীতসংহিতা Chapter 70
  4. যিশাইয় Chapter 43
  5. আদিপুস্তক Chapter 50
  6. গীতসংহিতা Chapter 17
  7. যিশাইয় Chapter 51
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *