১ রাজাবলি Chapter 13

For English

Read ১ রাজাবলি Chapter 13 Online

Read ১ রাজাবলি Chapter 13 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ রাজাবলি in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ১ রাজাবলি and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

১ রাজাবলি 13

অধ্যায় 13

1. ্রভু যিহূদার ঈশ্বরের প্রেরিত এক জনকে বৈথেলে যাবার জন্য এবং বেদীর ওপরে পূজো করবার বিরুদ্ধে কথা বলবার জন্য ডেকে পাঠালেন| যখন সেই ভাববাদী বৈথেলে পৌঁছলেন তখন রাজা যারবিয়াম বেদীর সামনে দাঁড়িয়ে ধূপধূনো দিচ্ছিলেন|তিনি গিয়ে ঐ য়জ্ঞবেদীকে সম্বোধন করে বললেন, “দায়ূদের পরিবারে য়োশিয নামে এক বালক জন্মাবে| যাজকরা এখন য়জ্ঞবেদীতে পূজো দিচ্ছ, কিন্তু য়োশিয একদিন এই সমস্ত যাজকদের য়জ্ঞবেদীর ওপরেই হত্যা করবে| এখন যাজকরা য়ে বেদীতে ধূপধূনো জ্বালাচ্ছে সেই বেদীতেই মানুষের হাড় পুড়িয়ে য়োশিয তা ব্যবহারের অয়োগ্য করে তুলবে|”

3. এসমস্ত ঘটনা য়ে সত্যি সত্যি ঘটতে চলেছে সে বিষয়ে ঈশ্বরের লোক উপস্থিত সবাইকে প্রমাণ দিলেন| তিনি বললেন, “আমি যা বললাম তা য়ে সত্যি সত্যি ঘটবে সে কথা প্রমাণের জন্য প্রভু আমাকে বলেছেন, ‘এই বেদী ভেঙ্গে দু টুকরো হয়ে সমস্ত ছাই মাটিতে ছড়িয়ে পড়বে|”‘

4. রাজা যারবিয়াম ঈশ্বরের লোকের কাছ থেকে বৈথেলের বেদীর কথা শুনে বেদী থেকে হাত সরিয়ে নিয়ে সেই লোককে দেখিয়ে বলল, “ওকে গ্রেপ্তার করো|” কিন্তু একথা বলার সঙ্গে সঙ্গেই তার হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, সে আর হাত নাড়াতে পারল না|

5. একই সঙ্গে বেদীটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে সমস্ত ছাই মাটিতে ছড়িয়ে পড়ল| এর থেকেই ঈশ্বরের লোকরা কথার সত্যতা প্রমাণ হল|

6. তখন রাজা যারবিয়াম ঈশ্বরের লোককে বলল, “দয়া করে আপনার প্রভুর ঈশ্বরের কাছে আমার এই হাতটি আবার ঠিক করে দেবার জন্য প্রার্থনা করুন|”লোকটি তখন প্রভুর কাছে সেই প্রার্থনা করায রাজার হাত ঠিক হয়ে গেল|

7. তখন রাজা ঈশ্বর প্রেরিত সেই লোকটিকে বলল, “অনুগ্রহ করে আপনি আমার সঙ্গে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করবেন চলুন| আমি আপনাকে একটি উপহার দিতে চাই|”

8. কিন্তু সেই লোকটি রাজাকে বলল, “তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিলেও আমি তোমার সঙ্গে যাবো না বা এখানে কোন পানাহার করব না|

9. প্রভু আমাকে এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছেন| প্রভু আমাকে আরো নির্দেশ দিয়েছেন য়ে, য়ে রাস্তা দিয়ে আমি এখানে এসেছি, সেই রাস্তা দিয়ে য়েন না ফিরি|”

10. একথা বলে তিনি বৈথেলে আসার সময় য়ে রাস্তা দিয়ে এসেছিলেন, সেটাতে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ফিরে গেলেন|

11. বৈথেল শহরে সে সময় একজন বৃদ্ধ ভাববাদী বাস করতেন| তাঁর ছেলেরা এসে তাঁকে বৈথেলের এই ঈশ্বর প্রেরিত ব্যক্তির কার্য়কলাপের কথা জানালো|

12. সেই বৃদ্ধ ভাববাদী সব শুনে জিজ্ঞেস করলেন, “তিনি কোন্ রাস্তা দিয়ে ফিরে গেলেন?” ছেলেরা তখন যিহূদা থেকে আসা সেই ভাববাদী য়ে পথে ফিরে গিয়েছেন পিতাকে দেখালো|

13. বৃদ্ধ ভাববাদী তাঁর পুত্রদের তাঁর গাধায লাগাম লাগিয়ে দিতে বললেন এবং সেই গাধায চড়ে বেরিয়ে পড়লেন|

14. বৃদ্ধ ভাববাদী ঈশ্বর প্রেরিত লোকটিকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখলেন একটা মস্ত বড় গাছের তলায় একজন বসে আছেন| তিনি প্রশ্ন করলেন, “আপনি কি ঈশ্বরের লোক যিনি যিহূদা থেকে এসেছেন?”ভাববাদী উত্তর দিলেন, “হ্যাঁ|”

15. তখন বৃদ্ধ ভাববাদী বললেন, “দয়া করে আমার সঙ্গে বাড়িতে চলুন, কিছু মুখে দেবেন|”

16. কিন্তু ঈশ্বরের লোকটি এতে রাজি হলেন না| তিনি বললেন, “আমি আপনার সঙ্গে বাড়িতে য়েতে বা এখানে কোনো পানাহার করতে পারব না|

17. কারণ প্রভু আমায় নিষেধ করেছেন এবং বলেছেন, ‘তুমি য়ে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ফিরবে না|”‘

18. তখন বৃদ্ধ ভাববাদী বললেন, “আমিও আপনারই মতো এক জন ভাববাদী|” উপরন্তু তিনি বানিয়ে বললেন, “প্রভুর কাছ থেকে দূত এসে আমায় আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে আপনার পানাহারের ব্যবস্থা করতে বলেছেন|”

19. তখন ঈশ্বর প্রেরিত সেই লোকটি বৃদ্ধ ভাববাদীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে পানাহার করলেন|

20. যখন তাঁরা টেবিলে বসে খাওয়া-দাওয়া করছেন তখন প্রভু বৃদ্ধ ভাববাদীর সামনে আবির্ভূত হলেন|

21. বৃদ্ধ ভাববাদী যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে বললেন, “প্রভু বললেন আপনি প্রভুর নির্দেশ অমান্য করেছেন|”

22. আপনাকে প্রভু এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছিলেন, কিন্তু আপনি সেই নির্দেশ লঙঘন করে এখানে পানাহার করলেন| শাস্তিস্বরূপ আপনার মৃত্যুর পর আপনার দেহ আপনার বংশের সমাধিস্থলে সমাধিস্থ হতে পারবে না|”

23. ইতিমধ্যে ঈশ্বরের লোকটির পানাহার শেষ হলে বৃদ্ধ ভাববাদী তাঁর জন্য গাধায লাগাম ও জিন চড়িয়ে দিলেন এবং সেই ব্যক্তি রওনা হল|

24. পথে এক সিংহের আক্রমণে ঈশ্বর প্রেরিত ব্যক্তির মৃত্যু হল|

25. কিছু পথচারী যাবার সময়ে পথে পড়ে থাকা সেই মৃতদেহটি আর তার পাশে দাঁড়িয়ে থাকা গাধা ও সিংহটাকে দেখতে পেল| তারা ফিরে এসে শহরে বৃদ্ধ ভাববাদীকে এই খবর দিল|

26. যদিও বৃদ্ধ ভাববাদীর পাল্লায় পড়েই ঈশ্বরের পাঠানো এই ব্যক্তি ফিরে এসে খাওয়া-দাওয়া করেছিলেন, বৃদ্ধ ভাববাদী তারা যা বলল সব শুনলেন এবং বললেন, “প্রভুর আদেশ অমান্য করায প্রভু সিংহ পাঠিয়ে তাঁর পাঠানো ব্যক্তির জীবন নিলেন| প্রভু বলেছিলেন য়ে তিনি এরকম করবেন|”

27. এই বলে তিনি তাঁর পুত্রদের গাধায জিন চাপাতে বলে

28. গাধা নিয়ে বেরিয়ে সেই মৃতদেহের কাছ পৌঁছে দেখতে পেলেন য়ে গাধা আর সিংহ দুটোই সেখানে দাঁড়িয়ে আছে| সিংহটা সেই দেহে মুখ দেয় নি, এমনকি গাধাটাকেও কিছু করে নি|

29. বৃদ্ধ ভাববাদী শোকপ্রকাশ করবার জন্য ও কবর দেবার জন্য গাধায চাপিয়ে মৃতদেহটাকে শহরে নিয়ে চললেন|

30. তিনি সেই ব্যক্তিকে তাঁর নিজের পরিবারের সমাধিস্থলে কবর দিলেন| তারপর তিনি কাঁদতে কাঁদতে বললেন, “ভাই আমার, তোমার জন্য আমি দু:খিত|” তিনি কবর দেওয়ার পর তাঁর পুত্রদের নির্দেশ দিলেন, “আমি মরলে আমাকেও এই কবরে ওঁর পাশে কবর দিস| আমার হাড় ক’খানাকে ওঁর পাশেই রাখিস|

32. প্রভু ওঁর মুখ দিয়ে য়ে কথা বলিযেছেন তা একদিন সত্যিই ঘটবে| বৈথেলের বেদী ও শমরিয়ায অন্যান্য উচ্চস্থানে পূজা করার বিরুদ্ধে কথা বলার জন্য প্রভু ওঁকে ব্যবহার করেছেন|”

33. রাজা যারবিয়ামের কোনোই পরিবর্তন হল না| সে আগের মতোই পাপাচরণ করে য়েতে লাগল| বিভিন্ন পরিবারগোষ্ঠী থেকে যাজক বেছে নিয়ে তাদের দিয়ে উচ্চস্থানে সেবা করাতে লাগল| য়ে কেউ ইচ্ছা হলেই যাজক হয়ে য়েতে পারত|

34. এই পাপের ফলেই তার সাম্রাজ্যের পতন হয় এবং তা ধ্বংসস্তূপে পরিণত হয়|

About ১ রাজাবলি Chapter 13

Read ১ রাজাবলি Chapter 13 online from the Holy Bible. This chapter is part of the Book of ১ রাজাবলি in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ১ রাজাবলি
Chapter: 13
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ১ রাজাবলি. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ১ রাজাবলি Chapter 13 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ১ রাজাবলি Chapter 13?

১ রাজাবলি Chapter 13 is part of the Book of ১ রাজাবলি in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ১ রাজাবলি Chapter 13 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *