Read সখরিয় Chapter 13 Online
Read সখরিয় Chapter 13 online from the Holy Bible. This chapter is part of the Book of সখরিয় in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of সখরিয় and the Holy Bible online.
Choose a Chapter
সখরিয় 13
অধ্যায় 13
1. সেইদিন দায়ূদ পরিবারের সদস্যদের জন্য ও জেরুশালেমে বসবাসকারী অন্যান্য লোকেদের জন্য এক নতুন ঝর্ণা খোলা হবে| এই ঝর্ণাটি হবে পাপ ও অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের নিমিত্ত|
2. সর্বশক্তিমান প্রভু বলেছেন, “সেইসময় আমি পৃথিবী থেকে মূর্ত্তিসমূহের নাম কেটে দেব| ভ্রান্ত ভাব্বাদীদের আর অশুদ্ধ আত্মাদের সরিয়ে দেব| লোকেরা এমনকি তাদের নামও মনে করবে না| এবং আমি ভ্রান্ত ভাব্বাদী ও অশুচি আত্মাদের পৃথিবী থেকে দূর করব|
3. যদি কেউ ভাব্বাণী অব্যাহত রাখে, তবে তাকে শাস্তি পেতে হবে| এমনকি তার পিতামাতাও তাকে বলবে, ‘প্রভুর নামে তুমিও মিথ্যা কথা বলছ|’ সে ভাব্বাণী করছে বলে তার মাতা পিতাই তাকে বিদ্ধ করে হত্যা করবে|
4. সেই সময়, ভাব্বাদীরা তাদের দর্শন ও ভাব্বাণী সম্বন্ধে লজ্জিত হবে| তারা নিজেদের ভাব্বাদী বলে সনাক্ত করবার জন্য ভাব্বাদীদের নিমিত্ত মোটা পোষাক পরবে না| তারা লোককে ঠকাবার জন্য ঐ পোষাকগুলো পরবে না|
5. তারা বলবে, ‘আমি একজন ভাব্বাদী নই| আমি একজন কৃষক, এবং ছোট বেলা থেকেই আমি মাঠে কৃষি কাজ করেছি|’
6. কিন্তু অন্য লোকেরা বলবে, ‘কিন্তু তোমার হাতের ঐ আঘাতগুলি কিসের?’ সে তখন বলবে, ‘আমি আমার বন্ধুর বাড়ী মার খেয়েছিলাম|”‘
7. সর্বশক্তিমান প্রভু বলেছেন, “আমার তরবারি মেষপালকদের আঘাত করুক! সেটা আমার বন্ধুকে আঘাত করুক! মেষপালকদের আঘাত কর এবং মেষেরা পলায়ন করবে| এবং আমি সেই ক্ষুদ্রগণকে শাস্তি দেব|
8. দেশের দুই-তৃতীয়াংশ লোক আঘাতে মারা যাবে কিন্তু এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকবে|
9. তখন আমি ঐ অবশিষ্ট এক তৃতীয়াংশ লোকেদের পরীক্ষা করব| আমি তাদের বিভিন্ন সংকটে ফেলব| সেগুলো হবে তাদের অগ্নিপরীক্ষার মত ঠিক য়েমন লোকেরা আগুন ব্যবহার করে রূপোকে খাঁটি করতে অথবা সোনা খাঁটি কিনা তা পরীক্ষা করতে| তখন তারা আমার নামে ডাকবে আর আমি তাদের ডাকে সাড়া দেব| আমি বলব, ‘তোমরা আমার লোক|’ আর তারা বলবে, ‘প্রভু আমাদের ঈশ্বর|”‘
About সখরিয় Chapter 13
Read সখরিয় Chapter 13 online from the Holy Bible. This chapter is part of the Book of সখরিয় in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: সখরিয়
Chapter: 13
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading সখরিয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading সখরিয় Chapter 13 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is সখরিয় Chapter 13?
সখরিয় Chapter 13 is part of the Book of সখরিয় in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete সখরিয় Chapter 13 online for free with easy chapter navigation.