ইফিষীয় Chapter 6

For English

Read ইফিষীয় Chapter 6 Online

Read ইফিষীয় Chapter 6 online from the Holy Bible. This chapter is part of the Book of ইফিষীয় in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ইফিষীয় and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

ইফিষীয় 6

অধ্যায় 6

1. ছেলেমেয়েরা, প্রভু য়েভাবে চান সেইভাবে তোমাদের বাবা মাকে মেনে চলো; তোমাদের উচিত তাদের বাধ্য হওয়া৷

2. আজ্ঞায় আছে, ‘তোমাদের মা-বাবাকে সম্মান করো৷’এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা৷

3. সেই প্রতিশ্রুতি হচ্ছে: ‘তাহলে সবদিক দিয়ে তোমার মঙ্গল হবে ও তুমি র্ময়্তে দীর্ঘাযু হবে৷’

4. তোমরা যাঁরা সন্তানের বাবা, আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের সন্তানদের ক্রুদ্ধ করো না, বরং প্রভু য়েমন চান সেইরূপ শাসন করে ও শিক্ষা দিয়ে তাদের মানুষ করে তোল৷

5. ক্রীতদাসরা, তোমরা তোমাদের এই জগতের মনিবদের ভয় ও শ্রদ্ধার সঙ্গে মান্য করো৷ তোমরা য়েমন খ্রীষ্টের বাধ্য তেমনি আন্তরিকভাবে ও সত্য হৃদয়ে তাদেরও বাধ্য হও৷

6. মানুষের অনুমোদনের জন্য কেবল তাদের চোখের সামনে য়ে তাদের সেবা করবে তা নয়, বরং খ্রীষ্টের ক্রীতদাসের মতো কাজ করো য়ে ক্রীতদাসরা ঈশ্বরের ইচ্ছা আন্তরিকভাবে পালন করছে৷

7. ক্রীতদাস হিসেবে সমস্ত অন্তর দিয়ে এমনভাবে কাজ কর য়েন তুমি মানুষকে নয়, ঈশ্বরকে সেবা করছ৷

8. মনে রেখো, তুমি ক্রীতদাস বা স্বাধীন যাই হও না কেন, তোমার সমস্তভাল কাজের জন্য প্রভু তোমায় পুরষ্কার দেবেন৷

9. ক্রীতদাসের মনিবরা, তোমাদের বলি, তোমাদের দাসদের সঙ্গে ভাল ব্যবহার করো৷ তাদের কড়া কথা বলো না৷ মনে রেখো, তাদের ও তোমাদের প্রভু স্বর্গে আছেন; আর সেই প্রভু সকলকেই সমানভাবে বিচার করেন৷

10. চিঠি শেষ করার আগে তোমাদের এই কথাই বলি, তোমরা প্রভুতে বলবান হও, তাঁরই মহাশক্তিতে শক্তিমান হও৷

11. তোমরা ঈশ্বরের দেওয়া সমগ্র যুদ্ধসাজ পরে নাও, য়েন দিয়াবলের সমস্ত কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পার৷

12. রক্তমাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়৷ শাসকগণ, কর্তৃত্ত্বের অধিকারীসকল, এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম৷

13. এইজন্যই ঈশ্বরের প্রতিটি যুদ্ধসাজ তোমাদের পরে নেওয়া দরকার, তাহলে শয়তানের আক্রমণের সামনে তোমরা স্থির হয়ে দাঁড়াতে পারবে, এবং যুদ্ধের শেষেও তোমরা দাঁড়িয়ে থাকবে৷

14. সুতরাং শক্ত হয়ে দাঁড়াও, কোমর বেঁধে নাও; আর ন্যায়পরায়ণতার ঢালও নাও৷

15. দৃঢ়ভাবে দাঁড়াতে সুসমাচারের শান্তির পাদুকা তোমাদের পায়ে পরে নাও৷

16. এর দ্বারা তোমরা সেই মন্দ শক্তির সমস্ত রকমের অগ্নিবাণ নিভিয়ে দিতে পারবে;

17. আর পরিত্রাণরূপ শিরস্ত্রাণ ও পবিত্র আত্মার তলোয়ার, অর্থাত্ ঈশ্বরের শিক্ষা সঙ্গে নিও৷

18. সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷ সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রযোজন সে সবই জানাও৷ এর জন্য সব সময় সজাগ থেকো, কখনও হাল ছেড়ে দিও না৷ ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা কর৷

19. আমার জন্য প্রার্থনা কর, য়েন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা য়োগান; আর আমি সাহসের সঙ্গে সুসমাচারের গোপন সত্য বলতে পারি৷

20. সেই সুসমাচারের পক্ষে আমি কথা বলে চলেছি৷ এই কারাগারের মধ্যেও আমি সেই কাজ করে যাচ্ছি৷ প্রার্থনা কর, য়েমন উচিত আমি য়েন তেমনি নির্ভীকভাবে এই সুসমাচার প্রচার করে যাই৷

21. আমাদের প্রিয় ভাই তুখিক, যিনি প্রভুর কাজে একজন বিশ্বস্ত সেবক, তিনিই তোমাদের বলবেন, আমি কেমন আছি এবং কি করছি৷

22. তাঁকে আমি তোমাদের কাছে এই জন্য পাঠালাম য়েন তোমরা আমাদের সব খবর জানতে পার ও তা জেনে উত্‌সাহ পাও৷

23. ভাইরা, পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের কাছ থেকে বিশ্বাস সহ ভালবাসা ও শান্তি তোমাদের সহবর্তী হোক্৷

24. যাঁরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে অশেষ ভালবাসায় ভালবাসে, ঈশ্বরের অনুগ্রহ তাদের সকলের সঙ্গে থাকুক৷ .

About ইফিষীয় Chapter 6

Read ইফিষীয় Chapter 6 online from the Holy Bible. This chapter is part of the Book of ইফিষীয় in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ইফিষীয়
Chapter: 6
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ইফিষীয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ইফিষীয় Chapter 6 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ইফিষীয় Chapter 6?

ইফিষীয় Chapter 6 is part of the Book of ইফিষীয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ইফিষীয় Chapter 6 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *