Read আমোস Chapter 2 Online
Read আমোস Chapter 2 online from the Holy Bible. This chapter is part of the Book of আমোস in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of আমোস and the Holy Bible online.
Choose a Chapter
আমোস 2
অধ্যায় 2
1. প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই মোযাবের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ মোয়াব ইদোমের রাজার হাড়গুলোকে পুড়িয়ে চুন করে দিয়েছিল|
2. সে জন্য আমি মোযাবে আগুন জ্বালাব এবং সেই আগুন করিযোতের উঁচু মিনার ধ্বংস করবে| সেখানে ভয়ঙ্কর চিত্কার এবং শিঙার শব্দ শোনা যাবে এবং মোয়াব মারা যাবে|
3. সে জন্য আমি মোযাবের রাজাদের শেষ করে দেব এবং মোযাবের সব নেতাদেরও খুন করব|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
4. প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই যিহূদাকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্যে শাস্তি দেব| কেন? কারণ তারা প্রভুর আদেশ মান্য করতে অস্বীকার করেছিল| তারা তাঁর আদেশ পালন করেনি| তাদের পূর্বপুরুষরা মিথ্যা বিশ্বাস করেছিল| এবং ওই একই মিথ্যার জন্য যিহূদাবাসীরা ঈশ্বরকে অনুসরণ করা ছেড়েছিল|
5. তাই আমি যিহূদাতে আগুন লাগাব এবং সেই আগুন জেরুশালেমের উঁচু মিনারগুলো ধ্বংস করবে|”
6. প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই ইস্রায়েলকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা সামান্য রূপোর জন্য ভালো এবং নির্দোষ লোকদের বিয়ে করেছিল| এক জোড়া জুতোর বদলে তারা গরীব লোকদের বিয়ে করেছিল|
7. তারা ওই গরীব লোকদের মাটির ওপর উপুড় করে ফেলে দিয়ে তার ওপর দিয়ে হেঁটে গিয়েছিল| তারা সাধারণ লোকদের কষ্টের কথা শোনাও বন্ধ করেছিল| একই স্ত্রীলোকের সঙ্গে পিতা ও পুত্রের য়ৌন সম্পর্ক ছিল| তারা আমার পবিত্র নাম ধ্বংস করেছিল|
8. তারা গরীব লোকদের কাছ থেকে জামাকাপড় নিচ্ছে এবং তারা বেদীতে পূজা করার সময় ওই কাপড়-চোপড়ের ওপরেই বসছে| তারা গরীব লোকদের টাকা ধার দিয়েছে| এবং সঙ্গে সঙ্গে তাদের কাপড়-চোপড়গুলো বন্ধক হিসাবে নিয়ে নিয়েছে| তারা সাধারণ লোকদের জরিমানা দিতে বাধ্য করেছিল| এবং সেই টাকা দিয়ে তাদের দেবতাদের মন্দিরে বসে নিজেরা পান করার জন্য দ্রাক্ষারস কিনেছিল|
9. “কিন্তু আমিই তাদের সামনে ইমোরীয়দের ধ্বংস করেছিলাম| ইমোরীযরা এরস গাছের মতোই দীর্ঘদেহী ছিল| তারা ওক গাছের মতোই শক্তিশালী ছিল| কিন্তু আমি তাদের ওপরকার ফল এবং নিচেকার শিকড়গুলো নষ্ট করে দিয়েছিলাম|
10. “আমিই সেই ঈশ্বর যিনি তোমাদের মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম| 40 বছর ধরে আমি তোমাদের মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম| ইমোরীয়দের দেশ অধিকার করতে আমি তোমাদের সাহায্য করেছিলাম|
11. আমি তোমাদের ছেলেদের কয়েক জনকে ভাব্বাদী বানিয়েছিলাম| আমি তোমাদের কিছু তরুণদের নাসরীয় করেছি| ইস্রায়েলের লোকরা, শোনো, সত্যি কথাটা হচ্ছে এই|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
12. “কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পানে আসক্ত করেছিলে| তোমরাই ভাব্বাদীদের ভাব্বাণী করতে বিরত করেছিলে|
13. তোমরা য়েন আমার কাছে ভারী বোঝার মতো| অতিরিক্ত খড় বোঝাই মালবাহী গাড়ির মতোই আমি ভারের চাপে নীচু হয়ে গিয়েছি|
14. কোন মানুষই পালাতে পারবে না- ক্ষিপ্রতম দৌড়বীরও না| শক্তিশালী লোকরা আর শক্তিশালী থাকবে না| সৈন্যরা তাদের নিজেদের রক্ষা করতে সমর্থ হবে না|
15. তীর-ধনুকধারী মানুষও রক্ষা পাবে না| দ্রুততম মানুষেরাও পালাতে পারবে না| ঘোড়ায় চড়া মানুষও পালিয়ে বাঁচতে পারবে না|
16. সেই সময়, খুব সাহসী সৈন্যরা পর্য়ন্ত পালিয়ে যাবে| এমনকি তারা জামা-কাপড় পর্য়ন্ত পরতে সময় পাবে না|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
About আমোস Chapter 2
Read আমোস Chapter 2 online from the Holy Bible. This chapter is part of the Book of আমোস in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: আমোস
Chapter: 2
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading আমোস. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading আমোস Chapter 2 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is আমোস Chapter 2?
আমোস Chapter 2 is part of the Book of আমোস in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete আমোস Chapter 2 online for free with easy chapter navigation.