ফিলিপ্পীয় Chapter 3

For English

Read ফিলিপ্পীয় Chapter 3 Online

Read ফিলিপ্পীয় Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ফিলিপ্পীয় in the New Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ফিলিপ্পীয় and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

ফিলিপ্পীয় 3

অধ্যায় 3

1. আমার ভাই ও বোনেরা, তোমরা প্রভুতে আনন্দ কর৷ এই একই কথা আবার লিখতে আমার কোন কষ্ট হচ্ছে না; আর এটি তোমাদের নিরাপত্তার জন্য৷

2. ‘কুকুরদের’ থেকে সাবধান! যাঁরা মন্দ কাজ করে ও যাঁরা দেহকে ছিন্নভিন্ন করতে চায় তাদের থেকে সাবধান!

3. কারণ আমরাই তো প্রকৃত সুন্নত হওয়া লোক; আমরা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, আর খ্রীষ্ট যীশুতে গর্ব বোধ করি৷ আমরা নিজেদের ওপর বা বাহ্যিক কোন কিছু করার ওপর আস্থা রাখি না৷

4. যদিও আমি নিজের ওপর আস্থা রাখতে পারতাম, তবুও আমি তা করি না৷ যদি কোন লোকের মনে হয় য়ে সে নিজের ওপর আস্থা রাখতে পারে তবে তার জানা ভাল য়ে নিজের ওপর আস্থা রাখার জন্য আরো বড় কারণ আমার আছে৷

5. জন্মের পর যখন আমার বয়স আট দিন তখন আমার সুন্নত হয়েছে; আমি ইস্রায়েলীয়, বিন্যামীন গোষ্ঠীর লোক৷ আমি একজন ইব্রীয়, আমার বাবা-মা ইব্রীয়৷ মোশির বিধি-ব্যবস্থা পালনে গোঁড়া হওয়ায় আমি ফরীশী হয়েছিলাম৷

6. আমার নিজের ইহুদী ধর্মের বিষয়ে আমি এতই উত্‌সাহী ছিলাম য়ে আমি খ্রীষ্ট মণ্ডলীর প্রতি নির্য়াতন করতাম৷ আমি এমন নিখুঁতভাবে মোশির বিধি-ব্যবস্থা পালন করতাম য়ে তার মধ্যে কোন ত্রুটি ছিল না৷

7. এক সময়ে ঐসব বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল; কিন্তু আমি খ্রীষ্টকে পেয়েছি, তাই ঐসব বিষয়ের মূল্য আর আমার কাছে রইল না৷

8. কেবল ঐসব বিষয় নয়, বরং সমস্ত কিছুই আমার প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগন্য বলে মনে করলাম৷ তাঁর জন্য আমি সবই বর্জন করেছি৷ এখন আমি ঐ সবকিছু আবর্জনার মতোই মনে করি, আর খ্রীষ্টকে আরো বেশী করে পেতে এ আমায় সাহায্য করে,

9. এবং তাঁর সঙ্গে সংযুক্ত রাখে৷ খ্রীষ্টেতে আমি ধার্মিক প্রতিপন্ন হয়েছি৷ এই ধার্মিক প্রতিপন্ন হওয়া আমার বিধি-ব্যবস্থা পালনের মধ্য দিয়ে আসে নি৷ ঈশ্বরের কাছ থেকে দানরূপে এ আমি পেয়েছি৷ খ্রীষ্টে আমার সে বিশ্বাস আছে, এই বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর আমাকে ধার্মিক প্রতিপন্ন করেন৷

10. আমি চাই খ্রীষ্টকে ও মৃতদের মধ্য থেকে তাঁর পুনরুত্থানের শক্তিকে জানতে৷ আমি খ্রীষ্টের দুঃখভোগের সহভাগীতা লাভ করতে চাই৷ এইভাবে য়েন তাঁর মৃত্যুতে তাঁর সমরূপ হই৷

11. আমি যদি এসবের সহভাগী হই, তবে আমি প্রত্যাশা করতে পারি য়ে আমিও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারব৷

12. একথা বলছি না য়ে আমি লক্ষ্যে পৌঁছে গেছি বা পূর্ণতা পেয়েছি৷ আমি সেই লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করছি এবং য়ে উদ্দেশ্যে খ্রীষ্ট আমাকে ধরেছিলেন তাঁর সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই৷

13. ভাই ও বোনেরা, আমি জানি য়ে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারি নি৷

14. কিন্তু একটি বিষয়ে আমি চেষ্টা করে চলেছি; অতীতের সবকিছু ভুলে সামনের লক্ষ্যে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করছি যাতে পুরস্কার লাভ করি৷ উর্ধস্থ জীবনের জন্য খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের আহ্বানস্বরূপ এই পুরস্কারের প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে৷

15. আমরা যাঁরা আত্মিকভাবে পরিপক্ক, আমাদের উচিত এইভাবে চিন্তা করা; আর যদি কোন বিষয়ে তোমাদের অন্যরকম মনোভাব থাকে তবে ঈশ্বর সে বিষয়ে তোমাদের কাছে পরিষ্কার করে দেবেন৷

16. এস আমরা ইতিমধ্যে য়ে সত্যে পৌঁছেছি, সেই সত্য অনুসরণ করি৷

17. ভাই ও বোনেরা, তোমরা আমার মতো জীবনযাপন করো৷ তোমাদের য়েমন দেখানো হয়েছে সেইভাবে যাঁরা চলে, তাদের অনুকরণ করো৷

18. অনেকে আছে যাঁরা খ্রীষ্টের ক্রুশের শত্রুর মত আচরণ করে৷ আগে বহুবার আমি তাদের কথা তোমাদের বলেছি, এখন চোখের জল ফেলতে ফেলতে আমি তাদের কথা আবার তোমাদের বলছি৷

19. য়েভাবে তারা চলছে তার পরিণাম বিনাশ৷ তারা ঈশ্বরের সেবা করে না, কেবল নিজেদের তুষ্টির জন্যই বাঁচে৷ তারা লজ্জাকর কাজ করে আর তাই নিয়ে তারা গর্ব বোধ করে৷ তারা কেবল পার্থিব বিষয়েই ভাবে৷

20. আমাদের যথার্থ রাজ্য স্বর্গে৷ সেই স্বর্গ থেকে আমাদের ত্রাণকর্তার আগমণের জন্য আমরা অপেক্ষা করছি৷ আমাদের ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রীষ্ট৷

21. তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তাঁর নিজের মহিমান্বিত দেহের সমরূপ করবেন৷ খ্রীষ্ট তাঁর নিজ পরাক্রমে এই কাজ করতে পারেন এবং তাঁর সেই পরাক্রমে খ্রীষ্ট সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্ত্ব করতে সমর্থ৷

About ফিলিপ্পীয় Chapter 3

Read ফিলিপ্পীয় Chapter 3 online from the Holy Bible. This chapter is part of the Book of ফিলিপ্পীয় in the New Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ফিলিপ্পীয়
Chapter: 3
Testament: New Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ফিলিপ্পীয়. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ফিলিপ্পীয় Chapter 3 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ফিলিপ্পীয় Chapter 3?

ফিলিপ্পীয় Chapter 3 is part of the Book of ফিলিপ্পীয় in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ফিলিপ্পীয় Chapter 3 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *