যিহিষ্কেল Chapter 48

For English

Read যিহিষ্কেল Chapter 48 Online

Read যিহিষ্কেল Chapter 48 online from the Holy Bible. This chapter is part of the Book of যিহিষ্কেল in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of যিহিষ্কেল and the Holy Bible online.

Choose a Chapter

A+ A A-

যিহিষ্কেল 48

অধ্যায় 48

1. “উত্তর দিকের সীমা পূর্বদিকে ভূমধ্যসাগর হতে হিত্‌লোন ও হমাতের পথে এবং শেষে হত্‌সর ঐনন পর্য়ন্ত গেছে| এটা দম্মেশক ও হমাতের মধ্যবর্তী সীমাতে| এই দলের পরিবারগোষ্ঠীর জমি এই সীমার পূর্ব থেকে পশ্চিম পর্য়ন্ত যাবে| উত্তর থেকে দক্ষিণে এখানকার পরিবারগোষ্ঠীরা হল: দান, আশের, নপ্তালি, মনঃশি, ইফ্রযিম, রূবেণ ও যিহূদা|

8. “জমির পরবর্তী অংশ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার জন্য রয়েছে| এই জমি যিহূদার দক্ষিণে অবস্থিত| এর ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণে লম্বায় 25,000 হাত এবং পূর্ব থেকে পশ্চিমে এর চওড়া ততটাই যতটা জমি অন্য পরিবারগোষ্ঠীর অধিকারে| এই জমির মধ্যভাগে মন্দিরটি রয়েছে|

9. তোমরা এই জমি প্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে| এর মাপ লম্বায় 25,000 হাত এবং চওড়ায় 20,000 হাত|

10. জমির এই বিশেষ অংশ যাজক গন ও লেবীয়দের মধ্যে বণ্ট্ন করে দেওয়া হবে|“যাজকরা এই জমির এক অংশ পাবে| সেই জমি উত্তরে লম্বায় হবে 25,000 হাত, চওড়ায় পশ্চিমে 10,000 হাত, পূর্বদিকে চওড়ায় 10,000 হাত এবং দক্ষিণে লম্বায় 25,000 হাত| এই জমির মধ্যেই প্রভুর মন্দিরটি হবে|

11. এই জমি সাদোকের উত্তরপুরুষদের জন্য| এই লোকরা আমার পবিত্র যাজক হিসাবে মনোনীত কারণ তারা যেসময় ইস্রায়েলীয়রা আমায় পরিত্যাগ করে, সে সময়েও তারা আমায় সেবায রত ছিল| লেবী পরিবারগোষ্ঠীর লোকদের মত সাদোকের পরিবার আমায় পরিত্যাগ করে যায়নি|

12. জমির পবিত্র অংশের এই ভাগ বিশেষভাবে এই যাজকদের জন্য| এ জমির অবস্থান লেবীদের জমির পাশেই|

13. “যাজকদের পরেই লেবীদের জন্য জমির যে ভাগ থাকবে তা লম্বায় 25,000 হাত এবং চওড়ায় 10,000 হাত| তারা মাপে সবটাই পাবে- অর্থাত্‌ দৈর্য়্ঘে 25,000 হাত ও প্রস্থে 20,000 হাত|

14. লেবীয়রা এই জমির কোন অংশ বিক্রি বা তা নিয়ে ব্যবসা করবে না| এই জমি তারা বিক্রি করতে পারবে না এবং দেশের এই অংশকে টুকরো করতে পারবে না| কারণ এই জমি প্রভুর- এটার বিশেষ মূল্য রয়েছে, তা দেশের উত্তর অংশে অবস্থিত|

15. “যাজক ও লেবীয়দের দেবার পর 25,000 হাত দৈর্য়্ঘের ও 5,000 হাত প্রস্থেথর মাপের জমি অবশিষ্ট থাকবে| এই জমি শহরের জন্য বা পশুদের তৃণভূমি বা ঘরবাড়ি বানানোর জন্য থাকবে| সাধারণ লোকে এই জমি ব্যবহার করতে পারে| শহরটা এর মাঝখানে হবে|

16. শহরের মাপগুলি এই: উত্তরদিকে তা হবে 4,500 হাত, দক্ষিণে 4,500 হাত, পূর্বে 4,500 হাত এবং পশ্চিমে 4,500 হাত|

17. শহরে তৃণভূমি থাকবে আর তা হবেউত্তরে ও দক্ষিণে 250 হাত, পূর্ব ও পশ্চিমে 250 হাত|

18. পবিত্র স্থানের ধারে পূর্বে ও পশ্চিমে 10,000 হাত করে যে জায়গা পড়ে থাকবে তা শহরের কর্মীদের জন্য খাদ্যের য়োগান দেবে|

19. শহরের কর্মীরা এই জমি চাষ করবে| কর্মীরা ইস্রায়েলের যে কোন পরিবারগোষ্ঠীরই হতে পারে|

20. “জমির এই বিশেষ অংশ হবে একটি বর্গক্ষেত্র যেটি লম্বায় ও চওড়ায় 25,000 হাত হবে| পবিত্র অংশটি এবং শহরের অন্য অংশটি এই জমির অন্তর্ভূক্ত হবে|

21. “সেই বিশেষ জমির কিছু অংশ শহরের শাসকের জন্য থাকবে| জমির বিশেষ অংশটি বর্গক্ষেত্র লম্বায় ও চওড়ায় 25,000 হাত| জমির কিছু অংশ যাজকদের, কিছুটা লেবীয়দের এবং কিছুটা মন্দিরের জন্য| এই জমির মধ্যে মন্দির থাকবে| জমির বাকিটা দেশের শাসকের| বিন্যামীন ও যিহূদার জমির মধ্যে যে জায়গা তা শাসক পাবে|

23. “এই পূর্ব্বোল্লিখ জাতিগুলি মতই অবশিষ্ট জাতিরা সেই একই পূর্ব ও পশ্চিমের সীমা পাবে| উত্তর থেকে দক্ষিণে এই পরিবারগোষ্ঠীগুলি হল: বিন্যামীন, শিমিয়োন, ইষাখর, সবূলূন ও গাদ|

28. “গাদের জমির দক্ষিণ সীমা তামোর থেকে মরীবা কাদেশের জলাশয় এবং তারপর মিশরের স্রোত থেকে ভূমধ্যসাগর পর্য়ন্ত যাবে|

29. এবং এই জমিই তুমি ইস্রায়েল পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দেবে| সেটাই প্রত্যেক দল পাবে|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন|

30. “শহরের এই ফটকগুলির নাম ইস্রায়েল পরিবারগোষ্ঠীর নামানুসারে রাখা হবে| শহরের ফটকগুলি হবে এখানে বর্নিত ফটকগুলির মতই|“শহর উত্তর দিকে লম্বায় হবে 4,500 হাত

31. ফটকের সংখ্যা হবে তিনটি: রূবেণের ফটক, যিহূদার ফটক ও লেবীর ফটক|

32. “শহরের পূর্ব দিক লম্বায় হবে 4,500 হাত| সেখানকার তিনটি দ্বারের নাম হবে যোষেফের দ্বার, বিন্যামীনের দ্বার এবং দানের দ্বার|

33. শহরের দক্ষিণ দিক লম্বায় হবে 4,500 হাত এবং তার তিনটি দরজার নাম হবে: শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার এবং সবূলূনের দ্বার|

34. “শহরের পশ্চিম দিক লম্বায় হবে 4,500 হাত|সেখানেও তিনটি দ্বার থাকবে| তাদের নাম হবে: গাদের দ্বার, আশেরের দ্বার ও নপ্তালির দ্বার|

35. “শহরের চারধারে দূরত্ব হবে 18,000 হাত আর এখন থেকে শহরের নাম হবে: ‘প্রভু তত্র’|”

About যিহিষ্কেল Chapter 48

Read যিহিষ্কেল Chapter 48 online from the Holy Bible. This chapter is part of the Book of যিহিষ্কেল in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: যিহিষ্কেল
Chapter: 48
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading যিহিষ্কেল. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading যিহিষ্কেল Chapter 48 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is যিহিষ্কেল Chapter 48?

যিহিষ্কেল Chapter 48 is part of the Book of যিহিষ্কেল in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete যিহিষ্কেল Chapter 48 online for free with easy chapter navigation.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *