Read উপদেশক Chapter 5 Online
Read উপদেশক Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of উপদেশক in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of উপদেশক and the Holy Bible online.
Choose a Chapter
উপদেশক 5
অধ্যায় 5
1. যখন ঈশ্বরের উপাসনা করবে তখন সতর্ক থাকবে| ঈশ্বরকে বোকার মত নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো| য়ে মূর্খ সে নিজের অজ্ঞাতেই অন্যায় কাজ করে ফেলে|
2. ঈশ্বরকে প্রতিশ্রুতি দিলে সে সম্বন্ধে সতর্ক থেকো| ঈশ্বরকে কিছু বললে সাবধানে বলো| আবেগ চালিত হয়ে হঠাত্ কোন কথা দিয়ে ফেলো না| ঈশ্বর বাস করেন স্বর্গে আর তুমি পৃথিবীতে| তাই ঈশ্বরকে তোমার সামান্য কিছু কথাই বলা উচিত্| এই প্রবাদটি সত্য য়ে:
3. দুঃস্বপ্ন য়েমন অনেক দুঃশ্চিন্তা সঙ্গে নিয়ে আসে, মূর্খ তেমনই একরাশ শব্দ নিয়ে আসে|
4. তুমি ঈশ্বরকে কোন প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রক্ষা করবে| তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে দেরী কোরো না| ঈশ্বর মূর্খদের প্রতি প্রসন্ন নন| তুমি ঈশ্বরকে যা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ তা দাও|
5. প্রতিশ্রুতি দিয়ে পালন না করতে পারার থেকে প্রতিশ্রুতি না দেওয়া ভাল|
6. তাই তোমার কথা য়েন তোমার পাপের কারণ না হয়| যাজককে এটা বলো না, “আমি যা বলেছি তার অর্থ এই নয়!” তুমি যদি এরকম কর তাহলে ঈশ্বর রুদ্ধ হয়ে তুমি যার জন্য কাজ করেছ তা ধ্বংস করে ফেলবেন|
7. তোমার অর্থহীন স্বপ্ন ও অহঙ্কার য়েন তোমার বিপদ না ডেকে আনে| তুমি অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে|
8. কিছু দেশে দেখা যায় য়ে দরিদ্র মানুষ বাধ্য হয়ে কঠিন পরিশ্রম করছে| এটা দরিদ্র মানুষদের প্রতি সুবিচার নয়| এটা তাদের স্বার্থবিরোধী| কিন্তু বিস্মিত হয়ো না| য়ে শাসক এই মানুষদের ওপর জোর খাটাচ্ছে, তার ওপরে জোর খাটানোর জন্য রযেছে আরো এক জন শাসক|
9. রাজাও তার লাভের ভাগ পায়| দেশের ধনসম্পদ তাদের মধ্যে ভাগাভাগি হয়|
10. য়ে ব্যক্তি টাকা ভালোবাসে সে কখনও তার কাছে যা টাকা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না| য়ে ঐশ্বর্য় ভালোবাসে সে যতই পাক না কেন সন্তুষ্ট হতে পারবে না| এসবই অর্থহীন|
11. য়ে ব্যক্তির যত সম্পদ আছে, সেই সম্পদ ব্যয়ের জন্য তত বন্ধুও আছে| তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থে কোন লাভই হয় না| সে শুধুই তার সম্পদের দিকে তাকিয়ে থাকতে পারে|
12. য়ে ব্যক্তি সারাদিন কঠিন পরিশ্রম করে সে ঘরে ফিরে শান্তিতে ঘুমোয| সে সামান্য কিছু খেল বা না খেয়ে থাকল সেটা বিষয় নয়| কিন্তু য়ে ধনী ব্যক্তি সে সম্পদ রক্ষার দুশ্চিন্তায রাতে ভাল করে ঘুমোতে পারে না|
13. আমি সূর্য়ের নীচে এক দুঃখজনক ঘটনা লক্ষ্য করেছি| এক জন ব্যক্তি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে| কিন্তু এর পরিণাম হয় সমস্যামূলক|
14. এরপর কোন এক অঘটনে সে সব কিছু হারায, এর ফলে সন্তানকে দেওয়ার মতো তার আর কিছুই অবশিষ্ট থাকে না|
15. এক জন মানুষ খালি হাতে মাতৃগর্ভ থেকে জন্ম নেয়| আর সে যখন মারা যায়, সে একই ভাবে রিক্ত অবস্থায় বিদায নেয়| সে ফল লাভের জন্য কঠিন পরিশ্রম করে কিন্তু মারা গেলে কোন কিছুই সঙ্গে নিয়ে য়েতে পারে না|
16. এটা দুঃখজনক য়ে এক জন মানুষ য়ে ভাবে পৃথিবীতে আসে সে ভাবেই সে পৃথিবী থেকে বিদায় নেয়| এভাবে হাওযার পেছনে ছুটে সে কি পায়?
17. সে কেবল মাত্র যন্ত্রণা এবং দুঃখ পায়| শেষ পর্য়ন্ত সে হয়ে পড়ে হতাশ, বিরক্ত ও ক্ষিপ্ত!
18. এক জন ব্যক্তির পক্ষে সব চেয়ে ভাল সূর্য়ের নীচে খাদ্য, পানীয় ও তার কাজের মধ্যে আনন্দ পাওয়া| ঈশ্বর তাকে জীবন দিয়েছেন এবং এটাই তার সর্বস্ব|
19. যদি ঈশ্বর এক জন ব্যক্তিকে ধনসম্পদ ও সেটা ভোগ করার ক্ষমতা দেন তবে তার তা অবশ্যই ভোগ করা উচিত্, কারণ তা হল ঈশ্বরের উপহার| সেই ব্যক্তি অবশ্যই তার প্রাপ্ত জিনিসগুলি স্বীকার করবে এবং তার কাজ উপভোগ করবে, এ হল ঈশ্বরের উপহার|
20. এক জন ব্যক্তি বেশী বছর বাঁচে না| তাই তাকে সারা জীবন এগুলি মনে রাখতে হবে| ঈশ্বর যা করতে চাইবেন তাই তিনি করবেন|
About উপদেশক Chapter 5
Read উপদেশক Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of উপদেশক in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: উপদেশক
Chapter: 5
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading উপদেশক. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading উপদেশক Chapter 5 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is উপদেশক Chapter 5?
উপদেশক Chapter 5 is part of the Book of উপদেশক in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete উপদেশক Chapter 5 online for free with easy chapter navigation.