Read হিতোপদেশ Chapter 24 Online
Read হিতোপদেশ Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of হিতোপদেশ in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of হিতোপদেশ and the Holy Bible online.
Choose a Chapter
হিতোপদেশ 24
অধ্যায় 24
1. দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না| তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না|
2. তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে| তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়|
3. প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ী দৃঢ় হয়|
4. জ্ঞান দুর্লভ এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়|
5. প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে| জ্ঞান মানুষকে আরো শক্তি দেয়|
6. যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে| যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন|
7. মূর্খরা কোনদিন জ্ঞানের মর্ম বুঝবে না| যখন মানুষ কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না|
8. যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে এক জন সমস্যা সৃষ্টির নাযক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না|
9. মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে| লোকরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণাই করে|
10. সঙ্কটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যিই এক জন দুর্বল লোক|
11. যদি লোকরা এক জন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে|
12. তুমি বলতে পারো না, “এটা আমার কাজ নয়|” প্রভু সব জানেন| তিনি এও জানেন তুমি কি কর এবং কেন কর| প্রভু তোমাকে লক্ষ্য করছেন| তোমার কাজ অনুযায়ীপুরস্কার দেবেন|
13. হে পুত্র আমার মধু খাও| মধু বড় উত্তম বস্তু| চাক ভাঙ্গা মধু ভীষণ মিষ্টি|
14. একই রকম ভাবে, প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভাল| যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমার আশা থাকবে| সেই আশার কোন শেষ নেই|
15. এক জন ভালো লোকের বাড়ীতে চোরের মত লুকিয়ে থেকে অপেক্ষা করো না| তার বাড়ী থেকে চুরি করো না|
16. যদি এক জন সজ্জন ব্যক্তি সাত বারও পড়ে যায় তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়| কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে|
17. শত্রুর বিপদে আনন্দিত হয়ো না| তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না|
18. যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না| তখন হয়তো প্রভু তোমার শত্রুকেই সাহায্য করতে এগিয়ে আসবেন|
19. দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না|
20. ঐ দুর্জনদের কোন আশার প্রদীপ নেই| তাদের আলো অন্ধকারে পরিণত হবে|
21. পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান কোরো| যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয়ো না|
22. কেন? কারণ ঐ লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে| তুমি তো জানো না, যারা তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন| তাদের ওপর হঠাত্ বিপর্য়য নেমে আসবে|
23. এগুলি হল জ্ঞানবানদের উক্তি:এক জন বিচারক নিরপেক্ষ হতেই হবে| চেনা লোক বলে তাকে সমর্থন করা বিচারকের উচিত্ নয়|
24. এক জন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকরা সেই বিচারককে অভিশাপ দেবে| এমনকি অন্য দেশের লোকরাও ঐ বিচারকের বিরুদ্ধে কথা বলবে|
25. কিন্তু কোন বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে|
26. যথার্থ সত্ উত্তর মানুষকে খুশী করে| ঠিক য়েন ওষ্ঠাধর চুম্বনের মতো|
27. তোমার জমিতে চারা রোপন করবার আগে ঘরবাড়ি তৈরী কোরো না| বসতি স্থাপন করবার আগে তোমার চাষবাসের সমস্ত ব্যবস্থা করে নেবে|
28. প্রকৃত কারণ না থাকলে কোন লোকের বিরুদ্ধে কথা বলো না| আর কখনও মিথ্যা কথা বোলো না|
29. বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব| আমার ক্ষতি করেছে বলে আমিও ওকে শাস্তি দেব|”
30. আমি এক জন অলস লোকের জমির পাশ দিয়ে গেলাম| আমি এক জন মূর্খের দ্রাক্ষা ক্ষেতের পাশ দিয়ে গেলাম|
31. সেই সব জমিগুলোতে কাঁটাঝোপ গজিযে উঠছিল| ঐ জমিগুলো আগাছা এবং কাঁটায ভরে গিয়েছিল| এবং ভগ্ন স্তূপের মতো জমির চারপাশের প্রাচীর ভেঙ্গে পড়েছিল|
32. আমি এইগুলির দিকে তাকালাম এবং তাদের সম্বন্ধে ভাবলাম| আমি এগুলি থেকে একটি শিক্ষা পেলাম|
33. আর একটু ঘুম, সামান্য বিশ্রাম, হাত জড়সড় করে তন্দ্রচ্ছন্ন অবস্থায় কাটানো|
34. এগুলি তোমাকে দ্রুত দরিদ্রে পরিণত করবে| তোমার আর কিছুই অবশিষ্ট থাকবে না, য়েন চোর এসে তোমার সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে| এই ভাবে কানাকড়িহীন অবস্থায় তোমায় জীবন কাটাতে হবে|
About হিতোপদেশ Chapter 24
Read হিতোপদেশ Chapter 24 online from the Holy Bible. This chapter is part of the Book of হিতোপদেশ in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.
Book Information
Book: হিতোপদেশ
Chapter: 24
Testament: Old Testament
How to Read this Chapter
Use the Previous and Next Chapter buttons to continue reading হিতোপদেশ. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.
More Resources
Continue Reading the Bible
Continue reading হিতোপদেশ Chapter 24 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.
Frequently Asked Questions
What is হিতোপদেশ Chapter 24?
হিতোপদেশ Chapter 24 is part of the Book of হিতোপদেশ in the Holy Bible.
Can I read this chapter online?
Yes. You can read the complete হিতোপদেশ Chapter 24 online for free with easy chapter navigation.